৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫৬৭/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫৬৬১
কালো জিরা দিয়ে চিকিৎসাকরণ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
ইয়াহিয়া ইবনু আইয়ুব, কুতাইবা ইবনু সাঈদ ও ইবনু হুজর (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: মৃত্যু ছাড়া এমন কোনো রোগ নেই, কালো জিরায় যার আরোগ্য নেই।
৫৬৬২
তালবীনাহ্‌- (সাগু-বার্লি তরল হালুয়া) রোগীর অন্তরের জন্য প্রশান্তিদায়ক পরিচ্ছেদ নাই
উরওয়াহ্‌ (রহঃ)
আবদুল মালিক ইবনু শুয়াইব ইবনু লাইস ইবনু সাদ (রহঃ) উরওয়া (রহঃ) সূত্রে নবী (ﷺ)-এর স্ত্রী আয়িশা (রাঃ) হতে বর্ণনা করেন যে, তাঁর নীতি ছিল যে, যখন তাঁর পরিবারের কোন ব্যক্তি মৃত্যুবরণ করত এবং সে প্রেক্ষিতে মহিলাগণ একত্রিত হত, তারপরে পরিবারের লোক ও বিশিষ্ট (আত্মীয়) ছাড়া অবশিষ্টরা চলে যেত, তখন তিনি এক ডেকচি তালবীনা (তালবিনাহ) রান্না করার আদেশ দিতেন।তা রান্না করা হত; অতঃপর 'সারীদ' প্রস্তুত করে তালবীনা তার উপর ঢেলে দেয়া হত। অতঃপর তিনি বলতেন, এটা হতে তোমরা খাও। কারণ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি 'তালবীনা' রোগীর মনে প্রশান্তি দেয় এবং দুঃখ কিছুটা লাঘব করে।
৫৬৬৩
মধু পানে চিকিৎসা প্রসঙ্গ পরিচ্ছেদ নাই
আবূ সা‘ঈদ খুদরী (রাঃ)
জনৈক লোক রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বলল, আমার ভাইয়ের উদরাময় হচ্ছে। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তাকে মধু পান করাও। সে তাকে মধু পান করালো। তারপর এসে বলল, আমি তাকে মধু পান করিয়েছি কিন্তু তার পীড়া আরও বেড়ে গেছে। তিনি এভাবে তিনবার বললেন। অতঃপর লোকটি চতুর্থবার এসে বলল, নবী (ﷺ) বললেন, তাকে মধু পান করাও। লোকটি বলল, মধু পান করিয়েছি কিন্তু উদরাময় ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহই সত্য বলেছেন, তোমার ভাইয়ের পেটের যন্ত্রণাটি মিথ্যা। অতঃপর পুনরায় তাকে পান করালে সুস্থ হয়ে গেল।
৫৬৬৪
মধু পানে চিকিৎসা প্রসঙ্গ পরিচ্ছেদ নাই
আবূ সা‘ঈদ খুদরী (রাঃ)
জনৈক লোক নবী (ﷺ)-এর নিকট এসে বলল, আমার ভাইয়ের উদারাময় হয়েছে। তিনি বললেন, তাকে মধু পান করাও। ... হাদিসের বাকী অংশটুকু শু‘বাহ বর্ণিত হাদিসের অর্থেই বর্ণিত হয়েছে।
৫৬৬৫
প্লেগ, লক্ষণ ও জ্যোতিষীর গণনা ইত্যাদির বিবরণ পরিচ্ছেদ নাই
আমির (রহঃ)
তিনি তাঁর আব্বা সা‘দ ইবনু আবূ ওয়াক্কাস (রাঃ)-কে উসামা ইবনু যায়দ (রাঃ)-কে এ মর্মে প্রশ্ন করতে শুনেছেন যে, আপনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট প্লেগ সম্বন্ধে কি শুনেছেন? তখন উসামা (রাঃ) বললেন, রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ প্লেগ একটি ‘আযাব যা বনী ইসরাঈল অথবা (বর্ণনা সংশয়) যারা তোমাদের আগে ছিল তাদের উপরে প্রেরণ করা হয়েছিল। অতএব তোমরা কোন মহল্লায় প্লেগের ব্যাপারে শুনলে সেখানে যেও না। আর কোন এলাকায় প্লেগ চোখে পড়লে এবং তোমরা সেখানে অবস্থানরত থাকলে সেখান হতে বের হয়ে যাবে না। বর্ণনাকারী আবূ নাযর (রহঃ) বলেছেন, শুধু পলায়নের লক্ষ্যে সে জায়গা ছেড়ে যেও না।
