৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫৭৫/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫৭৪১
কাঁকলাস (টিকটিকি) মেরে ফেলা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
মুহাম্মাদ ইবন সাব্বাহ (রহঃ) ... আবু হুরাইরা (রাঃ)-এর সানাদে নবী (ﷺ) হতে বর্ণিত। প্রথম আঘাতে (হত্যা করতে পারলে) সত্তরটি সওয়াব।
৫৭৪২
পিঁপড়া মারার নিষেধাজ্ঞা পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
নবী (ﷺ) হতে বর্ণিত যে, একটি পিঁপড়া নবীদের কোন নবীকে কামড় দিলে তিনি পিঁপড়ার বসতি সম্বন্ধে আদেশ দিলেন, ফলে তা জ্বালিয়ে দেয়া হলো। সে সময় আল্লাহ তা’আলা তাঁর নিকট এ প্রেক্ষিতে ওহী নাজিল করলেন যে, একটি (মাত্র) পিঁপড়া তোমাকে কামড় দিল, তাতেই কিনা সমস্ত উম্মত ও সৃষ্টিকূলের এমন একটি সৃষ্টি জাতিকে জ্বালিয়ে দিলে যারা আল্লাহর তাসবীহ পাঠ করছিল?
৫৭৪৩
পিঁপড়া মারার নিষেধাজ্ঞা পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ নবীদের মধ্যে কোন একজন নবী একটি বৃক্ষের নিচে অবস্থান নিলেন, সে সময় একটি পিঁপড়া তাঁকে কামড় দিল। তিনি এ ব্যাপারে নির্দেশ করলে তাঁর আসবাবপত্র গাছ তলা হতে সরিয়ে ফেলা হলো। তারপর তাদের পিঁপড়া সম্বন্ধে নির্দেশ দিলে তাদের বাসা জ্বালিয়ে দেয়া হলো। তখন আল্লাহ তা’আলা তাঁর নিকট ওহী প্রেরণ করলেন, এমতাবস্থায় একটি মাত্র (অপরাধী) পিঁপড়াকে (শাস্তি) দিলেন না কেন?
৫৭৪৪
পিঁপড়া মারার নিষেধাজ্ঞা পরিচ্ছেদ নাই
হাম্মাম ইবনু মুনাব্বিহ্‌ (রহঃ)
এ হলো সেসব হাদীস যা আবূ হুরায়রা (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) হতে আমাদের নিকট বর্ণনা করেছেন। এ বলে তিনি কয়েকটি হাদিস বর্ণনা করলেন। (সেগুলোর একটি হলো) রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ নবীকূলের একজন নবী একটি বৃক্ষের নিচে অবস্থান করলেন, তখন একটি পিঁপড়া তাঁকে কামড় দিল। সে সময় তিনি তার আসবাবপত্র (বের করার) বিষয়ে আদেশ দিলে তা বৃক্ষের নিচ থেকে বের করা হলো এবং তিনি নির্দেশ দিলে পিঁপড়াগুলো আগুনে জ্বালিয়ে দেয়া হলো। তখন আল্লাহ তা’আলা তাঁর নিকট ওহী প্রেরণ করলেন, এহেন অবস্থায় একটি মাত্র পিঁপড়াকে (শাস্তি) দিলেন না কেন?
৫৭৪৫
বিড়াল হত্যা করা হারাম পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ এক স্ত্রী লোককে একটি বিড়ালের জন্য ‘আযাব দেয়া হয় এজন্য যে, সে বিড়ালটিকে আটকে রেখেছিল, পরিশেষে সেটি মারা গেল। যার জন্য সে জাহান্নামে গেল। যে মেয়ে লোকটি বিড়ালটিকে বেঁধে রেখেছে, নিজেও পানাহার করায়নি আর সেটিকে ছেড়েও দেয়নি, যাতে সে যমীনের পোকামাকড় খেয়ে বাঁচতে পারে।
৫৭৪৬
বিড়াল হত্যা করা হারাম পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
নাসর ইবন আলী জাহযামী (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ)-এর সনদের নবী (ﷺ) হতে উপরোক্ত হাদিসের সমার্থবোধক হাদিস বর্ণনা করেছেন।
৫৭৪৭
বিড়াল হত্যা করা হারাম পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
হারুন ইবন আব্দুল্লাহ ও আব্দুল্লাহ ইবন জাফর (রহঃ) ইবন উমর (রাঃ)-এর সানাদে নবী (ﷺ) হতে এ রকম বর্ণনা করেছেন।
৫৭৪৮
বিড়াল হত্যা করা হারাম পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ একটি মেয়ে লোককে একটি বিড়ালের কারণে শাস্তি দেয়া হয়। সে নিজেও বিড়ালটিকে পানাহার করায়নি এবং তাকে ছেড়েও দেয়নি যাতে করে সে (নিজে) জমিনের পোকা-মাকড় খেতে পারে।
৫৭৪৯
বিড়াল হত্যা করা হারাম পরিচ্ছেদ নাই
হিশাম (রহঃ)
হিশাম (রহঃ) উপরোল্লিখিত সূত্রে হাদীস বর্ণনা করেছেন। তাঁদের উভয়ের বর্ণিত হাদীসে আছে, ‘সে তাকে আটকে রাখল’। (এছাড়াও প্রথম সানাদের) বর্ণনাকারী আবু মু’আবিয়া (রহঃ)-এর বর্ণিত হাদীসে আছে, জমিনের ‘কীটপতঙ্গ’। অর্থাৎ خَشَاشِ শব্দের স্থানে حَشَرَاتِ অর্থ একই) শব্দ আছে।
৫৭৫০
বিড়াল হত্যা করা হারাম পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
আবু হুরাইরা (রাঃ)-এর সনদে রাসূলুল্লাহ (ﷺ) হতে (পূর্বোল্লিখিত সানাদের) বর্ণনাকারী হিশাম ইবন উরওয়া (রহঃ) বর্ণিত হাদিসের মর্মে বর্ণনা করেছেন।