৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫৫৪/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫৫৩১
পরের ঘরে উঁকি দেয়া নিষিদ্ধকরণ পরিচ্ছেদ নাই
সাহ্‌ল ইবনু সা’দ আস-সা’ইদী (রাঃ)
এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর দরজার একটি ছিদ্র দিয়ে দৃষ্টি নিক্ষেপ করলেন। সে সময় রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট একটি (মাথার চুল আঁচড়ানোর) চিরুনি ছিল, যা দিয়ে তিনি তাঁর মাথা আঁচড়াচ্ছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাকে দেখতে পেয়ে বললেন: “আমি যদি জানতাম যে, তুমি আমাকে দেখছ তাহলে নিশ্চয়ই তা দিয়ে তোমার চোখে খোঁচা দিতাম।” রাসূলুল্লাহ (ﷺ) আরও বললেন: “চোখের জন্যেই তো অনুমতির বিধান করা হয়েছে।”
৫৫৩২
পরের ঘরে উঁকি দেয়া নিষিদ্ধকরণ পরিচ্ছেদ নাই
শিহাব (রহঃ)
সহল ইবনু সা’দ আনসারী (রাঃ) তাঁকে বলেছেন, এক লোক রাসূলুল্লাহ (ﷺ)-এর ঘরের একটি দরজার ছিদ্র দিয়ে দৃষ্টি নিক্ষেপ করলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ)-এর হাতে একটি চিরুনি ছিল, যা দ্বারা তিনি মাথার চুল আঁচড়াচ্ছিলেন। সে সময় রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, “যদি আমি জানতাম যে, তুমি দেখছো, তাহলে সেটি দ্বারা তোমার চোখে খোঁচা দিতাম। চোখের জন্যই আল্লাহ অনুমতি নেয়ার বিধান করেছেন।”
৫৫৩৩
পরের ঘরে উঁকি দেয়া নিষিদ্ধকরণ পরিচ্ছেদ নাই
সাহ্‌ল ইবনু সা’দ (রাঃ)
আবু বকর ইবনু আবু শাইবাহ, আমর আন নাকিদ, জুহায়র ইবনু হারব, ইবনু আবু উমর ও আবু কামিল জাহদারী (রহঃ) ... সাহল ইবনু সা’দ (রাঃ) এর সানাদে রাসূলুল্লাহ (ﷺ) হতে আল-লায়স (রহঃ) ও ইউনুস (রহঃ) বর্ণিত হাদীসের হুবহু বর্ণনা করেছেন।
৫৫৩৪
পরের ঘরে উঁকি দেয়া নিষিদ্ধকরণ পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
এক লোক নবী (ﷺ) এর কোন এক হুজরার ভিতরে তাকাল। তখন তিনি তাকে দেখে একটি তীরের ফলক অথবা বর্ণনাকারীর সংশয় কয়েকটি ফলক নিয়ে দাঁড়ালেন। আমি যেন (এখনও ঐ দৃশ্য) দেখছি যে, রাসূলুল্লাহ (ﷺ) তাকে খোঁচা দেয়ার উদ্দেশ্যে সুযোগ সন্ধান করছেন।
৫৫৩৫
পরের ঘরে উঁকি দেয়া নিষিদ্ধকরণ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ যে লোক কোন গোত্রের ঘরে তাদের অনুমতি ছাড়া উঁকি মারে, তাহলে তার চোখে আঘাত করা তাদের জন্য জায়েয হয়।
৫৫৩৬
পরের ঘরে উঁকি দেয়া নিষিদ্ধকরণ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কোন লোক যদি বিনা অনুমতিতে তোমার প্রতি উঁকি দেয় আর তুমি তাকে পাথর মেরে তার চোখ ফুঁড়ে দাও, তাতে তোমার কোন গুনাহ হবে না।
৫৫৩৭
হঠাৎ দৃষ্টি পড়া পরিচ্ছেদ নাই
জারীর ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
আমি নবী (ﷺ) এর নিকট আচমকা নজর পড়া ব্যাপারে প্রশ্ন করলাম। তিনি আমাকে আদেশ করলেন, যেন আমি আমার দৃষ্টি দ্রুত ফিরিয়ে নেই।
৫৫৩৮
হঠাৎ দৃষ্টি পড়া পরিচ্ছেদ নাই
ইউনুস (রহঃ)
ইসহাক ইবনু ইবরাহিম (রহঃ) ... ইউনুস (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে হুবহু হাদিস বর্ণনা করেছেন।
৫৫৩৯
আরোহী পথচারীকে এবং কম সংখ্যক বেশি সংখ্যককে সালাম করবে পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সওয়ারী পদচারীকে, পদচারী বসে থাকা লোককে এবং কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম করবে।
৫৫৪০
সালামের উত্তর দেয়া রাস্তায় বসার হক পরিচ্ছেদ নাই
ইসহাক্‌ ইবনু ‘আবদুল্লাহ ইবনু আবূ তাল্‌হার আব্বা [‘আবদুল্লাহ (রাঃ)
আমরা (গৃহের সম্মুখের উন্মুক্ত) উঠানে বসে গল্প-গুজব করছিলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) এলেন এবং আমাদের সম্মুখে দাঁড়িয়ে বললেন, রাস্তা-ঘাটে বসে বৈঠকে করা তোমাদের কি আচরণ? রাস্তাঘাটে মজলিস করা তোমরা ছেড়ে দাও। আমরা বললাম, আমরা তো কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে বসিনি। আমরা শলা-পরামর্শ ও আলোচনা করছি। তিনি বললেন, যদি তা না করলেই নয়, তাহলে রাস্তার হক আদায় করবে—আর তা হলো চোখ নিচু রাখা, সালামের উত্তর দেওয়া এবং ভালো কথা বলা।