৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫৬/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫৫১
দুগ্ধ পোষ্য শিশুর প্রস্রাবের হুকুম এবং তা ধোয়ার পদ্ধতি পরিচ্ছেদ নাই
হিশাম (রহঃ)
এ সূত্রে ইবন নুমায়েরের হাদীসের অনুরূপ বর্ণনা করেন।
৫৫২
দুগ্ধ পোষ্য শিশুর প্রস্রাবের হুকুম এবং তা ধোয়ার পদ্ধতি পরিচ্ছেদ নাই
উম্মু কায়স বিনতু মিহসান (রা.)
তিনি তার শিশু পুত্রসহ, যে তখনও খাদ্য খাওয়া শুরু করেনি, রসূলুল্লাহ (ﷺ) এর কাছে গেলেন। তিনি শিশুটিকে রসূল (ﷺ) এর কোলে রেখে দিলেন। সে তাঁর কাপড়ে প্রস্রাব করে দিল। বর্ণনাকারী বলেন, তাতে তিনি পানি ছিটিয়ে দেওয়া ছাড়া অধিক কিছুই করলেন না।
৫৫৩
দুগ্ধ পোষ্য শিশুর প্রস্রাবের হুকুম এবং তা ধোয়ার পদ্ধতি পরিচ্ছেদ নাই
ইয়াহ্ইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ), আবূ বাকর ইবনু আবূ শাইবাহ্ (রহঃ), ‘আমর আন্ নাকিদ (রহঃ) ও যুহায়র ইবনু হারব (রহঃ) সকলেই ইবনু ‘উয়াইনাহ্ (রহঃ)
এ সনদে বর্ণনা করেন এবং তিনি বলেন, “অতঃপর তিনি (ﷺ) পানি আনিয়ে তা ছিটিয়ে দিলেন।”
৫৫৪
দুগ্ধ পোষ্য শিশুর প্রস্রাবের হুকুম এবং তা ধোয়ার পদ্ধতি পরিচ্ছেদ নাই
‘উবাইদুল্লাহ্ ইবনু ‘আবদুল্লাহ্ ইবনু ‘উতবাহ্ ইবনু মাস’উদ (রহঃ)
উম্মু কায়স বিন্‌তু মিহসান (রাঃ) যিনি ছিলেন রসূলুল্লাহ (ﷺ) এর কাছে বাইআত গ্রহণকারিনী প্রথম মুহাজির মহিলাদের অন্যতম। তিনি ছিলেন বানু আসাদ ইবন খুযাইমাহ গোত্রের উক্কাশা ইবন মিহসান (রাঃ)-এর বোন। রাবী বলেন, তিনি (উম্মু কায়স) আমাকে জানান যে, তিনি একবার তার এক পুত্রকে- যে তখনো খাবার গ্রহণের বয়সে পৌঁছেনি- নিয়ে রসূলুল্লাহ (ﷺ) এর কাছে এলেন। উবাইদুল্লাহ বলেন, তিনি আমাকে জানান যে, তাঁর সে পুত্র রসূলুল্লাহ (ﷺ) এর কোলে প্রস্রাব করে দিল। অতঃপর রসূলুল্লাহ (ﷺ) পানি আনিয়ে তাঁর কাপড়ের উপর ছিটিয়ে দিলেন এবং তা মোটেই ধুলেন না।
৫৫৫
বীর্যের হুকুম পরিচ্ছেদ নাই
আলকামাহ্ ও আল আসওয়াদ (রহঃ)
একদিন জনৈক ব্যক্তি আয়িশা (রাঃ)-এর ঘরে মেহমান হল। আয়িশা (রাঃ) দেখলেন, ভোরে সে তাঁর কাপড় ধৌত করছে (অর্থাৎ রাত্রে তার স্বপ্নদোষ হয়েছিল)। তা দেখে আয়িশা বললেনঃ মূলত তোমার পক্ষে এটুকুই যথেষ্ট হতো যে, তুমি বীর্য দেখে থাকলে কেবলমাত্র সে স্থানটি ধুয়ে নিতে। আর যদি তা না দেখে থাক, তাহলে (মনের সন্দেহ দূর করার জন্যে) জায়গাটিতে পানি ছিটিয়ে নিতে পারতে। কেননা, এমনও হয়েছে আমি নিজে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাপড় থেকে শুকনো বীর্য রগড়িয়ে ফেলেছি, আর তিনি সে কাপড় পরেই সালাত আদায় করেছেন।
৫৫৬
বীর্যের হুকুম পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রা.)
বীর্য সম্পর্কে বলেন, আমি তা (বীর্য) রাসূলুল্লাহ (ﷺ) এর কাপড় থেকে নখ দিয়ে আঁচড়ে ফেলতাম।
৫৫৭
বীর্যের হুকুম পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রা.)
রাসূলুল্লাহ (ﷺ) এর কাপড় থেকে বীর্য রগড়িয়ে ফেলা সম্পর্কে আবু মা‘শার থেকে বর্ণিত খালিদের হাদীসের অনুরূপ বর্ণিত আছে।
৫৫৮
বীর্যের হুকুম পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
ইবনু উয়াইনাহ (রহঃ) এর সূত্রে আয়িশা (রাঃ) থেকে অনুরূপ হাদীস বর্ণিত আছে।
৫৫৯
বীর্যের হুকুম পরিচ্ছেদ নাই
আমর ইবনু মাইমূন (রহঃ)
আমি সুলায়মান ইবনু ইয়াসারকে জিজ্ঞেস করলাম যে, বীর্য কোন লোকের কাপড়ে লেগে গেলে সে শুধু সে বীর্য ধুয়ে ফেলবে না কাপড়টাই ধুয়ে ফেলবে? তিনি বললেন, আয়িশা (রাঃ) আমাকে জানিয়েছেন যে, রসূলুল্লাহ (ﷺ) বীর্য ধুয়ে ফেলতেন, তারপর সে কাপড়েই সালাতের জন্যে বেরিয়ে যেতেন আর আমি (পিছন থেকে) সে কাপড়ে ধোয়ার চিহ্ন দেখতে পেতাম।
৫৬০
বীর্যের হুকুম পরিচ্ছেদ নাই
আবূ কামিল আল জাহদারী, আবূ কুরায়ব ও ইবনু আবূ যায়িদাহ্ (রহঃ)
এ সানাদে হাদীসটি বর্ণিত হয়েছে। তবে ইবনু যায়িদার হাদীস ইবনু বিশরের অনুরূপ, যাতে বর্ণিত হয়েছে যে, রসূলুল্লাহ (ﷺ) (নিজে) বীর্য ধুতেন। আর ইবনুল মুবারক (রহঃ) ও আবদুল ওয়াহিদ (রহঃ)-এর হাদীসে রয়েছে যে, আয়িশা (রাঃ) বলেন: আমি তা রসূলুল্লাহ (ﷺ)-এর কাপড় থেকে ধুয়ে ফেলতাম।