৫৬৬৬
প্লেগ, লক্ষণ ও জ্যোতিষীর গণনা ইত্যাদির বিবরণ পরিচ্ছেদ নাই
উসামাহ্‌ ইবনু যায়দ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ প্লেগ শাস্তির প্রতীক। মহীয়ান গরীয়ান আল্লাহ তা‘আলা তা দ্বারা তাঁর বান্দাদের কতিপয় ব্যক্তিকে পরীক্ষায় ফেলেছেন। তাই কোন অঞ্চলে এর প্রাদুর্ভাবের খবর পেলে তোমরা সেথায় যেও না এবং তোমরা কোন অঞ্চলে অবস্থানকালে সেখানে প্লেগ দেখলে সেখান থেকে পালিয়ে যাবে না। এ বর্ণনা কানাবী (রহঃ)-এর। আর কুতাইবা (রহঃ)-এর বর্ণনাও সে রকম।
৫৬৬৭
প্লেগ, লক্ষণ ও জ্যোতিষীর গণনা ইত্যাদির বিবরণ পরিচ্ছেদ নাই
উসামাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ এ প্লেগ একটি গজব, যা তোমাদের পূর্বেকার লোকদের উপর অথবা বনী ইসরাইলের উপরে চাপিয়ে দেয়া হয়েছিল। সুতরাং কোন অঞ্চলে তা লক্ষ্য করলে তা থেকে পালানোর জন্য সে অঞ্চল ছেড়ে যেও না এবং কোন অঞ্চলে প্লেগ লক্ষ্য করলে সেখানে অনুপ্রবেশও করোনা।
৫৬৬৮
প্লেগ, লক্ষণ ও জ্যোতিষীর গণনা ইত্যাদির বিবরণ পরিচ্ছেদ নাই
আমির ইবনু সা‘দ (রহঃ)
জনৈক লোক সা‘দ ইবনু আবী ওয়াক্কাস (রাঃ)-কে প্লেগ সম্বন্ধে প্রশ্ন করলে উসামা ইবনু যায়দ (রাঃ) বললেন, আমি সে ব্যাপারে তোমাকে সংবাদ দিচ্ছি। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তা একটি গজব অথবা একটি মহামারী যা আল্লাহ তা‘আলা বনী ইসরাঈলের একটি উপদল কিংবা তোমাদের পূর্বেকার কোন একদল ব্যক্তির উপরে প্রেরণ করেছিলেন। অতএব কোন অঞ্চলে তার কথা তোমরা জানলে সেথায় তোমরা প্রবেশ করো না; তদ্রুপ তোমাদের উপর তা এসে পড়লে সেখান থেকে পালিয়ে যেও না।
৫৬৬৯
প্লেগ, লক্ষণ ও জ্যোতিষীর গণনা ইত্যাদির বিবরণ পরিচ্ছেদ নাই
আবূ বাক্‌র ইবনু আবূ শাইবাহ্‌ (রাঃ)
আবু রাবী সুলাইমান ইবন দাউদ, কুতাইবা ইবন সাঈদ ও আবু বকর ইবন আবু শাইবাহ (রহঃ) আমর ইবন দীনার (রহঃ) হতে ইবন জুরাইজ (রহঃ)-এর সূত্রে তাঁর বর্ণিত হাদিসের অবিকল হাদিস বর্ণনা করেছেন।
৫৬৭০
প্লেগ, লক্ষণ ও জ্যোতিষীর গণনা ইত্যাদির বিবরণ পরিচ্ছেদ নাই
উসামাহ্‌ ইবনু যায়দ (রাঃ)
আবু তাহির আহমাদ ইবন আমর ও হারমালা ইবন ইয়াহিয়া (রহঃ) ..... উসামা ইবন যায়দ (রাঃ)-এর সানাদে রাসূলুল্লাহ (ﷺ) হতে রিওয়ায়াত করেন যে, তিনি বলেছেন, “এ রোগ একটি মহামারী যা দ্বারা তোমাদের পূর্ববর্তী অনেক উম্মতকে শাস্তি দেওয়া হয়েছে। অতঃপর তা জমিনেই রয়ে গেছে, তাই এক সময় তা চলে যায় ও আরেক সময় তা ফিরে আসে। অতএব যে লোক কোন অঞ্চলে এ রোগের কথা শুনতে পারে সে যেন কোনক্রমেই সেখানে না যায়, আর যে লোক কোথাও থাকা অবস্থায় সেখানে তা এসে পড়ে যেখান হতে যেন সে পালিয়ে না যায়।”