৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫৭৯/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫৭৮১
কবিতা পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
আরবদের কবিতামালার মধ্যে সবচেয়ে বেশি কাব্যময় বাণী হচ্ছে লাবিদের এ উক্তি। যেমন- أَلاَ كُلُّ شَىْءٍ مَا خَلاَ اللَّهَ بَاطِلٌ “জেনে রাখ, আল্লাহ ছাড়া যা কিছু রয়েছে সব বাতিল।”
৫৭৮২
কবিতা পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কবির কবিতার মাঝে সর্বাধিক সত্য বাণী লাবীদের কথা- أَلاَ كُلُّ شَىْءٍ مَا خَلاَ اللَّهَ بَاطِلٌ ‘আল্লাহ ব্যতীত যা রয়েছে সব বাতিল।’ আর উমাইয়া ইবনু আবু সালত তো প্রায় মুসলিম হয়েই গিয়েছিলেন।
৫৭৮৩
কবিতা পরিচ্ছেদ নাই
আবূ হুরাইয়াহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সবচেয়ে বেশী সত্য শ্লোক যা কোন কবি বলেছেন (তা হলো) أَلاَ كُلُّ شَىْءٍ مَا خَلاَ اللَّهَ بَاطِلٌ আল্লাহ ব্যতীত যা কিছু আছে, সব ব্যর্থ ও বাতিল’। আর ইবনু আবুস সালত তো প্রায় মুসলিম হয়ে গিয়েছিল।
৫৭৮৪
কবিতা পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
কবিগণ যা বলেছেন, তার মধ্যে সবচেয়ে বেশি সত্য পংক্তি হলো- أَلاَ كُلُّ شَىْءٍ مَا خَلاَ اللَّهَ بَاطِلٌ “জেনে রেখ, আল্লাহ ছাড়া আর যা কিছু আছে সব বাতিল ও ধ্বংসপ্রাপ্ত”।
৫৭৮৫
কবিতা পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, কোন কবি যা বলে তার মধ্যে অধিকতর সত্য কথা হলো লাবিদ-এর কথা أَلاَ كُلُّ شَىْءٍ مَا خَلاَ اللَّهَ بَاطِلٌ "জেনে রেখ! আল্লাহ ব্যতীত যা কিছু আছে, তা বাতিল।" এ রাবী এর বেশি বলেননি।
৫৭৮৬
কবিতা পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন লোকের পেট পুঁজ দিয়ে ভর্তি হয়ে যাওয়া যা তার পেট পঁচিয়ে বিনষ্ট করে দেয়, তা (পেট) কবিতায় ভর্তি হওয়ার চাইতে উত্তম। বর্ণনাকারী আবু বকর (রহঃ) বলেনঃ তবে (আমার উস্তায বর্ণনাকারী) হাফস (রহঃ) এর বর্ণনাতে ‘পঁচিয়ে বিনষ্ট করে দেয়’ (يَرِيهِ) কথাটি বলেননি।
৫৭৮৭
কবিতা পরিচ্ছেদ নাই
সা’দ (রাঃ)
কোন লোকের পেট পুঁজ দিয়ে ভরাট হয়ে যাওয়া যা তার পেটকে পঁচিয়ে বিনষ্ট করে দেয়, তা কবিতায় ভর্তি হওয়ার চেয়ে উত্তম।
৫৭৮৮
কবিতা পরিচ্ছেদ নাই
আবূ সা’ঈদ খুদরী (রাঃ)
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে 'আরজ' অঞ্চলে ভ্রমণ করছিলাম। সে সময় এক কবি কবিতা আবৃত্তি করতে করতে আসতে লাগল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ শাইতানটাকে ধরে ফেল, অথবা (বর্ণনায় সংশয় ছিল) শাইতানটাকে বাধা দাও। কোন ব্যক্তির পেট পুঁজ ভর্তি হয়ে যাওয়া কবিতায় ভর্তি হওয়া হতে উত্তম।
৫৭৮৯
পাশা খেলা হারাম হওয়া প্রসঙ্গ পরিচ্ছেদ নাই
বুরাইদাহ্‌ (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ যে লোক পাশা খেলা খেলল, সে যেন তার হাত শূকরের গোশত ও রক্তে রঞ্জিত করে তুলল।
৫৭৯০
স্বপ্ন পরিচ্ছেদ নাই
আবূ সালামাহ্ (রাঃ)
আমি এমন স্বপ্ন দেখতাম যাতে ভয় পেয়ে জ্বর জ্বর ভাব অনুভব করতাম। তবে আমাকে কম্বল দিয়ে ঢাকতে হতো না। অবশেষে আমি আবূ কাতাদাহ (রাঃ)-এর সঙ্গে দেখা করলাম এবং এ বিষয়টি তার নিকট বর্ণনা করলাম। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ الرُّؤْيَا সু-স্বপ্ন আল্লাহর তরফ হতে, আর الْحُلْمُ খারাপ স্বপ্ন শয়তানের তরফ হতে। অতএব তোমাদের কেউ যখন এমন স্বপ্ন দেখে, যা সে পছন্দ করে না, তখন যেন সে তার বাম পাশে তিনবার থু থু ফেলে এবং এর অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে (অর্থাৎ- আ‘ঊযুবিল্লাহ পড়ে), তাহলে সেটি তার ক্ষতি করবে না।