৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫৫৭/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫৫৬১
প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্যে মহিলাদের ঘরের বাইরে যাওয়ার বৈধতা পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
পর্দার বিধান আমাদের উপরে আসার পর সাওদা (রাঃ) তাঁর প্রাকৃতিক প্রয়োজনের জন্য বের হলেন, তিনি ছিলেন স্বাস্থ্যবতী, দেহাকৃতিতে তিনি মহিলাদের উপরে থাকতেন; যারা তাঁকে চিনত, তাদের নিকট নিজেকে আড়াল করতে পারতেন না। তখন উমর ইবনুল খাত্তাব (রাঃ) তাঁকে দেখতে পেয়ে বললেন, “হে সাওদা! আল্লাহর কসম! তুমি আমাদের নিকট আড়াল করতে পারবে না। চিন্তা করে দেখো, কিভাবে তুমি বের হচ্ছো?” আয়িশা (রাঃ) বলেন, এ কথা শুনে তিনি ফিরে আসলেন। সে সময় রাসূলুল্লাহ (ﷺ) আমার ঘরে ছিলেন এবং রাতে আহার করছিলেন। তাঁর হাতে সে সময় গোশতের টুকরো একটি হাড় ছিল। সাওদা (রাঃ) (প্রবেশ করে) বললেন, “হে আল্লাহর রাসূল! আমি বের হয়েছিলাম, উমর আমাকে এ এ কথা বলেছে।” আয়িশা (রাঃ) বলেন, সে সময় আল্লাহ তা’আলা তাঁর প্রতি ওহী অবতীর্ণ করেন। অতঃপর তাঁর উপর হতে (ওহীর) অবস্থা উঠিয়ে নেওয়া হয় এবং হাড়টি তখনও তাঁর হাতেই ছিল, তা তিনি রেখে দেননি। তখন তিনি বললেন, “তোমাদের প্রয়োজনের জন্য বের হওয়ার অনুমতি প্রদান করা হয়েছে।” (এ বর্ণনা আবু কুরায়ব-এর)। আবু বাকর (রহঃ) বর্ণিত বর্ণনায় রয়েছে- “তাঁর দেহাকৃতি নারীদের ঊর্ধ্বে থাকত।” আবু বাকর (রহঃ) তাঁর বর্ণিত হাদীসে বেশি বর্ণনা করেছেন যে, বর্ণনাকারী হিশাম (রহঃ) বলেছেন,الْبَرَازَ অর্থাৎ- পায়খানার প্রয়োজনে।
৫৫৬২
প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্যে মহিলাদের ঘরের বাইরে যাওয়ার বৈধতা পরিচ্ছেদ নাই
হিশাম (রহঃ)
আবু কুরায়ব (রহঃ) ..... হিশাম (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে হাদিস রিওয়ায়াত করেছেন। তিনি ছিলেন এমন এক নারী, যার শরীর অন্যদের তুলনায় উঁচু থাকত। তিনি (আরও) বলেছেন, আর তখন রাসূলুল্লাহ (ﷺ) রাতের খাবার গ্রহণ করছিলেন।
৫৫৬৩
প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্যে মহিলাদের ঘরের বাইরে যাওয়ার বৈধতা পরিচ্ছেদ নাই
হিশাম (রহঃ)
সুওয়াইদ ইবন সাঈদ (রহঃ) ..... হিশাম (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে এ হাদিস বর্ণনা করেছেন।
৫৫৬৪
প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্যে মহিলাদের ঘরের বাইরে যাওয়ার বৈধতা পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর স্ত্রীগণ প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার (প্রস্রাব-পায়খানায় যাওয়ার) সময় রাতের বেলা ‘মানাসি’-এর দিকে বেরিয়ে যেতেন। ‘মানাসি’ হলো প্রশস্ত খোলা জায়গা।ওদিকে উমর ইবনুল খাত্তাব (রাঃ) রসূলুল্লাহ (ﷺ)-কে বলতেন- আপনার স্ত্রীগণের প্রতি পর্দার বিধান আরোপ করুন। কিন্তু রসূলুল্লাহ (ﷺ) সেটি করেননি। এক রাতে এশার সময় নবী (ﷺ)-এর স্ত্রী সাওদা বিনত জমআ (রাঃ) বের হলেন। তিনি ছিলেন দীর্ঘাঙ্গি নারী। উমর (রাঃ) তাঁকে ডাক দিয়ে বললেন, হে সাওদা! আমরা তোমাকে চিনে ফেলেছি। পর্দার বিধান অবতীর্ণ করার প্রতি দৃঢ় প্রত্যাশায় তিনি এমন করলেন। আয়েশা (রাঃ) বলেন, তখন আল্লাহ তা’আলা পর্দা-বিধি অবতীর্ণ করলেন।
