৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫৭৪/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫৭৩১
সর্প ইত্যাদি হত্যা প্রসঙ্গ পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ (রাঃ)
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে একটি (পাহাড়ি) গুহায় অবস্থান করছিলাম। বাকী অংশ জারীর (রহঃ) ও আবু মু’আবিয়াহ (রহঃ) বর্ণিত হাদিসের মতোই।
৫৭৩২
সর্প ইত্যাদি হত্যা প্রসঙ্গ পরিচ্ছেদ নাই
হিশাম ইবন যুহ্‌রাহ্‌ (রহঃ) -এর মুক্ত গোলাম আবূ সায়িব (রহঃ)
তিনি আবু সাঈদ খুদরী (রাঃ)-এর নিকট তাঁর গৃহে ঢুকলেন। সে সময় আমি তাঁকে সালাতরত অবস্থায় পেলাম এবং তাঁর সালাত শেষ করা পর্যন্ত তাঁর অপেক্ষায় বসে থাকলাম। সে সময় গৃহের কোণে রেখে দেয়া খেজুর ডালের স্তূপের মাঝে কিছু একটার নড়াচড়ার শব্দ শুনতে পেলাম। আমরা দেখতে পেলাম যে, এটি একটি সাপ। আমি সেটিকে হত্যা করার জন্য লাফ দেয়ার জন্য প্রস্তুত হলাম। তখন তিনি (সালাতে থেকেই) ইঙ্গিত করলেন যে, বসে থাকি। সালাত সমাপ্ত করে গৃহের একটি ঘরের দিকে ইশারা করে বললেন, এ ঘরটি কি তুমি দেখতে পাচ্ছ? আমি বললাম, হ্যাঁ! তিনি বললেন, সেখানে নববিবাহিত আমাদের এক যুবক থাকত।বর্ণনাকারী বলেন, অতঃপর আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে খন্দক যুদ্ধে বের হলাম। ঐ যুবক মধ্যাহ্নের সময় রসূলুল্লাহ (ﷺ)-এর নিকট অনুমতি চেয়ে নিত এবং তার পরিবারের নিকট ফিরে যেত। একদিন সে (যথারীতি) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট অনুমতি কামনা করলে তিনি তাকে বললেন, তোমার যুদ্ধাস্ত্র তোমার সঙ্গে নিয়ে যাও। কারণ, আমি তোমার উপরে বনু কুরাইযাহ (ইয়াহুদীদের আক্রমণ)-এর সংশয় করছি।লোকটি তার অস্ত্র নিয়ে (গৃহে) প্রত্যাবর্তন করল। সেখানে সে তার (সদ্য বিবাহিতা) স্ত্রীকে দুই দরজার মাঝে দণ্ডায়মান অবস্থায় লক্ষ্য করল এবং (তার প্রতি সন্দিহান হয়ে) তাকে বল্লম দিয়ে আঘাত হানার উদ্দেশে তা তার দিকে স্থির করে ধরল। আত্মসম্মানবোধ তাকে পেয়ে বসেছিল। তখন সে (স্ত্রী) বলল, তোমার বল্লমটি নিজের নিকট সংযত রাখো এবং ঘরে প্রবেশ করো। তুমি যাতে তা দেখতে পারো, যা আমাকে বের হতে বাধ্য করেছে।সে গৃহে ঢুকেই দেখতে পেল যে, এক বিশালাকার সাপ বিছানার উপরে কুণ্ডলী পাকিয়ে রয়েছে। সে এর প্রতি বল্লম স্থিত করে তার মাধ্যমে এটিকে গেঁথে ফেলল। অতঃপর বের হয়ে তা (বল্লমটি) বাড়ীর মধ্যেই পুঁতে রাখল। সে সময় তা নড়ে চড়ে তাকে ছোবল মারলো এবং (মুহূর্তের মধ্যে) সাপ কিংবা যুবক এ দুইজনের কে বেশী দ্রুত মৃত্যুবরণকারী ছিল তা আঁচ করা গেল না।বর্ণনাকারী [আবু সাঈদ (রাঃ)] বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে যেয়ে ঘটনাটি বিবরণ দিয়ে তাঁকে বললাম, আপনি আল্লাহর নিকট দোয়া করুন, তিনি যেন আমাদের মাঝে তাকে আবার তাজা করে দেন। সে সময় তিনি বললেন, তোমরা তোমাদের সঙ্গীর জন্য ক্ষমা প্রার্থনা করো। তারপর বললেন, মদীনায় কিছু জিন রয়েছে, যারা ইসলাম গ্রহণ করেছে। তাই, (সাপ ইত্যাদিরূপে) তাদের কিয়দংশ তোমরা লক্ষ্য করলে তাকে তিন দিন সাবধান সংকেত দিবে; তারপরে তোমাদের সম্মুখে (তা) প্রকাশ পেলে তাকে হত্যা করবে। কারণ, সে একটি (অবাধ্য) শয়তান, (অর্থাৎ, সে মুসলিম নয়)।
৫৭৩৩
সর্প ইত্যাদি হত্যা প্রসঙ্গ পরিচ্ছেদ নাই
আবূ সায়িব (রহঃ)
