৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫৫৩/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫৫২১
অনুমতি গ্রহন প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আবূ সা‘ঈদ খুদরী (রাঃ)
আমরা উবাই ইবন কা‘ব (রাঃ)-এর নিকট একটি মজলিসে ছিলাম। তখন আবু মূসা আশআরি (রাঃ) ক্রোধাম্বিত অবস্থায় এসে দাঁড়িয়ে বললেন, আমি তোমাদের আল্লাহর শপথ দিয়ে বলছি, তোমাদের মাঝে কেউ কি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছ যে, ‘অনুমতি গ্রহণ’ তিনবার, এতে যদি তোমাকে অনুমতি দেয়া হয়, ‘ভাল’, নতুবা তুমি প্রত্যাবর্তন কর।উবাই (রাঃ) বললেন, তাতে কী হয়েছে? তিনি বললেন, গতকাল (খলীফা) উমর ইবন খাত্তাব (রাঃ)-এর নিকট আমি তিনবার অনুমতি চাইলাম। আমাকে অনুমতি দেয়া হয়নি। তারপর আমি প্রত্যাবর্তন করলাম। পরদিন তাঁর নিকট গমন করলাম এবং তাঁর নিকট প্রবেশ করে তাঁকে সংবাদ দিলাম যে, আমি গতকাল এসেছিলাম এবং তিনবার সালাম করে (উত্তর না পেয়ে) চলে গিয়েছিলাম। তিনি বললেন, আমরা তোমার শব্দ শুনতে পেয়েছিলাম, কিন্তু আমরা তখন ব্যস্ত ছিলাম। কিন্তু যে পর্যন্ত না তোমাকে অনুমতি দেয়া হয় সে পর্যন্ত তুমি তা চাইতে থাকলে না কেন? তিনি বললেন, আমি তো সে অনুমতি চেয়েছি, যেরূপ রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি।উমর (রাঃ) বললেন, আল্লাহর শপথ! তোমার পিঠে ও পেটে আঘাত করব; অথবা তুমি এমন ব্যক্তি পেশ করবে, যে এ ব্যাপারে তোমার পক্ষে সাক্ষ্য দেবে। সে সময় উবাই ইবন কা‘ব (রাঃ) বললেন, আল্লাহর শপথ! আমাদের মধ্যে সবচেয়ে অল্প বয়সের লোকই তোমার সঙ্গে যাবে; তিনি বলেন, হে আবু সাঈদ! দাঁড়াও, অতঃপর আমি দাঁড়ালাম এবং উমর (রাঃ)-এর নিকট এসে বললাম, অবশ্যই আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এ কথা বলতে শুনেছি।
৫৫২২
অনুমতি গ্রহন প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আবূ সা‘ঈদ (রাঃ)
আবু মুসা (রাঃ) উমর (রাঃ)-এর দরজায় এসে অনুমতি চাইলেন। উমর (রাঃ) (শব্দ শুনে মনে মনে) বললেন, একবার হলো। অতঃপর দ্বিতীয়বার অনুমতি চাইলেন। উমর (রাঃ) বললেন, দুইবার হলো। অতঃপর তৃতীয়বার অনুমতি চাইলেন। উমর (রাঃ) বললেন, তিনবার হলো। অতঃপর তিনি প্রত্যাবর্তন করলেন। পরে [উমর (রাঃ)] তাঁর পশ্চাতে লোক প্রেরণ করে তাঁকে ডেকে এনে বললেন, “এটি যদি এমন হয়, যা তুমি রাসূলুল্লাহ (ﷺ) হতে সংরক্ষণ করেছ, তাহলে তা উপস্থাপন করো। নতুবা আমি তোমাকে দৃষ্টান্তমূলক সাজা দিব।”আবু সাঈদ (রাঃ) বলেন, সে সময় তিনি আমাদের নিকট এসে বললেন, “তোমরা কি জানো না যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ‘অনুমতি গ্রহণ তিনবার’।” বর্ণনাকারী বলেন, লোকেরা তখন (এ কথা শুনে) হাসাহাসি করতে লাগল। বর্ণনাকারী বলেন, আমি বললাম, “তোমাদের নিকট একজন মুসলিম ভাই আগমন করেছেন, যাঁকে ভয় দেখানো হয়েছে, আর তোমরা হাসছ? (তাঁকে বললাম) চলুন! এ শাস্তিতে আমি আপনার শরীক হবো।” সে সময় তিনি (আমাকে সাথে নিয়ে) তাঁর নিকট গিয়ে বললেন, “এ যে আবু সাঈদ ... (আমার সাক্ষী)।”
