৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫৭৩/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫৭২১
সর্প ইত্যাদি হত্যা প্রসঙ্গ পরিচ্ছেদ নাই
নাফি’ (রহঃ)
মুহাম্মাদ ইবন রুমহ ও কুতাইবা ইবন সাঈদ (রহঃ) ... নাফি (রহঃ) হতে বর্ণনা করেন যে, আবু লুবাবা (রাঃ) ইবন উমর (রাঃ)-এর সঙ্গে তাঁর গৃহে তাঁর জন্য একটি দরজা খুলে নেয়ার বিষয়ে কথা বলছিলেন- যেটা দ্বারা তিনি মসজিদের দিকে চলাচলের রাস্তা কাছাকাছি করতে পারবেন।তখন কিশোররা (দেয়াল খুঁড়তে গিয়ে) একটি সাপের খোলস পেল। সে সময় আবদুল্লাহ (রাঃ) বললেন, ওটিকে সন্ধান করে বের করে হত্যা কর। তখন আবু লুবাবা (রাঃ) বললেন, তোমরা সেটিকে হত্যা করো না। কারণ, রাসূলুল্লাহ (ﷺ) ঘর-বাড়িতে অবস্থানকারী সাপগুলোকে হত্যা করতে বারণ করেছেন।
৫৭২২
সর্প ইত্যাদি হত্যা প্রসঙ্গ পরিচ্ছেদ নাই
নাফি’ (রহঃ)
ইবনু উমর (রাঃ) সব ধরনের সাপ মেরে ফেলতেন। পরিশেষে আবু লুবাবা ইবনু আবদুল মুনযির আল-বাদরী (রাঃ) আমাদের হাদীস শুনালেন যে, রাসূলুল্লাহ (ﷺ) গৃহের সাপগুলোকে হত্যা করতে বারণ করেছেন। অতঃপর তিনি [ইবনু উমর (রাঃ)] তা থেকে সংযত রইলেন।
৫৭২৩
সর্প ইত্যাদি হত্যা প্রসঙ্গ পরিচ্ছেদ নাই
নাফি’ (রহঃ)
নাফি (রহঃ) খবর দিয়েছেন যে, তিনি আবু লুবাবা (রাঃ)-কে ইবন উমর (রাঃ)-এর নিকট (হাদিসের) সংবাদ দিতে শুনেছেন এ মর্মে যে, রাসূলুল্লাহ (ﷺ) গৃহের (ছোট-খাটো) সাপগুলো হত্যা করতে বারণ করেছেন।
৫৭২৪
সর্প ইত্যাদি হত্যা প্রসঙ্গ পরিচ্ছেদ নাই
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) ও আবূ লুবাবাহ্‌ (রাঃ)
ইসহাক ইবন মূসা আনসারী (রহঃ) ... আব্দুল্লাহ ইবন উমর (রাঃ) আবু লুবাবা (রাঃ)-এর সানাদে নবী (ﷺ) থেকে ....(ভিন্ন সূত্রে) আব্দুল্লাহ ইবন মুহাম্মাদ ইবন আসমা যুবাই (রহঃ) আব্দুল্লাহ (রাঃ) হতে এ মর্মে বর্ণিত যে, আবু লুবাবা (রাঃ) তাঁকে (হাদিসের) সংবাদ দিয়েছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বাড়ি-ঘরে অবস্থানকারী সাপগুলো হত্যা করতে বারণ করেছেন।
৫৭২৫
সর্প ইত্যাদি হত্যা প্রসঙ্গ পরিচ্ছেদ নাই
নাফি’ (রহঃ)
মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ... নাফি (রহঃ) সংবাদ দিয়েছেন যে, আবু লুবাবা ইবন আবদুল মুনযির আনসারী (রাঃ) কুবায় বসবাস করতেন। অতঃপর তিনি স্থান পরিবর্তন করে মদিনায় (মসজিদে নববীর সন্নিকটে) আসলেন। এমতাবস্থায় যে, আবদুল্লাহ ইবন উমর (রাঃ) তাঁর [আবু লুবাবা (রাঃ)-এর] সঙ্গে উপবিষ্ট ছিলেন এবং তাঁর জন্য ছোট আকারে একটি দরজা খুলছিলেন। অকস্মাৎ সে সময় তাঁরা বাড়ি