৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫৫৫/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫৫৪১
সালামের উত্তর দেয়া রাস্তায় বসার হক পরিচ্ছেদ নাই
আবূ সা’ঈদ খুদরী (রাঃ)
নবী (ﷺ) বলেছেন, “তোমরা পথে বৈঠক করা হতে সাবধান থাকো।” তারা বললেন, “হে আল্লাহর রসূল! রাস্তায় বসা ব্যতীত আমাদের উপায় নেই। সেখানে আমরা আলাপচারিতায় থাকি।” রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ “নিতান্তই যদি তোমাদের বসতেই হয়, তাহলে তোমরা রাস্তার হক আদায় করবে।” তারা প্রশ্ন করলেন, “রাস্তার হক কি?” তিনি বললেন, “দৃষ্টি নিচু রাখা, (কাউকে) কষ্ট দেয়া থেকে বিরত থাকা, সালামের উত্তর দেয়া এবং সৎ কাজের নির্দেশ করা ও মন্দ কাজে বাধা প্রদান করা।”
৫৫৪২
সালামের উত্তর দেয়া রাস্তায় বসার হক পরিচ্ছেদ নাই
যায়দ ইবনু আসলাম (রহঃ)
যায়দ ইবন আসলাম (রহঃ) হতে উপরোক্ত সূত্রে হাদিস বর্ণনা করেছেন।
৫৫৪৩
এক মুসলিমের প্রতি অপর মুসলিমের হক্‌ সালামের উত্তর দেয়া পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ এক মুসলিমের প্রতি অপর মুসলিমের হক পাঁচটি। অপর বর্ণনায় ‘আবদ ইবনু হুমাইদ (রহঃ) আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ পাঁচটি ব্যাপারে মুসলিমের জন্য তার ভাইয়ের সম্পর্কে ওয়াজিব। ১. সালামের উত্তর দেয়া, ২. হাঁচিদাতাকে (তার ‘আলহামদুলিল্লাহ’ বলার উত্তরে) ইয়ারহামুকাল্লাহ বলে দোয়া করা, ৩. দাওয়াত গ্রহণ করা, ৪. অসুস্থকে দেখতে যাওয়া এবং ৫. জানাজার সঙ্গে শরীক হওয়া। (রাবী) আব্দুর রায্জাক (রহঃ) বলেন, মা'মার (রহঃ) এ হাদীস যুহরী (রহঃ) হতে মুরসাল হিসেবে বর্ণনা করতেন, তারপর তিনি ইবনু মুসলাইয়্যাব (রহঃ)-এর সানাদে আবু হুরাইরা (রাঃ) হতে পূর্ণ সানাদে রিওয়ায়াত করেছেন।
৫৫৪৪
এক মুসলিমের প্রতি অপর মুসলিমের হক্‌ সালামের উত্তর দেয়া পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: মুসলিমের প্রতি মুসলিমের হক ছয়টি। প্রশ্ন করা হলো- সেগুলো কী, হে আল্লাহর রাসূল! তিনি বললেন,১. কারো সাথে তোমার দেখা হলে তাকে সালাম করবে,২. তোমাকে দাওয়াত করলে তা তুমি কবুল করবে,৩. সে তোমার নিকট ভাল উপদেশ চাইলে, তুমি তাকে ভাল উপদেশ দেবে,৪. সে হাঁচি দিয়ে ‘আলহামদুলিল্লাহ’ বললে, তার জন্য তুমি (ইয়ারহামুকাল্লাহ বলে) রহমতের দোয়া করবে,৫. সে পীড়িত হলে তার সেবা-শুশ্রূষা করবে এবং৬. সে মৃত্যুবরণ করলে তার (জানাজার) সাথে যাবে।
৫৫৪৫
আহলে কিতাব (ইয়াহূদী-নাসারা) -কে আগে সালাম করার নিষিদ্ধকরণ এবং তাদের সালামের উত্তর দেয়ার বিবরণ পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
আহলে কিতাবের কেউ যদি তোমাদের সালাম করে, তোমরা (শুধু এতটুকু) বলবে- ওয়া আলাইকুম (তোমাদের প্রতিও)।
৫৫৪৬
আহলে কিতাব (ইয়াহূদী-নাসারা) -কে আগে সালাম করার নিষিদ্ধকরণ এবং তাদের সালামের উত্তর দেয়ার বিবরণ পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীগণ নবী (ﷺ)-কে প্রশ্ন করলেন, আহলে কিতাবরা তো আমাদের সালাম দিয়ে থাকে, আমরা কেমন করে তাদের উত্তর দিব? তিনি বললেন, তোমরা বলবে, “ওয়া আলাইকুম”।
৫৫৪৭
আহলে কিতাব (ইয়াহূদী-নাসারা) -কে আগে সালাম করার নিষিদ্ধকরণ এবং তাদের সালামের উত্তর দেয়ার বিবরণ পরিচ্ছেদ নাই
ইবনু উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ইয়াহুদীরা যখন তোমাদের প্রতি সালাম দেয়, তখন তাদের কেউ বলে “আসসামু আলাইকুম” (তোমাদের মরণ হোক)। তখন তুমি বলবে ‘ওয়া আলাইকা’—(তোমারও হোক)।
৫৫৪৮
আহলে কিতাব (ইয়াহূদী-নাসারা) -কে আগে সালাম করার নিষিদ্ধকরণ এবং তাদের সালামের উত্তর দেয়ার বিবরণ পরিচ্ছেদ নাই
ইবনু উমার (রাঃ)
ইবন উমর (রাঃ)-এর সানাদে নবী (ﷺ) হতে অবিকল হাদিস বর্ণনা করেছেন। তাছাড়া তিনি বলেছেন- তখন তোমরা বলবে “ওয়া আলাইকুম” অর্থাৎ তোমারও (মৃত্যু হোক)।
৫৫৪৯
আহলে কিতাব (ইয়াহূদী-নাসারা) -কে আগে সালাম করার নিষিদ্ধকরণ এবং তাদের সালামের উত্তর দেয়ার বিবরণ পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
একদা ইয়াহুদী (ইহুদীরা) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট (দেখা করার জন্যে) অনুমতি চাইল। তারা সে সময় বলল, (السَّامُ عَلَيْكُمْ) “আস-সা-মু আলাইকুম” (তোমাদের মরণ হোক!)। তখন আয়িশা (রাঃ) বললেন, (بَلْ عَلَيْكُمُ السَّامُ وَاللَّعْنَةُ) “বরং তোমাদের উপরে মরণ ও লা’নাত হোক।” তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “হে আয়িশা! আল্লাহ তাআলা সকল বিষয়ে সহনশীলতা পছন্দ করেন।” আয়িশা (রাঃ) বললেন, আপনি কি তাদের কটূক্তি শুনেননি? তিনি বললেন, “আমিও তো বলে দিয়েছি “ওয়া আলাইকুম” (তোমাদের উপরেও)।”
৫৫৫০
আহলে কিতাব (ইয়াহূদী-নাসারা) -কে আগে সালাম করার নিষিদ্ধকরণ এবং তাদের সালামের উত্তর দেয়ার বিবরণ পরিচ্ছেদ নাই
যুহ্‌রী (রহঃ)
যুহরী (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে হাদীস বর্ণিত হয়েছে। তবে এই দুইজন বর্ণিত হাদীসে আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমি তো বলেছি- ‘আলাইকুম’ (তোমাদের উপরে)। তারা ‘وَ’ অব্যয়টির উল্লেখ করেননি।