৫৫৬৫
প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্যে মহিলাদের ঘরের বাইরে যাওয়ার বৈধতা পরিচ্ছেদ নাই
ইবনু শিহাব (রহঃ)
আমর আন নাকিদ (রহঃ) ..... ইবনু শিহাব (রহঃ) হতে উপরোল্লিখিত হাদিস সূত্রে হাদিস বর্ণনা করেছেন।
৫৫৬৬
নির্জনে আজ্‌নাবিয়্যাহ্‌ [২৪] মেয়েলোকের নিকট অবস্থান করা এবং তার নিকট প্রবেশাধিকার নিষিদ্ধকরণ পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ হুঁশিয়ার! কোন পুরুষ কোন বয়স্কা নারীর সাথে কিছুতেই রাত্রিযাপন করবে না; তবে যদি সে তার স্বামী হয় কিংবা মাহরাম হয় (তাহলে করতে পারে)।
৫৫৬৭
নির্জনে আজ্‌নাবিয়্যাহ্‌ [২৪] মেয়েলোকের নিকট অবস্থান করা এবং তার নিকট প্রবেশাধিকার নিষিদ্ধকরণ পরিচ্ছেদ নাই
উকবাহ্‌ ইবনু আমির (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: হুঁশিয়ার! (বেগানা) নারীদের নিকট তোমরা প্রবেশ করা পরিত্যাগ করো। সে সময় আনসারদের এক লোক বলল- দেবর সম্পর্কে আপনার কি মতামত? তিনি বললেন- দেবর তো মৃত্যু তুল্য।
৫৫৬৮
নির্জনে আজ্‌নাবিয়্যাহ্‌ [২৪] মেয়েলোকের নিকট অবস্থান করা এবং তার নিকট প্রবেশাধিকার নিষিদ্ধকরণ পরিচ্ছেদ নাই
ইয়াযীদ আবূ হাবীব (রহঃ)
আবূ তাহির (রহঃ) ..... ইয়াজিদ আবু হাবিব (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে হুবহু হাদিস রিওয়ায়াত করেছেন।
৫৫৬৯
নির্জনে আজ্‌নাবিয়্যাহ্‌ [২৪] মেয়েলোকের নিকট অবস্থান করা এবং তার নিকট প্রবেশাধিকার নিষিদ্ধকরণ পরিচ্ছেদ নাই
ইবনু ওয়াহ্‌ব (রহঃ)
ইবনু ওয়াহ্‌ব (রহঃ) বলেন, লাইস ইবনু সা’দ (রহঃ)-কে আমি বলতে শুনেছি যে, (হামু) শব্দের অর্থ স্বামীর ভাই (দেবর-ভাসুর) এবং স্বামীর আত্মীয়-স্বজনদের মধ্যে তার (স্বামীর ভাইয়ের) সমপর্যায়ের চাচাত ভাই প্রমুখ।
৫৫৭০
নির্জনে আজ্‌নাবিয়্যাহ্‌ [২৪] মেয়েলোকের নিকট অবস্থান করা এবং তার নিকট প্রবেশাধিকার নিষিদ্ধকরণ পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু আম্‌র ইবনুল ‘আস (রাঃ) [‘আবদুর রহ্‌মান ইবনু জুবায়র (রাঃ)
(বানূ) হাশিম সম্প্রদায়ের একদল লোক আসমা বিনত উমাইস (রাঃ)-এর নিকট প্রবেশ করলো। তারপর আবু বকর সিদ্দিক (রাঃ)-ও (গৃহে) প্রবেশ করলেন, তখন তিনি [আসমা (রাঃ)], তাঁর সহধর্মিণী ছিলেন। তাদের দেখতে পেয়ে ঐ বিষয়টি (অনুমতি ছাড়া প্রবেশ) অপছন্দ করলেন। তিনি তা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আলোচনা করলেন এবং (এ কথাও) বললেন, ‘অকল্যাণ কিছুই দেখিনি’।রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আল্লাহ অবশ্যই তাঁকে এ থেকে পবিত্র রেখেছেন। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) মিম্বারে দাঁড়িয়ে বললেন, আমার আজকের এ দিনের পরে কোন পুরুষ তার সঙ্গে একজন পুরুষ বা দুইজন পুরুষ ছাড়া কোন মহিলার নিকট প্রবেশ করবে না যার স্বামী উপস্থিত নেই।