ঘরে অবস্থানকারী একটি সাপ লক্ষ্য করলেন। তারা ওটিকে হত্যা করতে অগ্রসর হলে আবু লুবাবা (রাঃ) বললেন, রাসূলুল্লাহ (ﷺ) সেগুলো মেরে ফেলতে বারণ করেছেন। তিনি (ওগুলো বলে) বাড়ি-ঘরে অবস্থানকারী সাপ বুঝাতে চেয়েছেন। আর লেজকাটা ও পিঠে দুইটি সাদা দাগবিশিষ্ট সাপ মেরে ফেলার নির্দেশ দিয়েছেন। বলা হয়ে যে, সে (সাপ) দুইটি এমন, যারা চোখের জ্যোতি নষ্ট করে দেয় এবং নারীদের গর্ভপাত ঘটায়।
৫৭২৬
সর্প ইত্যাদি হত্যা প্রসঙ্গ পরিচ্ছেদ নাই
নাফি’ (রহঃ)
একদিন আব্দুল্লাহ ইবন উমর (রাঃ) তাঁর ভেঙ্গে ফেলা একটি দেয়ালের নিকট ছিলেন। অতঃপর একটি সাপের খোলস দেখতে পেয়ে বললেন, একে সন্ধান করে তা হত্যা কর। আবু লুবাবা আনসারী (রাঃ) বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, তিনি সেসব সাপ হত্যা করতে বারণ করেছেন যেগুলো বাড়ি-ঘরে অবস্থান করে; কিন্তু লেজ কাটা ও পিঠে দু’টি সাদা দাগযুক্ত সাপ (হত্যা করতে বলেছেন)। কারণ এ দু’টি এমন যারা দৃষ্টিশক্তি কেড়ে নেয় এবং স্ত্রীলোকদের গর্ভপাত ঘটায়।
৫৭২৭
সর্প ইত্যাদি হত্যা প্রসঙ্গ পরিচ্ছেদ নাই
নাফি’ (রহঃ)
একবার আবু লুবাবা (রাঃ) ইবন উমর (রাঃ)-এর নিকট দিয়ে গেলেন। সে সময় উমর ইবন খাত্তাব (রাঃ)-এর গৃহের নিকট অবস্থিত দালানের কাছে ছিলেন। তখন তিনি একটি সাপ হত্যা করার জন্য লুকিয়ে ছিলেন। শেষাংশ লায়স ইবন সাদের (রাঃ) কর্তৃক বর্ণিত হাদিসের মতো।
৫৭২৮
সর্প ইত্যাদি হত্যা প্রসঙ্গ পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ (রাঃ)
আমরা নবী (ﷺ)-এর সঙ্গে একটি (পাহাড়ি) গুহায় ছিলাম। সে সময় কেবল وَالْمُرْسَلاَتِ عُرْفًا‏ তাঁর উপরে অবতীর্ণ হয়েছিল, আর আমরা তাঁর কণ্ঠ থেকে তা সতেজভাবে (সরাসরি) শুনছিলাম। অকস্মাৎ একটি সাপ আমাদের সম্মুখে বের হয়ে আসলো। তিনি বললেন, তোমরা ওটাকে হত্যা করো। আমরা হত্যা করার জন্য তার পিছনে দৌড় প্রতিযোগিতা আরম্ভ করলাম। কিন্তু সে আমাদের হারিয়ে দিয়ে পালিয়ে গেল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আল্লাহ তা’আলা ওকে তোমাদের অনিষ্ট থেকে হিফাযাত করেছেন, যেমন তিনি তোমাদের হিফাযাত করেছেন তার অনিষ্ট হতে।
৫৭২৯
সর্প ইত্যাদি হত্যা প্রসঙ্গ পরিচ্ছেদ নাই
আ’মাশ (রহঃ)
কুতাইবা ইবন সাঈদ ও উসমান ইবন আবু শাইবাহ (রহঃ) ... আ‘মাশ (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে হুবহু বর্ণনা করেছেন।
৫৭৩০
সর্প ইত্যাদি হত্যা প্রসঙ্গ পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) এক মুহরিম ব্যক্তিকে মিনায় একটি সাপ হত্যার নির্দেশ দিয়েছিলেন।