৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫৯৪/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫৯৩১
স্ত্রীলোকদের প্রতি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর দয়া এবং তাদের আরোহণ জন্তুর সাথে পরিচালকদের প্রতি আন্তরিকতার নির্দেশ পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
অবিকল হাদিস রেওয়ায়াত করেছেন।
৫৯৩২
স্ত্রীলোকদের প্রতি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর দয়া এবং তাদের আরোহণ জন্তুর সাথে পরিচালকদের প্রতি আন্তরিকতার নির্দেশ পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) তাঁর স্ত্রীদের নিকট আসলেন। আনজাশা নামধারী একজন উট চালক তাদের উটকে ধাওয়া করছিল। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “তুমি বিনাশ হও, ওহে আনজাশা! কাঁচপাত্র নিয়ে আস্তে চলো।” আবূ কিলাবা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এমন কথা বলেছেন যা তোমাদের কেউ বললে তাকে দোষী সাব্যস্ত করা হতো।
৫৯৩৩
স্ত্রীলোকদের প্রতি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর দয়া এবং তাদের আরোহণ জন্তুর সাথে পরিচালকদের প্রতি আন্তরিকতার নির্দেশ পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
উম্মু সুলায়েম (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর স্ত্রীদের সাথে ছিলেন এবং একজন উটচালক তাঁদের উট হাঁকাচ্ছিল। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: হে আনজাশা! কাঁচপাত্র নিয়ে আস্তে চলো।
৫৯৩৪
স্ত্রীলোকদের প্রতি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর দয়া এবং তাদের আরোহণ জন্তুর সাথে পরিচালকদের প্রতি আন্তরিকতার নির্দেশ পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর একজন সুমধুর কণ্ঠের গায়ক ছিল। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেনঃ ওহে আনজাশা! আস্তে চলো, কাঁচপাত্রগুলো ভেঙে ফেলো না অর্থাৎ- দুর্বল নারীদের (কষ্ট দিও না)।
৫৯৩৫
স্ত্রীলোকদের প্রতি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর দয়া এবং তাদের আরোহণ জন্তুর সাথে পরিচালকদের প্রতি আন্তরিকতার নির্দেশ পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
তিনি নবী (ﷺ) থেকে রিওয়ায়াত করেছেন, তবে ‘সুললিত কণ্ঠের গায়ক’ উক্তিটি বর্ণনা করেননি।
৫৯৩৬
সৎ লোকদের সাথে নবী (আঃ)-এর আচরণ, তাঁর মাধ্যমে তাঁদের পুণ্য লাভকরণ পরিচ্ছেদ নাই
মালিক ইবনু আনাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) যখন ভোরের সালাত আদায় করতেন তখন মাদিনার খাদিমরা তাদের পাত্রে করে পানি নিয়ে আসত। আর তাঁর নিকট যদি কোন পাত্র আনা হলেই তিনি তাতে হাত ডুবিয়ে দিতেন। আর শীতের ঠান্ডা সকালেও মাঝে মাঝে তিনি হাত ডুবিয়ে দিতেন।
৫৯৩৭
সৎ লোকদের সাথে নবী (আঃ)-এর আচরণ, তাঁর মাধ্যমে তাঁদের পুণ্য লাভকরণ পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
আমি দেখেছি নাপিত রাসূলুল্লাহ (ﷺ)-এর চুল ছাটছেন আর সাহাবীরা তাঁর চতুর্পাশ ঘিরে রেখেছেন। তাঁরা চাইতেন যে, কোন চুল যেন মাটিতে না পড়ে, তা যেন কারো না কারো হাতে পড়ে।
৫৯৩৮
সৎ লোকদের সাথে নবী (আঃ)-এর আচরণ, তাঁর মাধ্যমে তাঁদের পুণ্য লাভকরণ পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
এক মহিলার বিবেকে (জ্ঞানে) কিছু বিকৃতি ছিল। সে বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)! আপনার সঙ্গে আমার একটা দরকার আছে। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ হে অমুকের মা! তোমার ইচ্ছামত কোন রাস্তায় তুমি অপেক্ষা কর যাতে করে আমি তোমার প্রয়োজন পুরো করতে পারি। তারপর তিনি কোন একটা জনপথে তার সাথে জনমানবশূন্য এলাকায় আলাপ করেন এবং মহিলাটি প্রয়োজনমুক্ত হয়।
৫৯৩৯
খারাপ কাজ হতে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর দূরে অবস্থান এবং মুবাহ্‌ কাজের মাঝে সহজটিকে গ্রহণ করা এবং আল্লাহ্‌র মর্যাদা হানি হয় এমন বিষয়ে প্রতিশোধ নেয়া পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
যখন রাসূলুল্লাহ (ﷺ)-কে দুইটি বিষয়ের কোন একটি গ্রহণের স্বাধীনতা দেয়া হত তখন তিনি সহজটি সাদরে গ্রহণ করতেন, যদি না তা দোষের হত। আর যদি তা দূষণীয় হতো তবে তা হতে তিনি সবার চেয়ে দূরে থাকতেন। নিজের জন্য কোন দিন প্রতিশোধ গ্রহণ করতেন না, তবে আল্লাহর মর্যাদা হানি হলে (প্রতিশোধ নিতেন)।
৫৯৪০
খারাপ কাজ হতে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর দূরে অবস্থান এবং মুবাহ্‌ কাজের মাঝে সহজটিকে গ্রহণ করা এবং আল্লাহ্‌র মর্যাদা হানি হয় এমন বিষয়ে প্রতিশোধ নেয়া পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
ওপরোক্ত সূত্রে অবিকল হাদিস রিওয়ায়াত করেছেন।