৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫৫৬/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫৫৫১
আহলে কিতাব (ইয়াহূদী-নাসারা) -কে আগে সালাম করার নিষিদ্ধকরণ এবং তাদের সালামের উত্তর দেয়ার বিবরণ পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট কয়েকজন ইয়াহুদি আসলো। তারা বলল- السَّامُ عَلَيْكَ يَا أَبَا الْقَاسِمِ হে আবুল কাসিম! তোমার মৃত্যু হোক। তিনি বললেন, وَعَلَيْكُمْ তোমাদের উপরেও। আয়িশা (রাঃ) বলেন, আমি বললাম- بَلْ عَلَيْكُمُ السَّامُ وَالذَّامُ বরং তোমাদের মৃত্যু ও অপমান হোক। সে সময় রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে আয়িশা! তুমি অশ্লীলভাষী হয়ো না। তিনি বললেন, তারা কি বলেছে, তা কি আপনি শুনেননি? তিনি বললেন, তারা যা বলেছিল, তা-ই কি আমি তাদের ফিরিয়ে দেইনি? আমি যা বলেছি- ‘ওয়া আলাইকুম’ তোমাদের উপরেও।
৫৫৫২
আহলে কিতাব (ইয়াহূদী-নাসারা) -কে আগে সালাম করার নিষিদ্ধকরণ এবং তাদের সালামের উত্তর দেয়ার বিবরণ পরিচ্ছেদ নাই
আ’মাশ (রহঃ)
আ’মাশ (রহঃ) উপরোক্ত সূত্রে হাদিস বর্ণনা করেছেন। তাছাড়া তিনি বলেছেন, আয়েশা (রাঃ) তাদের চক্রান্ত বুঝে ফেললেন এবং তাদের বকা দিলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “চুপ কর, হে আয়েশা! কারণ আল্লাহ অশ্লীলতা ও বেহায়াপনা পছন্দ করেন না।”তিনি অতিরিক্ত বর্ণনা করেছেন। সে সময় মহামহিমান্বিত আল্লাহ অবতীর্ণ করলেন- “আর যারা তারা (ইয়াহুদীরা) আপনার নিকট আসে, সে সময় তারা আপনাকে এমন (কতিপয় বাক্য বলে) সম্ভাষণ করে, যেমন (বাক্য দ্বারা) আল্লাহ আপনাকে সম্ভাষণ করেননি.....” (সূরা আল-মুজাদালা ৫৮ : ৮) আয়াতের শেষ পর্যন্ত।
৫৫৫৩
আহলে কিতাব (ইয়াহূদী-নাসারা) -কে আগে সালাম করার নিষিদ্ধকরণ এবং তাদের সালামের উত্তর দেয়ার বিবরণ পরিচ্ছেদ নাই
জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ)
ইহুদীদের কিছু লোক রাসূলুল্লাহ (ﷺ)-কে সালাম দিল। তারা বলল- ‘আসসামু আলাইকা ইয়া আবাল কাসিম’। তিনি বললেন, “ওয়া আলাইকুম”।তখন আয়িশা (রাঃ) বললেন, সে সময় তিনি ক্রোধান্বিত হয়েছিলেন- তারা কি বলল, আপনি কি শোনেননি?তিনি বললেন- হ্যাঁ, শুনেছি এবং তাদের উপর তা ফিরিয়ে দিয়েছি। তাদের বিপক্ষে আমাদের (প্রার্থনা) মঞ্জুর করা হয় কিন্তু আমাদের বিপক্ষে তাদের (প্রার্থনা) কবুল করা হয় না।
৫৫৫৪
আহলে কিতাব (ইয়াহূদী-নাসারা) -কে আগে সালাম করার নিষিদ্ধকরণ এবং তাদের সালামের উত্তর দেয়ার বিবরণ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ইয়াহুদী ও নাসারাদের আগে বাড়িয়ে সালাম করো না এবং তাদের কাউকে রাস্তায় দেখলে তাকে রাস্তার পাশে চলতে বাধ্য করো।
৫৫৫৫
আহলে কিতাব (ইয়াহূদী-নাসারা) -কে আগে সালাম করার নিষিদ্ধকরণ এবং তাদের সালামের উত্তর দেয়ার বিবরণ পরিচ্ছেদ নাই
ওয়াকী (রহঃ)
ওয়াকী (রহঃ) বর্ণিত হাদীসে আছে- ‘যখন তোমরা ইহুদীদের সাথে সাক্ষাৎ করবে...’। আর শু’আবা (রহঃ) হতে গৃহীত ইবন জাফর (রহঃ) বর্ণিত হাদীসে আছে- ‘তিনি আহলে কিতাব সম্বন্ধে বলেছেন’। ... আর জারীর (রহঃ) বর্ণিত হাদীসে আছে- ‘যখন তোমরা তাদের সাথে সাক্ষাৎ করবে’ ... তিনি মুশরিকদের কোন দলের নাম উল্লেখ করেননি।
৫৫৫৬
শিশুদের সালাম করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) একদল বালকের নিকট দিয়ে যাচ্ছিলেন, সে সময় তিনি তাদের সালাম দিলেন।
৫৫৫৭
শিশুদের সালাম করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
সাইয়্যার (রহঃ)
ইসমাঈল ইবন সালিম (রহঃ) সাইয়ার (রহঃ)-এর সনদে উপরোল্লিখিত সূত্রে হাদিস বর্ণনা করেছেন।
৫৫৫৮
শিশুদের সালাম করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
সাইয়্যার (রহঃ)
আমি সাবিত বুনানি (রহঃ)-এর সাথে হাঁটছিলাম। তিনি একদল কিশোরের নিকট দিয়ে গমনের সময় তাদের সালাম দিলেন এবং (তখন) সাবিত (রহঃ) হাদিস বর্ণনা করলেন যে, তিনি আনাস (রাঃ)-এর সাথে পায়ে হেঁটে চলছিলেন। তিনি (আনাস) একদল কিশোরের নিকট দিয়ে গেলেন এবং তাদের সালাম দিলেন। আনাস (রাঃ) হাদিস বর্ণনা করেন যে, তিনি (একবার) রসূলুল্লাহ (ﷺ)-এর সাথে পায়ে হেঁটে চলছিলেন, তিনি, নবী (ﷺ) কিশোরদের নিকট দিয়ে চললেন এবং তাদের সালাম দিলেন।
৫৫৫৯
পর্দা তুলে দেয়া বা অপর কোন আলামতকে ‘অনুমতি’ বানানো বৈধ পরিচ্ছেদ নাই
ইবনু মাস‘ঊদ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন, আমার নিকট তোমার জন্যে প্রবেশাধিকার হলো পর্দা উঠিয়ে রাখা এবং (ঘরে) আমার আলাপচারিতা শুনতে পাওয়া— যে পর্যন্ত না আমি তোমাকে বারণ করি।
৫৫৬০
পর্দা তুলে দেয়া বা অপর কোন আলামতকে ‘অনুমতি’ বানানো বৈধ পরিচ্ছেদ নাই
হাসান ইবনু উবাইদুল্লাহ (রহঃ)
আবু বকর ইবনু আবু শাইবাহ, মুহাম্মাদ ইবনু আবদুল্লাহ ইবনু নুমায়র ও ইসহাক ইবনু ইবরাহিম (রহঃ) ..... হাসান ইবনু উবাইদুল্লাহ (রহঃ) হতে উপরোক্ত সূত্রে হুবহু বর্ণনা করেছেন।