৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫৯৩/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫৯২১
ছেলেদের প্রতি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –এর দয়া, বিনয়, আন্তরিকতা এবং তাঁর মর্যাদা পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে গেঁয়ো আরবীয় লোক আসলো। তারা প্রশ্ন করলো, আপনারা কি আপনাদের বাচ্চাদের চুমু দেন? উপস্থিত সবাই বললেন, হ্যাঁ! তখন তারা বললেন, কিন্তু আল্লাহর শপথ! আমরা তো তাদের চুমু দেই না। তারপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “আমি কি করবো, আল্লাহ যদি তোমাদের অন্তর হতে দয়া দূর করে নিয়ে থাকেন?” ইবনু নুমায়েরের বর্ণনাতে আছে, “তোমার অন্তর হতে......।”
৫৯২২
ছেলেদের প্রতি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –এর দয়া, বিনয়, আন্তরিকতা এবং তাঁর মর্যাদা পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
আকরা ইবন হাবিস (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-কে দেখলেন যে, তিনি (ইমাম) হাসান (রাঃ)-কে চুমু দিচ্ছেন। তখন আকরা ইবন হাবিস (রাঃ) বলেন, হে আল্লাহর রাসূল! আমার দশটি সন্তান রয়েছে। আমি তাদের কাউকে চুমু দেইনি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ যারা দয়া করে না, তাদের প্রতি দয়া করা হবে না।
৫৯২৩
ছেলেদের প্রতি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –এর দয়া, বিনয়, আন্তরিকতা এবং তাঁর মর্যাদা পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)-এর সানাদে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
অবিকল হাদীস রিওয়ায়াত করেছেন।
৫৯২৪
ছেলেদের প্রতি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –এর দয়া, বিনয়, আন্তরিকতা এবং তাঁর মর্যাদা পরিচ্ছেদ নাই
জারীর ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে লোক মানুষের প্রতি দয়া প্রদর্শন করে না, (কেয়ামতের দিন) আল্লাহও তার প্রতি দয়া প্রদর্শন করবেন না।
৫৯২৫
ছেলেদের প্রতি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –এর দয়া, বিনয়, আন্তরিকতা এবং তাঁর মর্যাদা পরিচ্ছেদ নাই
জারীর (রাঃ)
আ’মাশের হাদীসের হুবহু রিওয়ায়াত করেছেন।
৫৯২৬
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর অধিক লজ্জাশীলতা পরিচ্ছেদ নাই
আবূ সা’ঈদ খুদরী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) পর্দানশীল কুমারী মহিলার চেয়েও অধিক লজ্জাশীল ছিলেন। আর যখন তিনি কোন জিনিসকে অপছন্দ করতেন, আমরা তাঁর মুখাবয়ব হতে তা বুঝতে পারতাম।
৫৯২৭
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর অধিক লজ্জাশীলতা পরিচ্ছেদ নাই
মাসরূক (রহঃ)
আমরা আব্দুল্লাহ ইবন আমর (রাঃ)-এর নিকট গিয়েছিলাম যখন মু’আবিয়া (রাঃ) কুফায় এসেছিলেন। মু’আবিয়া (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) সম্পর্কে বর্ণনা দিয়ে বললেন, তিনি অশ্লীল ছিলেন না এবং অশ্লীল কথা বলতেন না। মু’আবিয়া (রাঃ) আরও বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের মাঝে উত্তম সে লোক যার চরিত্র উত্তম।
৫৯২৮
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর অধিক লজ্জাশীলতা পরিচ্ছেদ নাই
আ’মাশ (রাঃ)
একই সূত্রে অবিকল হাদিস রিওয়ায়াত করেছেন।
৫৯২৯
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর মুচকি হাসি ও উত্তম জীবন যাপন পরিচ্ছেদ নাই
সিমাক ইবনু হার্ব (রাঃ)
আমি জাবির ইবন সামুরা (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, আপনি কি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে বসতেন? তিনি বললেন, হ্যাঁ! অনেকবার। তিনি ফজরের সালাত যেখানে আদায় করতেন সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত সেখান হতে উঠতেন না। এরপর যখন সূর্যোদয় হতো তখন তিনি উঠে দাঁড়াতেন। লোকেরা কথাবার্তা বলত, জাহিলিয়াত যুগের ব্যাপার নিয়ে আলোচনা করতো এবং হাসতো আর রাসূলুল্লাহ (ﷺ)-ও মুচকি হাসতেন।
৫৯৩০
স্ত্রীলোকদের প্রতি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর দয়া এবং তাদের আরোহণ জন্তুর সাথে পরিচালকদের প্রতি আন্তরিকতার নির্দেশ পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) কোন এক সফরে ছিলেন, তখন আনজাশা নামক একজন হাবশী ক্রীতদাস গীত গাইছিল। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে আনজাশা! ধীরে চলো এবং উটগুলোকে কাঁচপাত্রবাহী উটের মতো (সতর্কতার সাথে) ধাবিত করো।