৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫২/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫১১
মোজার উপর মাসাহ করা পরিচ্ছেদ নাই
আ’মাশ (রহঃ)
এ সানাদে আবু মু’আবিয়ার হাদীসের অর্থের অবিকল বর্ণিত হয়েছে। তবে ঈসা ও সুফইয়ানের হাদীসে বর্ণিত হয়েছে যে, তিনি বলেন, ‘আবদুল্লাহর সঙ্গী-সাথীদের নিকট অত্র হাদীসটি পছন্দনীয় মনে হত। কারণ জারীর (রাঃ) ইসলাম গ্রহণ করেছিলেন সূরা আল-মায়িদা অবতীর্ণ হওয়ার পর।
৫১২
মোজার উপর মাসাহ করা পরিচ্ছেদ নাই
হুযাইফাহ্‌ (রাঃ)
আমি (কোন এক সফরে) রসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ছিলাম। তিনি কোন এক জাতির ময়লা-আবর্জনা ফেলার জায়গায় এসে পৌঁছলেন। অতঃপর সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করলেন, আমি তখন দূরে সরে গেলাম। তিনি বললেন, কাছে এসো। আমি তাঁর নিকটে গেলাম এমনকি একেবারে তাঁর পিছনে গিয়ে দাঁড়ালাম। তিনি ওজু করলেন। অতঃপর তাঁর উভয় মোজার উপর মাসাহ করলেন।
৫১৩
মোজার উপর মাসাহ করা পরিচ্ছেদ নাই
আবূ ওয়াযিল (রাঃ)
আবু মূসা (রাঃ) প্রস্রাবের ব্যাপারে খুবই কঠোরতা অবলম্বন করতেন। তিনি একটি বোতলে প্রস্রাব করতেন এবং বলতেন, বনি ইসরাইলদের কারো চামড়ায় (পরিধেয় বস্ত্রে) যদি প্রস্রাব লাগত, তখন কাঁচি দিয়ে সে স্থান কেটে ফেলত।অতঃপর হুযাইফা (রাঃ) এ কথা শুনে বললেন, “আমি চাই যে, তোমাদের সঙ্গী (আবু মূসা) এ ব্যাপারে এত কঠোরতা না করলেই ভালো হত। কারণ, একবার আমি রসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে পথে চলছিলাম। তিনি একটি দেয়ালের পেছনে জনৈক জাতির আবর্জনা ফেলার জায়গায় পৌঁছলেন। অতঃপর তোমরা যেমনভাবে দাঁড়াও, তেমনি দাঁড়িয়ে প্রস্রাব করলেন। আমি তাঁর থেকে দূরে সরে ছিলাম। তিনি আমার দিকে ইশারা করলেন। অতঃপর আমি গেলাম এবং একেবারে তাঁর পেছনে এসে দাঁড়ালাম। তিনি তাঁর প্রয়োজন শেষ করলেন।”
৫১৪
মোজার উপর মাসাহ করা পরিচ্ছেদ নাই
মুগীরাহ্‌ ইবনু শু’বাহ (রাঃ)
রসূলুল্লাহ (ﷺ) হাজত (প্রাকৃতিক প্রয়োজন) পূরণের জন্য বের হলেন। তারপর মুগিরা (রাঃ) একটি পানি ভর্তি বদনা নিয়ে তাঁর অনুসরণ করলেন। রসূলুল্লাহ (ﷺ) হাজত শেষ করলে তিনি তাঁকে পানি ঢেলে দিলেন। এরপর তিনি ওজু করলেন এবং উভয় মোজার ওপর মাসাহ করলেন। ইবনু রুমহ-এর বর্ণনায় حِينَ যখন শব্দের স্থলে যে পর্যন্ত حَتَّى শব্দের উল্লেখ রয়েছে।
৫১৫
মোজার উপর মাসাহ করা পরিচ্ছেদ নাই
মুহাম্মাদ ইবনু আল মুসান্না (রহঃ)
উক্ত সানাদে বর্ণিত। তিনি তাঁর মুখমণ্ডল ও উভয় হাত ধুলেন এবং মাথা মাসাহ করলেন। তারপর উভয় মোজার ওপর মাসাহ করলেন।
৫১৬
মোজার উপর মাসাহ করা পরিচ্ছেদ নাই
মুগীরাহ্‌ ইবনু শু’বাহ (রাঃ)
