৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫৬৪/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫৬৩১
সালাতে কুমন্ত্রণাদাতা শাইতান হতে আশ্রয় প্রার্থনা করা পরিচ্ছেদ নাই
আবদুল আ’লা (রহঃ)
আবদুল আ'লা (রহঃ) হতে বর্ণিত। উসমান ইবনু আবুল আস (রাঃ) নবী (ﷺ)-এর নিকট এসে বললেন- হে আল্লাহর রাসূল! শয়তান আমার সালাত ও কিরাআতের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় এবং সব কিছুতে গোলমাল বাধিয়ে দেয়। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: এটা এক (প্রকারের) শয়তান- যার নাম ‘খিনযিব’। যে সময় তুমি তার উপস্থিতি বুঝতে পারবে তখন (আউযুবিল্লাহ পড়ে) তার অনিষ্ট হতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে তিনবার তোমার বাম পাশে থু থু ফেলবে। তারপর আমি তা করলাম আর আল্লাহ আমার হতে তা দূর করে দিলেন।
৫৬৩২
সালাতে কুমন্ত্রণাদাতা শাইতান হতে আশ্রয় প্রার্থনা করা পরিচ্ছেদ নাই
তিনি ‘উসমান ইবনু আবূল আস (রাঃ)
মুহাম্মদ ইবনুল মুসান্না ও আবু বকর ইবনু আবু শাইবা (রহঃ) ..... তিনি উসমান ইবনু আবুল আস (রাঃ) হতে বর্ণনা করেন যে, নবী (ﷺ) এর নিকট এলেন। তারপর অবিকল (হাদীস) বর্ণনা করেছেন, কিন্তু সালিম ইবনু নূহ ‘তিনবার’ এর কথাটি তাঁর হাদীসে বর্ণনা করেননি।
৫৬৩৩
সালাতে কুমন্ত্রণাদাতা শাইতান হতে আশ্রয় প্রার্থনা করা পরিচ্ছেদ নাই
উসমান ইবনু আবুল আস্-সাকাফী (রাঃ)
আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! অতঃপর তাদের বর্ণিত হাদীসের অবিকল হাদীস বর্ণনা করেছেন।
৫৬৩৪
প্রতিটি রোগের প্রতিকার রয়েছে এবং চিকিৎসা করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
হারূন ইবন মা‘রূফ এবং আবূ তাহির ও আহমাদ ইবনু ঈসা (রহঃ) ...... জাবির (রাঃ) এর সানাদে রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণনা করেন যে, তিনি বলেছেন- প্রতিটি ব্যাধির প্রতিকার রয়েছে। অতএব, রোগে যথাযথ ঔষধ প্রয়োগ করা হলে আল্লাহর ইচ্ছায় আরোগ্য লাভ হয়।
৫৬৩৫
প্রতিটি রোগের প্রতিকার রয়েছে এবং চিকিৎসা করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
আসিম ইবনু ‘উমার ইবনু কাতাদাহ্ (রহঃ)
জাবির ইবন আবদুল্লাহ (রাঃ) আল-মুকান্না (রহঃ)-কে অসুস্থতার দরুন দেখতে গেলেন। কিছুক্ষণ পরে তিনি বললেন- যে পর্যন্ত না তুমি শিঙ্গা লাগাবে সে পর্যন্ত আমি স্থান ত্যাগ করব না। কারণ, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, তাতে শিফা রয়েছে।
৫৬৩৬
প্রতিটি রোগের প্রতিকার রয়েছে এবং চিকিৎসা করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
আসিম ইবনু ‘উমার ইবনু কাতাদাহ্ (রহঃ)
