৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫৮/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫৭১
কিতাবুল ঈমান পরিচ্ছেদ নাই
আয়িশাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) যখন ইতিকাফ করতেন তখন আমার দিকে তাঁর মাথা ঝুঁকিয়ে দিতেন। আমি তা আঁচড়ে দিতাম। (ইতিকাফকালে) তিনি ঘরে প্রবেশ করতেন না প্রাকৃতিক প্রয়োজন (যেমন প্রস্রাব-পায়খানা) ছাড়া।
৫৭২
ঋতুবতী মহিলাদের জন্যে তার স্বামীর মাথা ধুয়ে দেয়া, তার চুল আঁচড়িয়ে দেয়া জায়িয; তার উচ্ছিষ্ট পবিত্র; তার কোলে মাথা রেখে হেলান দেয়া ও সেখানে কুরআন পাঠ করা জায়িয পরিচ্ছেদ নাই
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর স্ত্রী ‘আয়িশাহ (রাঃ)
(ইতিকাফের সময়) আমি যখন প্রাকৃতিক প্রয়োজনে ঘরে প্রবেশ করতাম, ঘরে কোনো রোগী থাকলেও তাকে কোনো কথা জিজ্ঞেস না করেই চলে যেতাম। ইতিকাফের সময় রসূলুল্লাহ (ﷺ) মসজিদ থেকে আমার দিকে মাথা বাড়িয়ে দিতেন, আর আমি তাঁর চুল আঁচড়ে দিতাম। ইতিকাফ থাকাবস্থায় তিনি (প্রাকৃতিক) কোনো প্রয়োজন ছাড়া ঘরে প্রবেশ করতেন না। ইবনু রুমহ বলেছেন: যখন তাঁরা ইতিকাফের অবস্থায় থাকতেন, প্রাকৃতিক প্রয়োজন ছাড়া ঘরে প্রবেশ করতেন না।
৫৭৩
ঋতুবতী মহিলাদের জন্যে তার স্বামীর মাথা ধুয়ে দেয়া, তার চুল আঁচড়িয়ে দেয়া জায়িয; তার উচ্ছিষ্ট পবিত্র; তার কোলে মাথা রেখে হেলান দেয়া ও সেখানে কুরআন পাঠ করা জায়িয পরিচ্ছেদ নাই
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সহধর্মিণী ‘আয়িশাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) ইতিকাফে থাকাবস্থায় (অধিকাংশ সময়) মসজিদ থেকে তাঁর মাথা আমার দিকে বের করে দিতেন। আমি ঋতুমতী অবস্থায় তা ধুয়ে দিতাম।
৫৭৪
ঋতুবতী মহিলাদের জন্যে তার স্বামীর মাথা ধুয়ে দেয়া, তার চুল আঁচড়িয়ে দেয়া জায়িয; তার উচ্ছিষ্ট পবিত্র; তার কোলে মাথা রেখে হেলান দেয়া ও সেখানে কুরআন পাঠ করা জায়িয পরিচ্ছেদ নাই
আয়িশাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) আমার দিকে তাঁর মাথা এগিয়ে দিতেন। আমি আমার হুজরায় থেকে ঋতুবতী অবস্থায় তাঁর মাথা আঁচড়ে দিতাম।
৫৭৫
ঋতুবতী মহিলাদের জন্যে তার স্বামীর মাথা ধুয়ে দেয়া, তার চুল আঁচড়িয়ে দেয়া জায়িয; তার উচ্ছিষ্ট পবিত্র; তার কোলে মাথা রেখে হেলান দেয়া ও সেখানে কুরআন পাঠ করা জায়িয পরিচ্ছেদ নাই
আয়িশাহ (রাঃ)
আমি ঋতুমতী অবস্থায় রাসূলুল্লাহ (ﷺ) এর মাথা ধুয়ে দিতাম।
