৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫৭/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫৬১
বীর্যের হুকুম পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ্ ইবনু শিহাব আল খাওলানী (রহঃ)
আমি একবার আয়িশা (রাঃ)-এর মেহমান ছিলাম। (রাতে) আমার কাপড়ে স্বপ্নদোষ হল। আমি সে কাপড় দুইটি পানিতে ডুবিয়ে পরিষ্কার করছিলাম। আয়িশা (রাঃ)-এর এক দাসী আমাকে এ রকম করতে দেখে তাঁকে গিয়ে জানাল। আয়িশা (রাঃ) লোক পাঠিয়ে আমাকে বললেন, তুমি তোমার কাপড় দুইটি-কে এ রকম করছ কেন?তিনি (আবদুল্লাহ ইবনু শিহাব) বলেন, আমি বললাম, ঘুমন্ত ব্যক্তি তার স্বপ্নে যা দেখে আমি তাই দেখেছি। তিনি বললেন, তুমি কি কাপড় দুইটিতে কিছু দেখতে পেয়েছ? আমি বললাম, না। তিনি বললেন, তুমি যদি কিছু দেখতে, তবে তা ধুয়ে ফেলতে। আমি তো রসূলুল্লাহ (ﷺ)-এর কাপড় থেকে শুকনো বীর্য নখ দিয়ে আঁচড়ে ফেলতাম।
৫৬২
রক্ত অপবিত্র এবং তা ধোয়ার পদ্ধতি পরিচ্ছেদ নাই
আসমা (রা.)
একদিন একটি মহিলা নবী (ﷺ)-এর কাছে এসে বলল, "হে আল্লাহর রসূল! আমাদের কারো যদি কাপড়ে হায়েজের রক্ত লেগে যায় তখন সে কী করবে?" তিনি বললেন: "রক্তের জায়গাটি খুব ভালোভাবে রগড়াবে, তারপর ঘষে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলবে, তারপর ঐ কাপড় পরে সালাত আদায় করতে পারবে।"
৫৬৩
রক্ত অপবিত্র এবং তা ধোয়ার পদ্ধতি পরিচ্ছেদ নাই
আবূ কুরায়ব (রহঃ) ও আবূ তাহির (রহঃ)
এ সূত্রে ইয়াহিয়া ইবন সাঈদের হাদীসের অবিকল বর্ণনা করেছেন।
৫৬৪
রক্ত অপবিত্র এবং তা ধোয়ার পদ্ধতি পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রা.)
একবার রাসূলুল্লাহ (ﷺ) দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি বললেন, (জেনে রাখ) এ দুইজন কবরবাসীকে আযাব দেয়া হচ্ছে। তবে কোনো কঠিন (কাজের) দরুন তাদেরকে আযাব দেয়া হচ্ছে না। তাদের একজন চোগলখোরী করত। আর অপরজন তার প্রস্রাব থেকে সতর্কতা অবলম্বন করত না। তিনি (ইবন আব্বাস (রাঃ)) বলেন: অতঃপর তিনি খেজুরের একটি কাঁচা ডাল আনিয়ে দুই টুকরা করলেন। তারপর প্রত্যেক কবরের ওপর একটি করে গেড়ে দিলেন। আর বললেনঃ সম্ভাবনা আছে, আযাব কিছুটা হালকা করা হবে যতদিন পর্যন্ত এ দুইটি না শুকিয়ে যাবে।
৫৬৫
রক্ত অপবিত্র এবং তা ধোয়ার পদ্ধতি পরিচ্ছেদ নাই
সুলাইমান আল আ’মাশ
এ সূত্রে বর্ণিত আছে। তবে তিনি বলেন, “আর অপরজন প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করত না।”
৫৬৬
পরিহিত কাপড়ের ওপরে ঋতুবতী মহিলার সাথে মেলামেশা করা। পরিচ্ছেদ নাই
আয়িশাহ (রাঃ)
আমাদের কেউ যখন ঋতুমতী হয়ে পড়ত, তখন রসূলুল্লাহ (ﷺ) এর নির্দেশে সে পরিহিত কাপড় ভাল করে বেঁধে নিত। অতঃপর রসূলুল্লাহ (ﷺ) তার সাথে মেলামেশা করতেন।
৫৬৭
পরিহিত কাপড়ের ওপরে ঋতুবতী মহিলার সাথে মেলামেশা করা। পরিচ্ছেদ নাই
আয়িশাহ (রাঃ)
আমাদের কেউ যখন ঋতুবতী হয়ে পড়ত তখন রসূলুল্লাহ (ﷺ) তার হায়িয আসার স্থানে তাকে শক্ত করে কাপড় বেঁধে নেওয়ার নির্দেশ দিতেন। অতঃপর তাঁর সাথে মেলামেশা করতেন। তিনি [আয়িশা (রাঃ)] বলেন, তোমাদের মধ্যে কে তাঁর যৌনকামনা সেরূপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম–রসূলুল্লাহ (ﷺ) যেরূপ যৌন কামনা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম ছিলেন?
৫৬৮
পরিহিত কাপড়ের ওপরে ঋতুবতী মহিলার সাথে মেলামেশা করা। পরিচ্ছেদ নাই
মাইমুনাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সহধর্মিণীদের সাথে পরিহিত কাপড়ের উপর ঋতুর অবস্থায় মেলামেশা করতেন।
৫৬৯
ঋতুবতী মহিলার সাথে একই চাদরের নীচে শোয়া পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ্ ইবনু ‘আব্বাস (রাঃ) এর আযাদকৃত গোলাম কুরায়ব
আমি নবী (ﷺ) এর স্ত্রী মাইমূনা (রাঃ)-কে বলতে শুনেছি, তিনি বলেছেনঃ আমি ঋতুমতী অবস্থায় রসূলুল্লাহ (ﷺ) আমার সঙ্গে একই বিছানায় শুতেন। এ সময় আমার ও তাঁর মাঝে কেবলমাত্র একখানা কাপড়ের আড়াল থাকত।
৫৭০
ঋতুবতী মহিলার সাথে একই চাদরের নীচে শোয়া পরিচ্ছেদ নাই
উম্মু সালামাহ (রাঃ)
একদা আমি ও রাসূলুল্লাহ (ﷺ) একটি রেখাযুক্ত চাদরের নিচে শুয়েছিলাম। ইতোমধ্যেই আমার হায়েজ এলো। আমি চুপিসারে উঠে গিয়ে আমার হায়েজের কাপড় পরে নিলাম। রসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন, ‘তোমার কি হায়েজ এসেছে?’ আমি বললাম, হ্যাঁ। তিনি আমাকে (কাছে) ডাকলেন। অতঃপর আমি তাঁর চাদরটির নিচে শুইলাম। রাবী বলেন, তিনি (উম্মু সালামা) ও রসূলুল্লাহ (ﷺ) একই পাত্র থেকে (পানি নিয়ে) নাপাকির পবিত্র হওয়ার গোসল করতেন।