একদা জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) আমাদের পরিবারে এলেন, তখন জনৈক লোক খুজলী-পাঁচড়ায় অথবা (বর্ণনায় সংশয়) -তিনি বললেন, আঘাতে অসুস্থ হয়েছিল। তিনি বললেন, তুমি কি অসুস্থতাবোধ করছো? সে বলল-আমার খুজলি-পাঁচড়া আমাকে ভয়স্কর অবস্থায় ফেলে দিয়েছে। তিনি তখন (খাদিমকে) বললেন, হে যুবক! আমার নিকট একজন শিঙ্গা প্রয়োগকারী (বৈদ্য) নিয়ে আসো। তখন তিনি তাকে বললেন, বৈদ্যকে দিয়ে আপনি কি করবেন, হে আবু আব্দুল্লাহ? তিনি বললেন, আমি তাতে একটা শিঙ্গার নল ঝুলাতে চাই। সে বলল, আল্লাহর শপথ! মাছি আমার শরীরে বসলে কিংবা কাপড়ের ছোঁয়া আমার শরীরে লাগলে তা-ই আমাকে বেদনা দেয় এবং আমার জন্য কঠিন হয়ে পড়ে- (তাহলে শিঙ্গার বেদনা কি করে সহ্য করবো)?তারপরে তিনি যখন ঐ ব্যাপারে তার ধৈর্যহারা লক্ষ্য করলেন তখন বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, তোমাদের ব্যবস্থাপত্রের কোন কিছুতে যদি কল্যাণ থেকে থাকে তাহলে তা শিঙ্গার নল অথবা মধুর শরবত পান অথবা আগুনের সেঁকে রয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) (আরও) বলেছেন-(নিতান্ত প্রয়োজন না পড়লে) আমি গরম লোহার সেঁক লাগিয়ে চিকিৎসা করা অপছন্দ করি। বর্ণনাকারী বলেন, সে একজন শিঙ্গাবিদ (বৈদ্য) নিয়ে এলো, সে তার শিঙ্গা লাগাল। ফলে ব্যথানুভুতি বিদুরিত হয়ে গেল।
৫৬৩৭
প্রতিটি রোগের প্রতিকার রয়েছে এবং চিকিৎসা করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
কুতাইবাহ ইবনু সাঈদ এবং মুহাম্মাদ ইবনু রুমহ (রহঃ) .... জাবির (রাঃ) হতে বর্ণনা করেন যে, উম্মু সালামা (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট শিঙা লাগানোর বিষয়ে অনুমতি চাইলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে শিঙা লাগিয়ে দেয়ার জন্য আবু তাইবাহ (রাঃ)-কে নির্দেশ করলেন। বর্ণনাকারী বলেন, আমার মনে হয় যে, তিনি (ঊর্ধ্বতন বর্ণনাকারী) বলেছেন যে, সে ছিল তাঁর দুধ ভাই অথবা নাবালক কিশোর।
৫৬৩৮
প্রতিটি রোগের প্রতিকার রয়েছে এবং চিকিৎসা করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) উবাই ইবন কা’ব (রাঃ) এর নিকট একজন ডাক্তার প্রেরণ করলেন। সে তার একটি ধমনী কেটে দিল, পরে লোহা গরম করে (রক্ত বন্ধ করার জন্য) তাতে সেঁক দিয়ে দিল।
৫৬৩৯
প্রতিটি রোগের প্রতিকার রয়েছে এবং চিকিৎসা করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
আ’মাশ (রহঃ)
উসমান ইবনু আবূ শাইবাহ (রহঃ), ইসহাক ইবনু মানসূর (রহঃ) …… আ‘মাশ (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে হাদীস বর্ণনা করেছেন। কিন্তু তিনি ‘সে তাঁর একটি ধমনী কর্তন করে দিল’—কথাটি বর্ণনা করেননি।
৫৬৪০
প্রতিটি রোগের প্রতিকার রয়েছে এবং চিকিৎসা করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
আবূ সুফ্ইয়ান (রহঃ)
বিশর ইবনু খালিদ... আবু সুফিয়ান (রহঃ) বলেন, আমি জাবির (রাঃ)-কে বলতে শুনেছি যে, খন্দক যুদ্ধে উবাই (রাঃ)-এর হাত (কিংবা পা)-এর মূল ধমনীতে তীর লাগানো হলো, তাই রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে লোহা গরম করে দাগ দিলেন।