৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৬০/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫৯১
নাপাক অবস্থায় ঘুমানো জায়িয; তবে খাদ্যগ্রহণ, শয়নকালে অথবা স্ত্রীর সাথে মেলামেশা করতে চাইলে তার জন্যে ওযূ করা এবং লজ্জাস্থান ধুয়ে নেয়া মুস্তাহাব পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
উমর ইবনুল খাত্তাব (রাঃ) একবার রসূলুল্লাহ (ﷺ)-কে বললেন, তিনি যদি রাতে (স্ত্রী সহবাসকালে) নাপাক হন (তাহলে কি করবেন)। অতঃপর রসূলুল্লাহ (ﷺ) তাঁকে বললেন, তুমি (তখন) ওজু করবে এবং তোমার লজ্জাস্থান ধুয়ে ফেলবে, তারপর ঘুমাবে।
৫৯২
নাপাক অবস্থায় ঘুমানো জায়িয; তবে খাদ্যগ্রহণ, শয়নকালে অথবা স্ত্রীর সাথে মেলামেশা করতে চাইলে তার জন্যে ওযূ করা এবং লজ্জাস্থান ধুয়ে নেয়া মুস্তাহাব পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ্ ইবনু আবূ কায়স (রহঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর বিতর সম্পর্কে আয়িশা (রাঃ)-কে প্রশ্ন করলাম। তিনি (তৎবিষয়ে) হাদীস বর্ণনা করলেন। আমি জিজ্ঞেস করলাম, তিনি নাপাকির সময় কী করতেন, তিনি কি ঘুমাবার আগে গোসল করতেন, না গোসল করার আগে ঘুমাতেন? তিনি [আয়িশা (রাঃ)] বললেন, সবই করতেন। কখনো গোসল করে ঘুমাতেন, আবার কখনো ওজু করে ঘুমিয়ে পড়তেন। আমি বললাম, সমস্ত প্রশংসা সে আল্লাহর, যিনি সব কাজেই অবকাশ রেখেছেন।
৫৯৩
নাপাক অবস্থায় ঘুমানো জায়িয; তবে খাদ্যগ্রহণ, শয়নকালে অথবা স্ত্রীর সাথে মেলামেশা করতে চাইলে তার জন্যে ওযূ করা এবং লজ্জাস্থান ধুয়ে নেয়া মুস্তাহাব পরিচ্ছেদ নাই
যুহায়র ইবনু হারব ও হারূন সা‘ঈদ আল আইলী (রহঃ) মু‘আবিয়াহ্ ইবনু সালিহ (রহঃ)
উক্ত সানাদে এ হাদীসটি বর্ণনা করেছেন।
৫৯৪
নাপাক অবস্থায় ঘুমানো জায়িয; তবে খাদ্যগ্রহণ, শয়নকালে অথবা স্ত্রীর সাথে মেলামেশা করতে চাইলে তার জন্যে ওযূ করা এবং লজ্জাস্থান ধুয়ে নেয়া মুস্তাহাব পরিচ্ছেদ নাই
আবূ সা‘ঈদ আল খুদরী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের কেউ যখন তার স্ত্রীর সাথে মিলিত হবে, তারপর আবার মিলিত হবার ইচ্ছা করবে সে যেন ওযু করে নেয়। আবু বকর তার হাদীসে ‘উভয় মিলনের মধ্যে ওজু করবে’ বাক্যটি বাড়িয়েছেন এবং أَرَادَ أَنْ يَعُودَ এর স্থলে أَرَادَ أَنْ يُعَاوِدَ বলেছেন।
৫৯৫
নাপাক অবস্থায় ঘুমানো জায়িয; তবে খাদ্যগ্রহণ, শয়নকালে অথবা স্ত্রীর সাথে মেলামেশা করতে চাইলে তার জন্যে ওযূ করা এবং লজ্জাস্থান ধুয়ে নেয়া মুস্তাহাব পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সকল স্ত্রীর কাছে একই গোসলে যেতেন।
৫৯৬
মহিলার মানী (বীর্য) বের হলে তার উপর গোসল করা ওয়াজিব পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
