৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫৭৭/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫৭৬১
عنب আঙ্গুরকে كرم নামকরণ মাকরূহ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
তোমরা (আঙ্গুরকে) ‘আল কারম’ বলো না, কারণ ‘কারম’ হলো মু’মিনের অন্তর।
৫৭৬২
عنب আঙ্গুরকে كرم নামকরণ মাকরূহ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
আঙ্গুরকে الْكَرْم নামে ডেকো না। কারণ “আল-কারম” হলো মুসলিম ব্যক্তি।
৫৭৬৩
عنب আঙ্গুরকে كرم নামকরণ মাকরূহ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: অবশ্যই তোমাদের কেউ যেন (আঙ্গুরকে) ‘আল-কারম’ না বলে। কারণ ‘আল-কারম’ হলো মুমিনের অন্তর।
৫৭৬৪
عنب আঙ্গুরকে كرم নামকরণ মাকরূহ পরিচ্ছেদ নাই
হাম্মাম ইবনু মুনাব্‌বিহ (রহঃ)
এ হলো সেসব হাদীস যা আবু হুরায়রা (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) হতে আমাদের নিকট বর্ণনা করেছেন। এ কথা বলে তিনি কতিপয় হাদীস বর্ণনা করেন, সে সবের একটি হলো- রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ আঙ্গুরকে কখনো الْكَرْمَ বলবে না। ‘আল-কারম’ তো মুসলিম লোক।
৫৭৬৫
عنب আঙ্গুরকে كرم নামকরণ মাকরূহ পরিচ্ছেদ নাই
আল্‌কামাহ ইবনু ওয়ায়িল (রহঃ)
তোমরা (আঙ্গুরকে) ‘আল-কারম’ বলো না বরং الْحَبَلَةُ আল হাবালাহ’ বলো। (বর্ণনাকারী বলেন,) তিনি এ কথা বলে আঙ্গুরের প্রতি ইঙ্গিত করেছেন।
৫৭৬৬
عنب আঙ্গুরকে كرم নামকরণ মাকরূহ পরিচ্ছেদ নাই
শু’বাহ (রাঃ)
আলকামা বিন ওয়ায়েল (রাঃ)-কে তাঁর পিতার সানাদে নবী (ﷺ) হতে রিওয়ায়াত করতে শুনেছি। তোমরা (আঙ্গুরকে) ‘আল-কারম’ বলো না। তবে বলো الْحَبَلَةُ (আল হাবালাহ) ও الْعِنَبُ (আল ইনাব)।
৫৭৬৭
আল-‘আব্‌দ, আল-আমাত (দাস-দাসী) এবং আল-মাওলা, আস-সাইয়্যিদ শব্দসমূহ ব্যবহারের বিধান পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যেন ‘আমার আবদ ও আমার আমাত তথা আমার বান্দা, আমার বান্দী’ না বলে। কারণ তোমাদের সকল পুরুষই আল্লাহর বান্দা এবং তোমাদের সকল নারীই আল্লাহর বান্দী। সুতরাং বলবে, ‘গুলামী, ওয়াজারিয়াতী, ওয়াফাতায়া, ওয়াফাতাতী’ অর্থাৎ আমার সেবক, আমার সেবিকা।
৫৭৬৮
আল-‘আব্‌দ, আল-আমাত (দাস-দাসী) এবং আল-মাওলা, আস-সাইয়্যিদ শব্দসমূহ ব্যবহারের বিধান পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ অবশ্যই তোমাদের কেউ যেন আমার দাস না বলে। কারণ, তোমাদের প্রত্যেকেই আল্লাহর দাস ও বান্দা। তবে সে বলবে আমার সেবক। আর কোন আবদ যেন তার মনিবকে আমার রব না বলে বরং বলবে আমার সাইয়্যিদ (মনিব ও নেতা)।
৫৭৬৯
আল-‘আব্‌দ, আল-আমাত (দাস-দাসী) এবং আল-মাওলা, আস-সাইয়্যিদ শব্দসমূহ ব্যবহারের বিধান পরিচ্ছেদ নাই
আ’মাশ (রহঃ)
আবু বকর ইবনু আবু শাইবা, আবু কুরায়ব ও আবু সা’ঈদ আশাজ (রহঃ) ... আ’মাশ (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে হাদিস বর্ণনা করেছেন। তবে তাঁদের উভয়ের বর্ণনাতে রয়েছে, গোলাম তার সাইয়্যিদ ও মনিবকে ‘আমার মাওলা’ বলবে না। এবং (প্রথম সূত্রের) বর্ণনাকারী আবু মু’আবিয়া (রহঃ) এর বর্ণিত হাদিসে বর্ধিত উল্লেখ করেছেন যে, ‘কারণ, তোমাদের মাওলা হলেন আল্লাহ’।
৫৭৭০
আল-‘আব্‌দ, আল-আমাত (দাস-দাসী) এবং আল-মাওলা, আস-সাইয়্যিদ শব্দসমূহ ব্যবহারের বিধান পরিচ্ছেদ নাই
হাম্মাম ইবনু মুনাব্বিহ (রহঃ)
মুহাম্মাদ ইবন রাফি (রহঃ) ... হাম্মাম ইবন মুন্নব্বিহ (রহঃ) হতে বর্ণিত। এ হলো সেসব হাদিস, যা আবু হুরাইরা (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) হতে আমাদের নিকট বর্ণনা করেছেন। এ কথা বলে তিনি কয়েকটি হাদিস বর্ণনা করেছেন। (সে সবের একটি হলো) রাসূলুল্লাহ (ﷺ) আরও বলেন, তোমাদের কেউ (মনিব সম্পর্কে এভাবে) বলবে না যে, তোমার রবকে পান করাও, তোমার রবকে খাবার দাও, তোমার রবকে ওজ়ু করাও। তিনি আরও বলেন, তোমাদের কেউ যেন না বলে আমার রব এবং বলবে আমার সাইয়্যিদ তথা সরদার বা নেতা, আমার মাওলা বা মনিব। আর তোমাদের কেউ যেন না বলে, আমার দাস আমার দাসী, বরং বলবে, আমার সেবক, আমার সেবিকা।