৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫৬৫/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫৬৪১
প্রতিটি রোগের প্রতিকার রয়েছে এবং চিকিৎসা করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
সাদ ইবনু মুআয (রাঃ)-এর মূল রগে তীর লাগানো হলো। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর স্বহস্তে একটি তীর ফলক দ্বারা তাঁর রগ কর্তন করে দাগ দিয়ে দিলেন। তারপর তা ফুলে উঠলে দ্বিতীয়বার দাগ দিয়ে দিলেন।
৫৬৪২
প্রতিটি রোগের প্রতিকার রয়েছে এবং চিকিৎসা করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
আহমাদ ইবনু সাঈদ ইবনু সাখর দারিমী (রহঃ) …… ইবনু আব্বাস (রাঃ) হতে রিওয়ায়াত করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) (একবার) শিঙ্গা নিলেন ও শিঙ্গাবিদকে তার বিনিময় দিলেন এবং একবার তিনি নাকে ঔষধের ফোঁটা নিলেন।
৫৬৪৩
প্রতিটি রোগের প্রতিকার রয়েছে এবং চিকিৎসা করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
আম্‌র ইবনু ‘আমির আনসারী (রহঃ)
আমি আনাস ইবনু মালিক (রাঃ)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) শিঙ্গা নিয়েছিলেন- আর তিনি (যথার্থ পারিশ্রমিকও দিয়েছিলেন- কেননা, তিনি) মজুরির বিষয়ে কারো প্রতি জুলুম করতেন না।
৫৬৪৪
প্রতিটি রোগের প্রতিকার রয়েছে এবং চিকিৎসা করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
যুহায়র ইবন হারব (রহঃ) ও মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) …… ইবনু উমর (রাঃ) এর সানাদে রাসূলুল্লাহ (ﷺ) হতে রিওয়ায়াত করেন যে, তিনি বলেছেনঃ জ্বর হলো জাহান্নামের উত্তাপ, তাই পানি দিয়ে তাকে শীতল করো।
৫৬৪৫
প্রতিটি রোগের প্রতিকার রয়েছে এবং চিকিৎসা করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
ইবনু নুমায়র ও আবু বকর ইবনু আবু শাইবাহ (রহঃ) ...... ইবনু উমর (রাঃ) এর সানাদে রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণিত। জ্বরের প্রচন্ডতা আসে জাহান্নামের তাপ হতে। তাই পানি দিয়ে তোমরা তাকে শীতল করবে।
৫৬৪৬
প্রতিটি রোগের প্রতিকার রয়েছে এবং চিকিৎসা করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ জ্বর জাহান্নামের সঞ্চিত উত্তাপ; তাই তাকে পানি দিয়ে নিভিয়ে দাও।
৫৬৪৭
প্রতিটি রোগের প্রতিকার রয়েছে এবং চিকিৎসা করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
আহমাদ ইবনু আবদুল্লাহ ইবনু হাকাম (রহঃ) এবং হারূন ইবনু আবদুল্লাহ (রহঃ) ...... ইবনু উমর (রাঃ) থেকে রিওয়ায়াত করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ জ্বর জাহান্নামের সঞ্চিত উত্তাপ; তাই তাকে পানি দিয়ে শীতল করে দাও।
৫৬৪৮
প্রতিটি রোগের প্রতিকার রয়েছে এবং চিকিৎসা করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
আবু বকর ইবনু আবু শাইবাহ ও আবু কুরায়ব (রহঃ) ...... আয়িশা (রাঃ) হতে রিওয়ায়াত করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ জ্বর জাহান্নামের সঞ্চিত উত্তাপ; তাই তাকে পানি দ্বারা শীতল করো।
৫৬৪৯
প্রতিটি রোগের প্রতিকার রয়েছে এবং চিকিৎসা করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
হিশাম (রহঃ)
ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ...... হিশাম (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে অবিকল রিওয়ায়াত করেছেন।
৫৬৫০
প্রতিটি রোগের প্রতিকার রয়েছে এবং চিকিৎসা করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
আসমা (রহঃ)
তাঁর নিকট জ্বরাক্রান্ত কোনো স্ত্রীলোককে নিয়ে আসা হলে তিনি পানি নিয়ে আসতে বলতেন। এরপর তা তার বক্ষের উপর ঢেলে দিতেন এবং বলতেন— রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তাকে পানি দিয়ে শীতল করো। তিনি আরও বলেছেন, তা জাহান্নামের সঞ্চিত উত্তাপ।