৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫১/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫০১
ডান হাত দিয়ে ইস্তিঞ্জা করা নিষেধ পরিচ্ছেদ নাই
আবূ কাতাদাহ্‌ (রাঃ)
তিনি তার পিতা হতে বর্ণনা করেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেন, “তোমাদের কেউ যেন প্রস্রাব করার সময় তার পুরুষাঙ্গ ডান হাত দিয়ে না ধরে এবং পায়খানার পর ডান হাত দিয়ে যেন ইস্তিঞ্জা (ঢিলা ব্যবহার) না করে এবং (পানি পান করার সময়) পাত্রের মধ্যে নিঃশ্বাস না ফেলে।”
৫০২
ডান হাত দিয়ে ইস্তিঞ্জা করা নিষেধ পরিচ্ছেদ নাই
আবূ কাতাদাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমাদের কেউ যখন পায়খানায় (শৌচাগারে) যায় তখন সে যেন ডান হাত দিয়ে তার পুরুষাঙ্গ স্পর্শ না করে।
৫০৩
ডান হাত দিয়ে ইস্তিঞ্জা করা নিষেধ পরিচ্ছেদ নাই
আবূ কাতাদাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) পাত্রের মধ্যে নিঃশ্বাস ফেলতে, ডান হাত দিয়ে পুরুষাঙ্গ স্পর্শ করতে এবং ডান হাত দিয়ে ইস্তিঞ্জা করতে নিষেধ করেছেন।
৫০৪
ওযু-গোসল এবং অন্যান্য কাজে ডান দিক থেকে শুরু করা পরিচ্ছেদ নাই
‘আয়িশাহ্ (রাঃ)
রাসুলুল্লাহ(ﷺ) ওজু-গোসলের পবিত্রতা অর্জন করতে, চুল আঁচড়ানোর সময় এবং জুতা পরার সময় ডান দিক থেকে শুরু করতে ভালবাসতেন।
৫০৫
ওযু-গোসল এবং অন্যান্য কাজে ডান দিক থেকে শুরু করা পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সব কাজেই—জুতা পরায়, চুল আঁচড়াতে এবং পবিত্রতা অর্জনে ডান দিক থেকে শুরু করতে ভালবাসতেন।
৫০৬
রাস্তায় বা (গাছের) ছায়ায় প্রস্রাব পায়খানা করা নিষেধ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
রসূলুল্লাহ (ﷺ) বলেন, “তোমরা লা‘নতকারীর দুইটি কাজ থেকে দূরে থাকো।” সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, “লা‘নতের সে কাজ দুইটি কি, হে রসূলুল্লাহ (ﷺ)!” তিনি বললেন, “মানুষের (যাতায়াতের) চলাফেরার রাস্তায় অথবা তাদের (বিশ্রাম নেওয়ার) ছায়ায় প্রস্রাব-পায়খানা করা।”
৫০৭
পায়খানার পর পানি দিয়ে ইস্তিঞ্জা করা পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) একটি বাগানে ঢুকলেন। একটি বদনাসহ একজন বালক তাঁর পিছনে পিছনে গেল। সে ছিল আমাদের সকলের চেয়ে বয়ঃকনিষ্ঠ। সে বদনটি একটি কুল গাছের কাছে রেখে দিল। অতঃপর রসূলুল্লাহ (ﷺ) তাঁর প্রয়োজন শেষ করে আমাদের কাছে এলেন। তিনি পানি দিয়ে ইস্তিঞ্জা (শৌচকার্য) করেছিলেন।
৫০৮
পায়খানার পর পানি দিয়ে ইস্তিঞ্জা করা পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) যখন শৌচাগারে ঢুকতেন, তখন আমি এবং আমার মতই একটি বালক পানির লোটা ও একখানা ছোট বর্শা বয়ে নিয়ে যেতাম। অতঃপর তিনি পানি দিয়ে ইস্তিঞ্জা করতেন।
৫০৯
পায়খানার পর পানি দিয়ে ইস্তিঞ্জা করা পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) যখন নির্জনে দূরবর্তী ময়দানে ইস্তিঞ্জার জন্য যেতেন তখন আমি তাঁর কাছে পানি নিয়ে যেতাম। তিনি তা দিয়ে ইস্তিঞ্জা (শৌচকাজ) করতেন।
৫১০
মোজার উপর মাসাহ করা পরিচ্ছেদ নাই
হাম্মাম (রহঃ)
একদা জারীর (রাঃ) একবার প্রস্রাব করলেন, অতঃপর ওজু করলেন এবং তার উভয় মোজার উপর মাসাহ করলেন। তাঁকে বলা হল, আপনি কি এরকম করে থাকেন? তিনি বললেন, হ্যাঁ, আমি রসূলুল্লাহ (ﷺ)-কে দেখেছি তিনি প্রস্রাব করেছেন, তারপর ওজু করেছেন এবং তাঁর উভয় মোজার উপর মাসাহ করেছেন।আ’মাশ বলেন, ইব্রাহীম বলেছেন যে, এ হাদিসটি (হাদিস বিশারদ) লোকেরা আগ্রহের সাথে গ্রহণ করেছেন। কারণ জারীর (রাঃ) সূরা আল-মায়িদা নাজিলের পর ইসলাম গ্রহণ করেন।