উম্মু সুলাইম (রাঃ) যিনি ছিলেন (এ হাদীসের রাবী) ইসহাকের দাদি—একদা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে বললেন, আয়িশা (রাঃ) তখন তাঁর নিকট উপস্থিত ছিলেন—হে রাসূলুল্লাহ (ﷺ)! পুরুষ যেমন স্বপ্নে দেখে, নারীও যদি তা দেখে, এমতাবস্থায় সে কি করবে?তখন আয়িশা (রাঃ) বললেন, উম্মু সুলাইম! তুমি নারীদের অপমানিত করেছ। তোমার অকল্যাণ হোক (তার এ কথা ছিল ভালো উদ্দেশ্যে)। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) আয়িশা (রাঃ) কে বললেন, বরং তোমার অকল্যাণ হোক! [এরপর উম্মু সুলাইম (রাঃ) এর জবাবে বললেন] হ্যাঁ, উম্মু সুলাইম! সে গোসল করে নেবে যখন ঐরূপ দেখবে।
৫৯৭
মহিলার মানী (বীর্য) বের হলে তার উপর গোসল করা ওয়াজিব পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
উম্মু সুলাইম (রাঃ) বলেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে মহিলা সম্পর্কে জিজ্ঞেস করলেন যে, ঘুমে পুরুষ যা দেখে তাই দেখতে পায়। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ‘‘মহিলা যখন তেমনই দেখবে তখন সে গোসল করবে।’’ উম্মু সুলাইম (রাঃ) বলেন, এ কথায় আমি লজ্জাবোধ করলাম। তিনি বললেন, এ রকমও কি হয়? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ‘‘হ্যাঁ, তা না হলে ছেলে-মেয়ে তার সদৃশ কেমন করে হয়? পুরুষের বীর্য ঘন, সাদা আর মহিলাদের বীর্য পাতলা, হলুদ। দুয়ের মধ্যে থেকে যার বীর্য ওপরে উঠে যায় অথবা আগে চলে যায়, সন্তান তারই সদৃশ হয়।’’
৫৯৮
মহিলার মানী (বীর্য) বের হলে তার উপর গোসল করা ওয়াজিব পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
এক মহিলা রাসূলুল্লাহ (ﷺ)-কে ঐ মহিলা সম্পর্কে জিজ্ঞেস করলেন, যে পুরুষ লোক ঘুমের মধ্যে যা দেখতে পায় সেও তাই। তখন রসূলুল্লাহ (ﷺ) বললেনঃ পুরুষের যা হয় (স্বপ্নদোষ) মহিলাদেরও এমন হলে সে গোসল করবে।
৫৯৯
মহিলার মানী (বীর্য) বের হলে তার উপর গোসল করা ওয়াজিব পরিচ্ছেদ নাই
উম্মু সালামাহ (রাঃ)
উম্মু সালামা একদা রসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে বললেন, ইয়া রসূলুল্লাহ (ﷺ)! আল্লাহ তা'আলা হক কথা বলতে লজ্জাবোধ করেন না। তাই মহিলাদের যখন স্বপ্নদোষ হয় তখন কি তার উপর গোসল করা জরুরি? রসূলুল্লাহ (ﷺ) বললেন: হ্যাঁ, যখন সে বীর্য দেখবে। (এ কথা শুনে) উম্মু সালামা (রাঃ) বললেন, “ইয়া রসূলুল্লাহ (ﷺ)! মহিলাদেরও কি স্বপ্নদোষ হয়”? তিনি বললেন: তোমার উভয় হাত ধুলিময় হোক! তাহলে তার সন্তান কেমন করে তার সদৃশ হয়?
৬০০
মহিলার মানী (বীর্য) বের হলে তার উপর গোসল করা ওয়াজিব পরিচ্ছেদ নাই
উরওয়াহ্
এ সনদে উপরোক্ত হাদীসের অর্থের অবিকল বর্ণিত আছে। তিনি আরো একটু বাড়িয়ে বলেন যে, তিনি [উম্মু সালামা (রাঃ)] বললেন, “তুমি নারী জাতিকে লজ্জিত করেছ।”