৫৭৬
ঋতুবতী মহিলাদের জন্যে তার স্বামীর মাথা ধুয়ে দেয়া, তার চুল আঁচড়িয়ে দেয়া জায়িয; তার উচ্ছিষ্ট পবিত্র; তার কোলে মাথা রেখে হেলান দেয়া ও সেখানে কুরআন পাঠ করা জায়িয পরিচ্ছেদ নাই
আয়িশাহ (রাঃ)
একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন, “মসজিদ থেকে আমার জায়নামাজটি (হাত বাড়িয়ে) নিয়ে আসো”। আমি বললাম, আমি তো ঋতুবতী। তিনি বললেনঃ তোমার হায়িয তো তোমার হাতে নয়।
৫৭৭
ঋতুবতী মহিলাদের জন্যে তার স্বামীর মাথা ধুয়ে দেয়া, তার চুল আঁচড়িয়ে দেয়া জায়িয; তার উচ্ছিষ্ট পবিত্র; তার কোলে মাথা রেখে হেলান দেয়া ও সেখানে কুরআন পাঠ করা জায়িয পরিচ্ছেদ নাই
আয়িশাহ (রাঃ)
একদা রাসূলুল্লাহ (ﷺ) মসজিদ থেকে জায়নামাজ (হাত বাড়িয়ে) তুলে নিয়ে আসতে আমাকে নির্দেশ দিলেন। আমি বললাম যে, আমি তো ঋতুবতী। তিনি বললেন, তুমি তা আমার কাছে নিয়ে আসো। কারণ হায়জ তোমার হাতে নেই (লেগে যায়নি)।
৫৭৮
ঋতুবতী মহিলাদের জন্যে তার স্বামীর মাথা ধুয়ে দেয়া, তার চুল আঁচড়িয়ে দেয়া জায়িয; তার উচ্ছিষ্ট পবিত্র; তার কোলে মাথা রেখে হেলান দেয়া ও সেখানে কুরআন পাঠ করা জায়িয পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
একদিন রাসূলুল্লাহ (ﷺ) ইতিকাফরত অবস্থায় মসজিদ থেকে বললেন, হে আয়িশা! আমাকে কাপড়টা এগিয়ে দাও। তিনি (আয়িশা (রাঃ)) বলেন, আমি যে ঋতুমতী! জবাবে রসূলুল্লাহ (ﷺ) বললেন, ঋতু তো তোমার হাতে লাগে নাই। তারপর আমি তা এনে দিলাম।
৫৭৯
ঋতুবতী মহিলাদের জন্যে তার স্বামীর মাথা ধুয়ে দেয়া, তার চুল আঁচড়িয়ে দেয়া জায়িয; তার উচ্ছিষ্ট পবিত্র; তার কোলে মাথা রেখে হেলান দেয়া ও সেখানে কুরআন পাঠ করা জায়িয পরিচ্ছেদ নাই
আয়িশাহ (রাঃ)
আমি ঋতুমতী অবস্থায় পানি পান করতাম এবং পরে নবী (ﷺ)-কে অবশিষ্টটুকু প্রদান করলে আমি যেখানে মুখ লাগিয়ে পান করতাম তিনিও পাত্রের সে স্থানে মুখ লাগিয়ে পান করতেন। আবার আমি ঋতুমতী অবস্থায় হাড় খেয়ে তা নবী (ﷺ)-কে দিলে আমি যেখানে মুখ লাগিয়েছিলাম তিনি সেখানে মুখ লাগিয়ে খেতেন। তবে যুহায়র কর্তৃক বর্ণিত হাদীসে “পান করার” উল্লেখ নেই।
৫৮০
ঋতুবতী মহিলাদের জন্যে তার স্বামীর মাথা ধুয়ে দেয়া, তার চুল আঁচড়িয়ে দেয়া জায়িয; তার উচ্ছিষ্ট পবিত্র; তার কোলে মাথা রেখে হেলান দেয়া ও সেখানে কুরআন পাঠ করা জায়িয পরিচ্ছেদ নাই
আয়িশাহ (রাঃ)
(অধিকাংশ সময়) রাসূলুল্লাহ (ﷺ) আমার হায়িজ অবস্থায় আমার কোলে মাথা রেখে কুরআন পাঠ করতেন।