৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫৪/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫৩১
যার হাতে নাপাকীর সন্দেহ রয়েছে তার জন্যে তিনবার হাত ধোয়ার পূর্বে পাত্রের মধ্যে হাত ডুবিয়ে দেয়া মাকরূহ্ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রা.)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আর ওয়াকী’র কর্তৃক হাদিসটি (নবী (ﷺ) পর্যন্ত) বর্ণিত হয়েছে।
৫৩২
যার হাতে নাপাকীর সন্দেহ রয়েছে তার জন্যে তিনবার হাত ধোয়ার পূর্বে পাত্রের মধ্যে হাত ডুবিয়ে দেয়া মাকরূহ্ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রা.)
"আবু বকর ইবনু আবি শাইবা, আমরু নাকিদ ও যুহাইর ইবনু হারব (রহঃ) আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন। তাঁরা বলেছেন, সুফিয়ান ইবনু উয়াইনা (রহঃ) যুহরী (রহঃ) হতে, তিনি আবু সালামা (রহঃ) হতে বর্ণনা করেছেন। মুহাম্মাদ ইবনু রাফি (রহঃ) আমার কাছে হাদিস বর্ণনা করেছেন। আবদুর রাজ্জাক (রহঃ) আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন। মা'মার (রহঃ) যুহরী (রহঃ) হতে, তিনি ইবনুল মুসাইয়্যাব (রহঃ) হতে, তাঁরা উভয়ে আবু হুরাইরা (রাঃ) হতে, তিনি নবী (ﷺ) হতে অবিকল বর্ণিত আছে।"
৫৩৩
যার হাতে নাপাকীর সন্দেহ রয়েছে তার জন্যে তিনবার হাত ধোয়ার পূর্বে পাত্রের মধ্যে হাত ডুবিয়ে দেয়া মাকরূহ্ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রা.)
রসূলুল্লাহ (ﷺ) বলেন, যখন তোমাদের কেউ জাগ্রত হবে তখন সে তার হাত পাত্রে ঢুকাবার পূর্বে যেন তা তিনবার ধুয়ে নেয়। কারণ সে জানে না যে, তার হাত রাতে কোথায় ছিল।
৫৩৪
যার হাতে নাপাকীর সন্দেহ রয়েছে তার জন্যে তিনবার হাত ধোয়ার পূর্বে পাত্রের মধ্যে হাত ডুবিয়ে দেয়া মাকরূহ্ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রা.)
আবদুর রহমান ইবন যায়দ-এর আযাদকৃত গোলাম সাবিত থেকে বর্ণিত। প্রত্যেকের বর্ণনাতেই ... “হাত না ধোয়া পর্যন্ত” রয়েছে। এসব বর্ণনাতে কেউই তিনবারের কথা উল্লেখ করেননি। তবে আমরা ইতোপূর্বে জাবির, ইবন মুসাইয়্যিব, আবু সালামা, আবদুল্লাহ ইবন শাকীক, আবু সালিহ ও আবু রাযীন কর্তৃক বর্ণিত যে হাদিস উল্লেখ করেছি, তাতে তারা সবাই তিনবারের কথা উল্লেখ করেছেন।
৫৩৫
কুকুরের পানীয় পাত্র সম্পর্কে বিধান পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রা.)
রসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমাদের কারো পাত্রে যখন কুকুরে মুখ দেয় তখন সে যেন পাত্রের বস্তু ফেলে দেয়। তারপর পাত্রটি সাতবার ধুয়ে ফেলে।
৫৩৬
কুকুরের পানীয় পাত্র সম্পর্কে বিধান পরিচ্ছেদ নাই
আ‘মাশ (রহঃ)
এ সূত্রে অবিকল বর্ণিত আছে; তবে পাত্রের বস্তু ফেলার কথাটি উল্লেখ করেননি।
৫৩৭
কুকুরের পানীয় পাত্র সম্পর্কে বিধান পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রা.)
রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমাদের কারো পাত্র থেকে যখন কুকুর পান করবে তখন সে যেন তা সাতবার ধুয়ে ফেলে।
৫৩৮
কুকুরের পানীয় পাত্র সম্পর্কে বিধান পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রা.)
রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমাদের কারো পাত্রে যখন কুকুর মুখ লাগিয়ে পান করবে তখন (সে পাত্র পবিত্র করার পদ্ধতি হল) সাতবার তা ধুয়ে ফেলতে হবে। তবে প্রথমবার মাটি দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে।
৫৩৯
কুকুরের পানীয় পাত্র সম্পর্কে বিধান পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রা.)
রাসূলুল্লাহ (ﷺ) বলেন, “তোমাদের কারো পাত্রে যখন কুকুর মুখ লাগিয়ে পান করবে, তখন (সে পাত্র পবিত্র করার নিয়ম হল), সাতবার ধুয়ে ফেলা।”
৫৪০
কুকুরের পানীয় পাত্র সম্পর্কে বিধান পরিচ্ছেদ নাই
ইবনুল মুগাফফাল (রা.)
একদা রাসূলুল্লাহ (ﷺ) কুকুর হত্যার নির্দেশ দিয়েছিলেন। পরে বললেন, তাদের কি হয়েছে যে, তারা কুকুরের পেছনে পড়লো? তারপর শিকারি কুকুর এবং ছাগলের (পাহারা দেয়ার) কুকুর পালার অনুমতি দেন এবং বলেন যে, যখন তোমাদের কারো পাত্রে কুকুর মুখ লাগিয়ে পান করবে তখন সাতবার ধুয়ে ফেলবে এবং অষ্টমবার মাটি দিয়ে মেজে ফেলবে।