৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫৭৮/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫৭৭১
কোন মানুষের (নিজের দুরবস্থা প্রকাশে) ‘আমার মন খবীস হয়ে গেছে’ বলা মাক্‌রূহ পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কেউ (নিজের দুরবস্থা প্রকাশে) বলবে না- আমার মন খবীস (পিশাচ-ইতর-নিকৃষ্ট) হয়ে গেছে; বরং বলবে, আমার মন সংকুচিত ও ভারাক্রান্ত হয়ে গেছে। এ ভাষ্য আবু কুরায়ব (রহঃ) বর্ণিত হাদীসের। আর আবু বকর (রহঃ) নবী (ﷺ) থেকে যা উল্লেখ করেছেন তাতে لَكِنْ শব্দটির উল্লেখ নেই।
৫৭৭২
কোন মানুষের (নিজের দুরবস্থা প্রকাশে) ‘আমার মন খবীস হয়ে গেছে’ বলা মাক্‌রূহ পরিচ্ছেদ নাই
আবূ মু’আবিয়াহ্ (রহঃ)
উপরোল্লিখিত সূত্রে এই হাদিস বর্ণিত হয়েছে।
৫৭৭৩
কোন মানুষের (নিজের দুরবস্থা প্রকাশে) ‘আমার মন খবীস হয়ে গেছে’ বলা মাক্‌রূহ পরিচ্ছেদ নাই
আবূ উমামাহ্‌ ইবনু সাহ্‌ল ইবনু হুনায়ফ (রহঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের কেউ, ‘আমার আত্মা খবীস হয়ে গেছে’ বলবে না; বরং ‘আমার মন সংকুচিত ও বিমর্ষ হয়ে গেছে’ বলবে।
৫৭৭৪
মিশ্‌ক (আম্বর) ব্যবহার, এটিই শ্রেষ্ঠ সুগন্ধি এবং ফুল ও সুগন্ধি প্রত্যাখ্যান মাকরূহ হওয়া প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আবূ সা’ঈদ খুদরী (রাঃ)
বনী ইসরাইলের খাটো আকৃতির একটি স্ত্রীলোক দুইজন দীর্ঘাঙ্গী মেয়েলোকের সঙ্গে হেঁটে যাচ্ছিল। সে (উঁচু হওয়ার জন্য) এবং লোকদের চোখে ধরা না পড়ার জন্য কাঠের দুইটি পা তৈরি করে নিল এবং সোনা দিয়ে একটি বড় আংটি প্রস্তুত করে পরে তার ভিতরে মিসক ভরে দিল। আর তা হলো সুগন্ধিগুলোর সেরা সুগন্ধি। পরে সে ওই দুই মেয়েলোকের মধ্য থেকে চলতে লাগল এবং লোকেরা তাকে চিনতে পারল না। সে সময় তার হাত দিয়ে এভাবে ঝাড়া দিল। (এ কথা বলে) বর্ণনাকারী শু’আবাহ (রহঃ) তাঁর হাত ঝাড়া দিলেন (এবং স্ত্রীলোকটির হাত ঝাড়ার ধরণ নকল করলেন)।
৫৭৭৫
মিশ্‌ক (আম্বর) ব্যবহার, এটিই শ্রেষ্ঠ সুগন্ধি এবং ফুল ও সুগন্ধি প্রত্যাখ্যান মাকরূহ হওয়া প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আবূ সা’ঈদ খুদ্‌রী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বনী ইসরাইলের এক নারীর কথা বর্ণনা করলেন যে, তার আংটি মিশক ভরাট করে রেখেছিল। (এ বিষয়ে তিনি বললেন) আর মিশক হলো সর্বোত্তম সুগন্ধি।
৫৭৭৬
মিশ্‌ক (আম্বর) ব্যবহার, এটিই শ্রেষ্ঠ সুগন্ধি এবং ফুল ও সুগন্ধি প্রত্যাখ্যান মাকরূহ হওয়া প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কারো নিকট কোন ফুল আনা হলে সে যেন তা ফিরিয়ে না দেয়। কারণ, তা ওজনে হালকা এবং ঘ্রাণ উত্তম।
৫৭৭৭
মিশ্‌ক (আম্বর) ব্যবহার, এটিই শ্রেষ্ঠ সুগন্ধি এবং ফুল ও সুগন্ধি প্রত্যাখ্যান মাকরূহ হওয়া প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
নাফি’ (রহঃ)
ইবনু উমর (রাঃ) অভ্যস্ত ছিলেন যে, যখন তিনি সুগন্ধির ধোঁয়া নিতেন, তখন সুগন্ধিযুক্ত কাঠের উদ (চন্দন কাঠ) ধোঁয়া নিতেন। তিনি এর সাথে কোন কিছু মিলাতেন না। আবার (কখনো) চন্দন কাঠের সঙ্গে কর্পূর ছিটিয়ে দিতেন। তারপর বলতেন, রাসূলুল্লাহ (ﷺ) এ রকমভাবে সুগন্ধি জ্বালাতেন।
৫৭৭৮
কবিতা পরিচ্ছেদ নাই
আম্‌র ইবনু শারীদ (রহঃ)
একদিন আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর (বাহনে) সফরসঙ্গী হলাম। তিনি বললেন, তোমার স্মৃতিতে (কবি) উমাইয়া ইবন আবু সালত-এর কবিতার কোন কিছু আছে কি? আমি বললাম, হ্যাঁ, তিনি বললেন, পড়ো। আমি তখন তাঁকে একটি লাইন আবৃত্তি করে শুনালাম। তিনি বললেন, বলতে থাকো, তখন আমি তাঁকে আরো একটি শ্লোক পাঠ করে শুনালাম। তিনি আবার বললেন, বলতে থাকো। শেষ অবধি আমি তাঁকে একশটি ছন্দ আবৃত্তি করে শুনালাম।
৫৭৭৯
কবিতা পরিচ্ছেদ নাই
শারীদ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) আমাকে তাঁর (বাহনে) পশ্চাতে সহ-আরোহী বানালেন। ... তারপর তারা পূর্বোল্লিখিত হাদীসের হুবহু উল্লেখ করেন।
৫৭৮০
কবিতা পরিচ্ছেদ নাই
আম্‌র ইবনু শারীদ তাঁর পিতা শারীদ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) আমাকে কবিতা আবৃত্তি করে শুনাতে বললেন, তারপর ইব্রাহীম ইবনু মাইসারা (রহঃ) বর্ণিত হাদিসের অবিকল হাদিস বর্ণনা করেছেন। আর এছাড়াও তিনি বর্ধিত বলেছেন, তিনি (ﷺ) বললেনঃ ‘সে তো মুসলিম হয়ে গিয়েছিল প্রায়’। ইবনু মাহদি (রহঃ) বর্ণিত হাদিসে আছে, তিনি বললেন, সে তো তার কবিতায় মুসলিম হওয়ার নিকটবর্তী হয়ে গিয়েছিল।