আমরা আবু সাঈদ খুদরী (রাঃ)-এর নিকট গমন করলাম। আমরা উপবিষ্ট ছিলাম, এমতাবস্থায় অকস্মাৎ তাঁর খাটের নিচে একটা নড়াচড়ার শব্দ শুনতে পেলাম। তাকিয়ে দেখি যে, সেটা একটা সাপ... ঘটনা সহ হাদিসটি (পূর্বোল্লিখিত) সাইফী (রহঃ) হতে মালিক (রহঃ) বর্ণিত হাদিসের হুবহু বর্ণনা করেছেন। কিন্তু এতে তিনি বলেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন; এসব গৃহে আরও কতক অধিবাসী রয়েছে। সুতরাং সে রকমের কোন কিছু তোমরা লক্ষ্য করলে তাদের প্রতি তিনবার সাবধান বাণী উচ্চারণ করবে, এতে যদি (তারা) চলে যায় তো ভাল! নতুবা তোমরা তাকে হত্যা করবে। কারণ সে কাফির (অবাধ্য)। আর তিনি তাদের (মৃত ব্যক্তির অভিভাবকদের) বললেন, তোমরা চলে যাও এবং তোমাদের সঙ্গীকে দাফন করো।
৫৭৩৪
সর্প ইত্যাদি হত্যা প্রসঙ্গ পরিচ্ছেদ নাই
আবূসা’ঈদ খুদরী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: মদীনায় জিনদের এমন একটি দল রয়েছে, যারা ইসলাম গ্রহণ করেছে। তাই যে লোক এসব গৃহের অধিবাসী (সাপ ইত্যাদির রূপধারী) এ ধরনের কোনো কিছু দেখতে পায়, সে যেন তাকে তিনবার সাবধানী সংকেত দেয়; তারপরও যদি তার সম্মুখে তা প্রকাশ পায় তবে সে যেন তা হত্যা করে ফেলে, কারণ এটা (অবাধ্য) শয়তান।
৫৭৩৫
কাঁকলাস (টিকটিকি) মেরে ফেলা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
উম্মু শারীক (রাঃ)
নবী (ﷺ) তাকে কাঁকলাস মেরে ফেলতে নির্দেশ দিয়েছেন। কিন্তু ইবনু আবু শাইবাহ (রহঃ) বর্ণিত হাদিসে (শুধু) ‘নির্দেশ করেছেন’ রয়েছে, (অর্থাৎ, ‘তাকে’ শব্দটি নেই)।
৫৭৩৬
কাঁকলাস (টিকটিকি) মেরে ফেলা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
উম্মু শারীক (রাঃ)
তিনি নবী (ﷺ)-এর কাছে কাঁকলাস হত্যা করার বিষয়ে বিধান জানতে চাইলেন, তখন তিনি তাকে তা মেরে ফেলার নির্দেশ দিলেন। উম্মু শরীক (রাঃ) হলেন বানু আমির ইবনু লুওয়াই সম্প্রদায়ের জনৈক স্ত্রীলোক। এ হাদিসের রিওয়ায়াতে ইবনু আবু খালাফ ও আব্দ ইবনু হুমাইদ (রহঃ)-এর শব্দ অভিন্ন। আর ইবনু ওয়াহব (রহঃ) (প্রথম সূত্রে)-এর বর্ণিত হাদিস (এর শব্দ)-এর কাছাকাছি।
৫৭৩৭
কাঁকলাস (টিকটিকি) মেরে ফেলা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
আমির ইবনু সা’ঈদ (রহঃ) -এর পিতা [সা’ঈদ (রাঃ)
নবী (ﷺ) কাঁকলাস হত্যা করার নির্দেশ দিয়েছেন এবং তাকে ‘ছোট ফাসিক’ ‘ক্ষুদে দুষ্কৃতিকারী’ নাম দিয়েছেন।
৫৭৩৮
কাঁকলাস (টিকটিকি) মেরে ফেলা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) কাঁকলাসকে ‘ছোট্ট ফাসিক’ বলেছেন। হারমালা (রহঃ) বর্ধিতাকারে বর্ণনা করেন যে, আয়েশা (রাঃ) বলেছেন যে, আমি তাঁকে তা হত্যা করার আদেশ দিতে শুনিনি।
৫৭৩৯
কাঁকলাস (টিকটিকি) মেরে ফেলা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ প্রথম আঘাতে যে লোক কাঁকলাস মারবে, তার জন্য রয়েছে এত এত পরিমাণ সওয়াব। আর যে লোক দ্বিতীয় আঘাতে তাকে হত্যা করবে, তার জন্য এত এত পরিমাণ সওয়াব, প্রথমবারের চাইতে কম। আর তৃতীয় আঘাতে হত্যা করে ফেলে, তাহলে তার জন্য এত এত পরিমাণ সওয়াব, তবে দ্বিতীয়বারের থেকে কম।
৫৭৪০
কাঁকলাস (টিকটিকি) মেরে ফেলা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
আবূ হুরায়রাহ (রাঃ) সূত্রে নবী (ﷺ) থেকে সুহাইল (রহঃ) হতে সংকলিত খালিদ (রহঃ) বর্ণিত হাদীসের মর্মার্থ সম্পন্ন হাদীস বর্ণনা করেছেন। কিন্তু শুধুমাত্র (অনুরূপ সানাদের) বর্ণনাকারী জাবির (রহঃ) (এর বর্ণনায় ভিন্নতা রয়েছে), তাঁর বর্ণিত হাদীসে আছে, যে লোক প্রথম আঘাতে কাঁকলাস হত্যা করবে, তার জন্য একশ সওয়াব লেখা হয়, আর দ্বিতীয় আঘাতে এর চেয়ে কম আর তৃতীয় আঘাতে তার থেকে কম (সওয়াব লেখা হয়)।