৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৪৯/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৪৮১
মিসওয়াকের বিবরণ পরিচ্ছেদ নাই
হুযাইফাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) যখন তাহাজ্জুদের জন্য উঠতেন তখন মিসওয়াক দ্বারা ঘষে মুখ পরিষ্কার করতেন।
৪৮২
মিসওয়াকের বিবরণ পরিচ্ছেদ নাই
হুযাইফাহ্‌ (রাঃ)
রসূলুল্লাহ (ﷺ) যখন রাতে উঠতেন এরপর অনুরূপ বর্ণনা রয়েছে। এ হাদীসে তাহাজ্জুদের কথা উল্লেখ করা হয়নি।
৪৮৩
মিসওয়াকের বিবরণ পরিচ্ছেদ নাই
হুযাইফাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) যখন রাতে উঠতেন, তখন মিসওয়াক দিয়ে মুখ ঘষে পরিষ্কার করতেন।
৪৮৪
মিসওয়াকের বিবরণ পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
একদা তিনি আল্লাহর নবী (ﷺ)-এর কাছে রাত কাটালেন। (তিনি দেখলেন) আল্লাহর নবী (ﷺ) শেষ রাতে ঘুম থেকে উঠলেন এবং বাইরে গিয়ে আকাশের দিকে তাকালেন।এর পরে সূরা আলে ইমরানের এ আয়াতটি তিলাওয়াত করলেনঃ ‘আকাশ ও পৃথিবীর সৃষ্টি এবং রাত ও দিনের আবর্তনে জ্ঞানীদের জন্যে বহু নিদর্শন রয়েছে... অতএব আপনি অনুগ্রহ করে আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করুন’ - (সূরা আলে ইমরান ৩: ১৯০-১৯১)।অতঃপর ঘরে ফিরে এসে মিসওয়াক ও ওজু করলেন। এরপর দাঁড়িয়ে সালাত আদায় করলেন। সালাত শেষে শুয়ে পড়লেন। পুনরায় কিছুক্ষণ পরে উঠে বাইরে গেলেন এবং আকাশের দিকে তাকিয়ে উক্ত আয়াতটি পাঠ করলেন। অতঃপর ফিরে এসে (আবার) মিসওয়াক করে ওজু করলেন; অতঃপর ফজরের সালাত আদায় করলেন।
৪৮৫
মানবীয় ফিত্‌রাহ্‌-এর (স্বভাবের) বিবরণ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্(রাঃ)
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، جَمِيعًا عَنْ سُفْيَانَ، - قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، - عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ الْفِطْرَةُ خَمْسٌ - أَوْ خَمْسٌ مِنَ الْفِطْرَةِ - الْخِتَانُ وَالاِسْتِحْدَادُ وَتَقْلِيمُ الأَظْفَارِ وَنَتْفُ الإِبْطِ وَقَصُّ الشَّارِبِ ‏"‏ ‏.‏
৪৮৬
মানবীয় ফিত্‌রাহ্‌-এর (স্বভাবের) বিবরণ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্(রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ পাঁচটি কাজ ফিতরা বা (সুষ্ঠু স্বভাব): খাতনা করা, নাভির নিচের লোম পরিষ্কার করে ফেলা, গোঁফ ছাঁটা, নখ কাটা এবং বগলের লোম উপড়ে ফেলা।
৪৮৭
মানবীয় ফিত্‌রাহ্‌-এর (স্বভাবের) বিবরণ পরিচ্ছেদ নাই
আনাস ইব্‌নু মালিক (রাঃ)
গোঁফ ছাঁটা, নখ কাটা এবং বগলের লোম উপড়ে ফেলা এবং নাভীর নিচের লোম ছেঁচে ফেলার জন্য আমাদেরকে সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল যে আমরা তা চল্লিশ দিনের অধিক দেরি না করি।
৪৮৮
মানবীয় ফিত্‌রাহ্‌-এর (স্বভাবের) বিবরণ পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
নবী (ﷺ) বলেনঃ তোমরা গোঁফ কেটে ফেল (অর্থাৎ ঠোঁটের ওপর থেকে কেটে দাও) এবং দাড়ি ছেড়ে দাও অর্থাৎ বড় হতে দাও।
৪৮৯
মানবীয় ফিত্‌রাহ্‌-এর (স্বভাবের) বিবরণ পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
নবী (ﷺ) গোঁফ ছোট করতে এবং দাড়ি বড় করে রাখতে আদেশ করেছেন।
৪৯০
মানবীয় ফিত্‌রাহ্‌-এর (স্বভাবের) বিবরণ পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমরা মুশরিকদের বিরুদ্ধাচরণ কর- মোচ কেটে ফেল এবং দাড়ি লম্বা কর।