৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫৮৮/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫৮৭১
আমাদের নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর জন্য ‘হাওয’ (কাওসার) প্রমাণিত হওয়া এবং হাওযের বিবরণ পরিচ্ছেদ নাই
উকবাহ্‌ ইবনু ‘আমির (রাঃ)
(একদিন) রাসূলুল্লাহ (ﷺ) উহুদের শহীদগণের জন্য সালাত আদায় করলেন, তারপর মিম্বারে চড়ে জীবিতদের ও মৃতদের বিদায় দানকারীর মতো বললেনঃ আমি হাউজের দিকে তোমাদের অগ্রগামী। আর জেনে রাখো! তার প্রস্থ যেমন ‘আয়লা’ হতে ‘জুহ্ফা’র ব্যবধান। আমি তোমাদের সম্বন্ধে ভয় করি না যে, তোমরা আমার পরে শির্কে লিপ্ত হবে। তবে, আমি তোমাদের সম্বন্ধে দুনিয়াকে ভয় করি যে, তা অর্জনের প্রতিযোগিতায় তোমরা জড়িয়ে পড়বে এবং হানাহানি করবে; ফলে তোমরা ধ্বংস হয়ে যাবে। যেমন, তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়েছে। উকবাহ (রাঃ) বলেন, এ ছিল মিম্বারের উপরে রাসূলুল্লাহ (ﷺ)-কে আমার সর্বশেষ দেখা।
৫৮৭২
আমাদের নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর জন্য ‘হাওয’ (কাওসার) প্রমাণিত হওয়া এবং হাওযের বিবরণ পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমি হাউজের নিকট তোমাদের অগ্রগামী। আর আমি অবশ্যই কিছু দলের সম্বন্ধে বাকবিতণ্ডা করব এবং আমি অবশ্যই তাদের ব্যাপারে পরাজিত হয়ে যাব। তখন আমি বলব, হে রব্ব! (এরা তো) আমার সহচর, আমার সঙ্গী। তখন বলা হবে, আপনি তো জানেন না যে, তারা আপনার পরে কি নিত্যনতুন (বিষয়াদি) আবিষ্কার করেছে?
৫৮৭৩
আমাদের নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর জন্য ‘হাওয’ (কাওসার) প্রমাণিত হওয়া এবং হাওযের বিবরণ পরিচ্ছেদ নাই
আ‘মাশ (রহঃ)
উপরোক্ত সূত্রে বর্ণনা করেছেন। কিন্তু তিনি “আমার সাহাবি, আমার সঙ্গী” - উক্তিটি বর্ণনা করেননি।
৫৮৭৪
আমাদের নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর জন্য ‘হাওয’ (কাওসার) প্রমাণিত হওয়া এবং হাওযের বিবরণ পরিচ্ছেদ নাই
আবূ ওয়ায়িল (রহঃ)
আবদুল্লাহ (রাঃ)-এর সানাদে রাসূলুল্লাহ (ﷺ) হতে পূর্বোল্লিখিত আ‘মাশ (রহঃ)-এর হাদীসের হুবহু রিওয়ায়াত করেছেন। কিন্তু শু‘বাহ (রহঃ) বর্ণিত হাদীসে মুগীরাহ (রাঃ)-এর সানাদে রয়েছে, আমি আবূ ওয়াইল (রহঃ)-কে বলতে শুনেছি।
৫৮৭৫
আমাদের নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর জন্য ‘হাওয’ (কাওসার) প্রমাণিত হওয়া এবং হাওযের বিবরণ পরিচ্ছেদ নাই
হুযাইফাহ্ (রাঃ)
তিনি নবী (ﷺ) হতে মুগীরা ও আ‘মাশ (রাঃ)-এর বর্ণিত হাদিসের হুবহু হাদিস রিওয়ায়াত করেছেন।
৫৮৭৬
আমাদের নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর জন্য ‘হাওয’ (কাওসার) প্রমাণিত হওয়া এবং হাওযের বিবরণ পরিচ্ছেদ নাই
হারিসাহ্ (রাঃ)
তিনি নবী (ﷺ)-কে বলতে শুনেছেন যে, তাঁর হাউয মদীনা এবং সানআ’র মাঝামাঝি ব্যবধানের সমান। অতঃপর মুস্তাউরিদ (রাঃ) তাঁকে বললেন, আপনি রাসূলুল্লাহ (ﷺ) হতে পাত্রের ব্যাপারে আলোচনা শুনেছেন কি? হারিসা (রাঃ) উত্তর দিলেন, না। তখন মুস্তাউরিদ (রাঃ) বললেন, সেখানে তারকার মতো পাত্রসমূহ লক্ষ্য করা যাবে।
৫৮৭৭
আমাদের নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর জন্য ‘হাওয’ (কাওসার) প্রমাণিত হওয়া এবং হাওযের বিবরণ পরিচ্ছেদ নাই
হারিসাহ্ ইবনু ওয়াহ্ব খুযা’ঈ (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ) হতে শুনেছি এবং তিনি অবিকলরূপে হাউজের বিবরণ দিলেন। কিন্তু তিনি মুস্তাওরিদ ও তাঁর উক্তির বর্ণনা করেননি।
৫৮৭৮
আমাদের নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর জন্য ‘হাওয’ (কাওসার) প্রমাণিত হওয়া এবং হাওযের বিবরণ পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের সম্মুখে একটি হাউয থাকবে যার উভয় দিকের ব্যবধান হবে জারবা ও আযরুহার মাঝামাঝি জায়গার সমান।
৫৮৭৯
আমাদের নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর জন্য ‘হাওয’ (কাওসার) প্রমাণিত হওয়া এবং হাওযের বিবরণ পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ তোমাদের সম্মুখে এমন একটি হাউয থাকবে যার প্রশস্ততা জারবা এবং আযরুহার মাঝামাঝি ব্যবধানের সমান। ইবনুল মুসান্নার বর্ণনা মতে, ‘আমার হাউয’ বর্ণিত হয়েছে।
৫৮৮০
আমাদের নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর জন্য ‘হাওয’ (কাওসার) প্রমাণিত হওয়া এবং হাওযের বিবরণ পরিচ্ছেদ নাই
ইবনু নুমায়র ও আবূ বক্‌র (রহঃ) উভয়ে ‘উবাইদুল্লাহ (রহঃ)
উপরোল্লিখিত হাদিসের হুবহু হাদিস রিওয়ায়াত করেছেন। তবে উবাইদুল্লাহ (রহঃ) বর্ধিত রিওয়ায়াত করেন। উবাইদুল্লাহ (রহঃ) বলেন, আমি তাকে [নাফি (রহঃ)-কে] (জারবা ও আযরুহা সম্বন্ধে) জিজ্ঞেস করলাম, তখন তিনি বললেন, শাম (সিরিয়া) দেশের সন্নিকটে দুইটি গ্রামের নাম, উভয়ের মধ্যবর্তী ব্যবধান তিন রাতের রাস্তার সমান দূরত্ব। আর ইবনু বিপশর বর্ণনায় তিন দিনের রাস্তা।