৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫৭৬/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫৭৫১
বিড়াল হত্যা করা হারাম পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
মুহাম্মাদ ইবনু রাফি (রহঃ) ... আবু হুরাইরা (রাঃ)-এর সানাদে রাসূলুল্লাহ (ﷺ) থেকে পূর্ব বর্ণিত হাদিসের হুবহু বর্ণনা করেছেন।
৫৭৫২
যে কোন পশু পাখীকে পান করানো ও খাবার দেওয়ার ফযীলাত পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ জনৈক লোক কোনো রাস্তা দিয়ে হাঁটছিল, এমতাবস্থায় সে খুব তৃষ্ণার্ত হলো। সে একটি কূপ দেখতে পেয়ে তাতে নেমে পড়ল এবং পানি পান করল। তারপর সে বেরিয়ে এলো। সে সময় দেখতে পেল যে, (তৃষ্ণায় কাতর) একটি কুকুর জিভ বের করে হাঁপাচ্ছে আর মাটি চাটছে। লোকটি (মনে মনে) বলল, কুকুরটিকে আমার মতো তীব্র তৃষ্ণা পেয়েছে।তখন সে কূয়ায় নামল এবং তার (চামড়ার) মোজায় পানি ভরল। তারপরে সে তার মুখে ধরে উপরে উঠল এবং কুকুরটিকে পান করাল। মহান আল্লাহ তার (এ আমলের) কদর করলেন এবং তাকে মাফ করে দিলেন। সাহাবীগণ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল! তাহলে কি আমাদের জন্য এসব প্রাণীর ব্যাপারেও (সদাচরণে) সাওয়াব রয়েছে? তিনি বললেন, প্রতিটি ‘তাজা কলিজায়’ সাওয়াব রয়েছে।
৫৭৫৩
যে কোন পশু পাখীকে পান করানো ও খাবার দেওয়ার ফযীলাত পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
আবু হুরাইরা (রাঃ) সূত্রে নবী (ﷺ) হতে বর্ণিত যে, এক বেশ্যা নারী কোনো এক গরমের দিনে একটি কুকুরকে একটি কুয়ার পাশে ঘুরতে দেখতে পেল। সেটি তৃষ্ণায় তার জিভ বের করে হাঁপাচ্ছিল। তখন সে তার (চামড়ার) মোজা দ্বারা তার জন্য পানি তুলে আনল এবং পান করাল। অবশেষে তাকে ক্ষমা করে দেওয়া হলো।
৫৭৫৪
যে কোন পশু পাখীকে পান করানো ও খাবার দেওয়ার ফযীলাত পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: একটি কুকুর একটি (পানি ভর্তি) কূপের চতুর্দিকে ঘুরপাক খাচ্ছিল। তৃষ্ণায় সে প্রায় মৃত্যুপথযাত্রী হয়েছিল। সে সময় বনী ইসরাইলের পতিতাদের একজন পতিতা তাকে লক্ষ্য করল এবং (দয়াপ্রবণ হয়ে) সে তার (চামড়ার) মোজা খুলে ফেলল এবং তার জন্য পানি উঠিয়ে এনে তাকে পান করিয়ে দিল। যার কারণে তাকে ক্ষমা করে দেওয়া হলো।
৫৭৫৫
সময় ও কালকে গালি দেয়া নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) কে আমি বলতে শুনেছি, মহান আল্লাহ বলেন, আদম সন্তান সময় ও কালকে গালি-গালাজ করে, অথচ আমিই সময়, আমার হাতেই রাত্রি ও দিবস (এর পরিবর্তন সাধিত হয়)।
৫৭৫৬
সময় ও কালকে গালি দেয়া নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মহান আল্লাহ বলেন, আদম সন্তান আমাকে দুঃখ দেয়, সে সময়কে গালি দেয়, অথচ আমিই সময়, রাত ও দিন আমিই পরিবর্তন করে থাকি।
৫৭৫৭
সময় ও কালকে গালি দেয়া নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ পবিত্র ও মহান আল্লাহ বলেন, আদম সন্তান আমাকে দুঃখ দেয়, সে বলে, ‘হায় সময়ের দুর্ভাগ্য! (আমার সময় মন্দ)!’ তোমাদের কেউ যেন ‘হায় সময়ের দুর্ভাগ্য’ না বলে। কারণ, আমিই তো সময়; আর রাত্রি ও দিন আমিই পরিবর্তিত করে থাকি; আমি যখন ইচ্ছা করি তখন তাদের দুইটিকে সংকুচিত করে দেই।
৫৭৫৮
সময় ও কালকে গালি দেয়া নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের কেউ যেন ‘হায়! সময়ের ধ্বংস’ না বলে। কারণ আল্লাহ সময়ের নিয়ন্ত্রক।
৫৭৫৯
সময় ও কালকে গালি দেয়া নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
তোমরা সময়কে গালি-গালাজ করো না। কারণ, আল্লাহ সময়ের পরিবর্তনকারী।
৫৭৬০
عنب আঙ্গুরকে كرم নামকরণ মাকরূহ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ সময়কে গালি দিবে না। কারণ, আল্লাহ সময়ের নিয়ন্ত্রক। আর তোমাদের কেউ আঙ্গুরকে (বোঝাবার জন্য) العنب-এর পরিবর্তে الْكَرْمَ বলবে না। কারণ, الْكَرْمَ বদান্যতা ও মর্যাদা হলো মুসলিম লোক।