এক রাতে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ছিলাম। হঠাৎ তিনি এক স্থানে অবতরণ করে হাজত পূরণ করলেন। এরপর ফিরে এলেন এবং আমার কাছে রাখা একটি বদনা থেকে আমি তাঁর দিকে পানি ঢেলে দিলাম। তিনি ওজু করলেন, এরপর তাঁর উভয় মোজার উপর মাসাহ করলেন।
৫১৭
মোজার উপর মাসাহ করা পরিচ্ছেদ নাই
মুগীরাহ ইবনু শু‘বাহ (রাঃ)
এক সফরে আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে ছিলাম। তিনি বললেন, মুগীরা! বদনা (সঙ্গে) নাও। আমি বদনা (সঙ্গে) নিলাম। তারপর তাঁর সাথে বেরিয়ে পড়লাম। রাসূলুল্লাহ (ﷺ) হাঁটতে হাঁটতে আমার থেকে আড়ালে চলে গেলেন। তারপর তিনি তাঁর হাজত পূরণ করলেন ও ফিরে এলেন। তখন তাঁর গায়ে ছিল একটি শামী জুব্বা—যার আস্তিন ছিল চাপা (অপ্রশস্ত)। তিনি আস্তিন থেকে তাঁর হাত বের করার চেষ্টা করছিলেন কিন্তু (অপ্রশস্ত হবার কারণে) তা আটকে গেল। অতঃপর তিনি জুব্বার নিচ থেকে তাঁর হাত বের করলেন। আমি তাঁর ওপর পানি ঢেলে দিলাম। তিনি সালাতের জন্য যেমন ওজু করা হয়—তেমনি ওজু করলেন। তারপর তাঁর উভয় মোজার ওপর মাসাহ করে সালাত আদায় করলেন।
৫১৮
মোজার উপর মাসাহ করা পরিচ্ছেদ নাই
মুগীরাহ ইবনু শু‘বাহ (রাঃ)
একদা রসূলুল্লাহ (ﷺ) হাজত পূরণের জন্যে বের হলেন। (হাজত শেষে) তিনি যখন ফিরে এলেন তখন লোটা নিয়ে আমি তাঁর কাছে গেলাম। আমি তাঁকে পানি ঢেলে দিলাম। তিনি তাঁর উভয় হাত ধুলেন। তারপর মুখমণ্ডল ধুলেন। তারপর উভয় বাহু ধোয়ার ইচ্ছা করলেন; কিন্তু জুব্বায় (অপ্রশস্ততার কারণে) তা আটকে গেল। তিনি জুব্বার নিচ দিয়ে বের করে উভয় বাহু ধুয়ে ফেললেন এবং মাথা মাসাহ করলেন ও উভয় মোজার উপর মাসাহ করলেন এবং আমাদের নিয়ে সালাত আদায় করলেন।
৫১৯
মোজার উপর মাসাহ করা পরিচ্ছেদ নাই
মুগীরাহ্ (রা)
কোন এক সফরে এক রাতে আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ছিলাম। তিনি আমাকে বললেন, “তোমার সাথে কি পানি আছে”? আমি বললাম, হ্যাঁ। তিনি তাঁর সওয়ারী থেকে নেমে পড়লেন। তারপর হাঁটতে হাঁটতে রাতের অন্ধকারে মিলিয়ে গেলেন। কিছুক্ষণ পর ফিরে এলেন। তখন আমি বদনা থেকে তাঁকে পানি ঢেলে দিলাম। তিনি তাঁর মুখমণ্ডল ধুলেন, তখন তাঁর গায়ে ছিল একটি পশমের জুব্বা। তিনি তা থেকে বাহু বের করতে না পেরে জুব্বার নিচ দিয়ে বাহু বের করলেন। তারপর তাঁর উভয় বাহু ধুলেন এবং মাথা মাসাহ করলেন। আমি তাঁর উভয় মোজা খুলে দিতে চাইলাম। কিন্তু (বাধা দিয়ে) তিনি বললেন, “ওগুলো থাকতে দাও। কারণ আমি এ দুটি পবিত্র অবস্থায় পায়ে দিয়েছি।” (এই বলে) তিনি তাঁর উভয় মোজার ওপর মাসাহ করলেন।
৫২০
মোজার উপর মাসাহ করা পরিচ্ছেদ নাই
মুগীরাহ্ (রা.)
তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে ওজু করালেন। তিনি ওজু করলেন এবং উভয় মোজার উপর মাসাহ করলেন। মুগীরা (রাঃ) বলেন, তারপর তিনি (রসূলুল্লাহ (ﷺ)) বললেন, “আমি এ দু’টিকে পবিত্র অবস্থায় পরেছি।”