৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫৯০/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫৮৯১
আমাদের নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর জন্য ‘হাওয’ (কাওসার) প্রমাণিত হওয়া এবং হাওযের বিবরণ পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)-এর সানাদে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
অর্থানুরূপ হাদীস রিওয়ায়াত করেছেন। অতিরিক্ত রয়েছে যে, ‘তাঁর পাত্রগুলোর পরিমাণ নক্ষত্রের ন্যায়’।
৫৮৯২
আমাদের নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর জন্য ‘হাওয’ (কাওসার) প্রমাণিত হওয়া এবং হাওযের বিবরণ পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
নবী (ﷺ) হতে রিওয়ায়াত করেন যে, তিনি বলেছেনঃ আমার হাউজের দু’পাশের ব্যবধান এতটুকু যতটুকু মাদিনা ও সানআ’র মাঝে।
৫৮৯৩
আমাদের নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর জন্য ‘হাওয’ (কাওসার) প্রমাণিত হওয়া এবং হাওযের বিবরণ পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
নবী (ﷺ) থেকে হুবহু রিওয়ায়াত করেন। শুধু ব্যবধান এতটুকু যে, এ হাদীসে বর্ণনাকারীদ্বয় সংশয় প্রকাশ করেছেন, ‘কিংবা মাদিনা ও আম্মানের (জর্ডানের রাজধানী) ব্যবধানের সমান’। আবু আওয়ানার বর্ণনায় نَاحِيَتَىْ حَوْضِي জায়গায় রয়েছে لاَبَتَىْ حَوْضِي।
৫৮৯৪
আমাদের নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর জন্য ‘হাওয’ (কাওসার) প্রমাণিত হওয়া এবং হাওযের বিবরণ পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ হাউজের কাছে আকাশের তারকারাজির মতো অগণিত স্বর্ণ ও রূপার পানপাত্র দেখতে পাবে।
৫৮৯৫
আমাদের নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর জন্য ‘হাওয’ (কাওসার) প্রমাণিত হওয়া এবং হাওযের বিবরণ পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)-এর সানাদে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
হুবহু রিওয়ায়াত করেছেন। এতে অতিরিক্ত রয়েছে যে, “কিংবা আকাশের নক্ষত্রের চেয়েও বেশি সংখ্যক”।
৫৮৯৬
আমাদের নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর জন্য ‘হাওয’ (কাওসার) প্রমাণিত হওয়া এবং হাওযের বিবরণ পরিচ্ছেদ নাই
জাবির ইবনু সামুরাহ্ (রাঃ)-এর সূত্রে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
হাউজের উপর আমি তোমাদের অগ্রগামী হব। তার দুইপাশের দূরত্ব সান’আ ও আয়লার ব্যবধানের সমান। তার পাত্রগুলো যেন নক্ষত্রের ন্যায়।
৫৮৯৭
আমাদের নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর জন্য ‘হাওয’ (কাওসার) প্রমাণিত হওয়া এবং হাওযের বিবরণ পরিচ্ছেদ নাই
আমির ইবনু সা‘দ ইবনু আবূ ওয়াক্কাস (রাঃ)
আমি আমার গোলাম নাফি-এর মাধ্যমে জাবির ইবনু সামুরা (রাঃ)-এর কাছে লিখে পাঠালাম যে, আপনি আমাকে এমন কোন হাদিস সম্বন্ধে অবহিত করুন যা রাসূলুল্লাহ (ﷺ) হতে শুনেছেন। এরপর তিনি আমাকে লিখেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, ‘আমি হাউজের উপর তোমাদের অগ্রগামী থাকব’।
৫৮৯৮
উহুদ যুদ্ধের দিন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পক্ষে জিব্রীল ও মীকাঈল ফেরেশ্তার অংশগ্রহণ পরিচ্ছেদ নাই
সা’দ (রাঃ)
বর্ণিত। আমি উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ (ﷺ)-এর ডানে এবং বামে দুই লোককে দেখতে পাই তাঁদের গায়ে সাদা পোশাক ছিল। এর আগে বা পরে আমি তাঁদেরকে আর কখনো দেখিনি। আসলে তাঁরা ছিলেন জিবরাইল ও মীকাঈল (আঃ)।
৫৮৯৯
উহুদ যুদ্ধের দিন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পক্ষে জিব্রীল ও মীকাঈল ফেরেশ্তার অংশগ্রহণ পরিচ্ছেদ নাই
সা’দ ইবনু আবূ ওয়াক্কাস (রাঃ)
উহুদ যুদ্ধে আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর ডানে ও বামে দুই জন লোককে দেখতে পাই, যাদের গায়ে ছিল সাদা বস্ত্র। তাঁরা রাসূলুল্লাহ (ﷺ)-এর পক্ষে কঠিনভাবে যুদ্ধ করছিলেন। এর আগে ও পরে আমি তাঁদের দেখিনি।
৫৯০০
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর বীরত্ব ও যুদ্ধে অগ্রগামী পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) সব লোকের মাঝে অতি সুন্দর, অতি দানশীল এবং শ্রেষ্ঠ বীর ছিলেন। কোন এক রাত্রে মদিনাবাসীরা ভীত হয়ে পড়েছিল। অতঃপর যেদিক থেকে শব্দ আসছিল, লোকেরা সেদিকে ছুটে চলল। রাস্তায় রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে তাদের দেখা হয়, তখন তিনি ফিরে আসছিলেন। কারণ শব্দের দিকে প্রথম তিনিই দৌঁড়ে গিয়েছিলেন। তখন তিনি আবু তালহা (রাঃ)-এর গদি বিহীন ঘোড়ায় চড়ে ছিলেন। তাঁর কাঁধে তলোয়ার ছিল। তিনি বলছিলেন, তোমরা শঙ্কিত হয়ো না, তোমরা শঙ্কিত হয়ো না। তিনি আরও বললেন: আমি এ ঘোড়াকে পেয়েছি সমুদ্রের মতো। কিংবা বললেন, এ তো সমুদ্র। ইতোপূর্বে এ ঘোড়ার গতি ছিল ক্ষীণ।