৫৫২৩
অনুমতি গ্রহন প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আবূ সা‘ঈদ খুদরী (রাঃ)
মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশার (রহঃ) ... আবু সাঈদ খুদরি (রাঃ) হতে আবু মাসলামা (রহঃ) হতে নেয়া বিশর ইবনু মুফাদ্দাল (রহঃ) বর্ণিত হাদিসের অনুরূপ হাদিস বর্ণনা করেছেন।
৫৫২৪
অনুমতি গ্রহন প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
উবায়দ ইবনু ‘উমায়র (রহঃ)
(খলীফা) উমর (রাঃ)-এর নিকট আবু মূসা (রাঃ) তিনবার অনুমতি প্রার্থনা করলেন। তখন (উত্তর না পেয়ে) তিনি যেন তাঁকে ব্যতিব্যস্ত মনে করে চলে গেলেন। সে সময় উমর (রাঃ) বললেন, “তুমি কি আবদুল্লাহ ইবন কায়স (আবু মূসা)-এর শব্দ শোননি? তোমরা তাকে অনুমতি দাও!” সে সময় তাঁকে উমরের নিকট ডাকা হলো। তখন তিনি তাঁকে বললেন, “এ রকম করতে কোন বিষয়টি তোমাকে উৎসাহিত করেছে?” তিনি বললেন, “আমাদের এ রকম করার আদেশ করা হয়েছে।” তিনি বললেন, “নিশ্চয়ই তুমি এ বিষয়ে সাক্ষী হাজির করবে, নতুবা অবশ্যই আমি এমন করবো”, অর্থাৎ শাস্তি দিবো। তিনি বেরিয়ে গিয়ে আনসারীদের এক বৈঠকে পৌঁছলেন। তাঁরা বললেন, “আমাদের মধ্যে সবচেয়ে কম বয়সের লোকই এ ব্যাপারে তোমার পক্ষে সাক্ষ্য দেবে।” তখন আবু সা‘ঈদ (রাঃ) উঠলেন এবং বললেন, “আমাদের এরূপই নির্দেশ দেয়া হয়।” তখন উমর (রাঃ) বললেন, “রাসূলুল্লাহ (ﷺ)-এর এ ব্যাপারটি আমার নিকট অজ্ঞাত রয়েছে। (কারণ) বাজারের বাণিজ্যে আমাকে এ ব্যাপারে উদাসীন রেখেছে।”
৫৫২৫
অনুমতি গ্রহন প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
ইবনু জুরায়জ (রহঃ)
মুহাম্মাদ ইবন বাশার ও হুসাইন ইবন হুরাইস (রহঃ) ... ইবন জুরাইজ (রহঃ) হতে উক্ত সূত্রে হুবহু বর্ণনা করেছেন। কিন্তু বর্ণনাকারী নাযর (রহঃ) তাঁর বর্ণিত হাদিসে ‘বাজারের ক্রয়-বিক্রয় আমাকে এ বিষয় হতে উদাসীন রেখেছে’ বাক্যটি বর্ণনা করেননি।
৫৫২৬
অনুমতি গ্রহন প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আবূ মূসা আশ‘আরী (রাঃ)
আবু বুরদা (রহঃ) এর সানাদে আবু মূসা আশআরী (রাঃ) হতে বর্ণিত। আবু বুরদা (রহঃ) বলেন, আবু মূসা (রাঃ) উমর ইবনু খাত্তাব (রাঃ) এর নিকট এসে বললেন, “আসসালামু আলাইকুম- এ (আমি) আবদুল্লাহ ইবনু কাইস।” তবে তিনি তাঁকে অনুমতি দিলেন না। তখন (পুনরায়) বললেন, “আসসালামু আলাইকুম- এ যে, আবু মূসা। আসসালামু আলাইকুম- এ যে আশআরী।” তারপর (উত্তর না পেয়ে) চলে গেলেন।সে সময় উমর (রাঃ) বললেন, “(তাকে) আমার নিকট ডেকে নিয়ে আসো। আমার নিকট ফিরিয়ে নিয়ে আসো।” প্রত্যাবর্তন শেষে তিনি বললেন, “কিসে তোমাকে ফিরিয়ে দিল, হে আবু মূসা? আমরা কোন কর্মে মশগুল ছিলাম।” তিনি বললেন, “রাসূলুল্লাহ (ﷺ) কে আমি বলতে শুনেছি- ‘অনুমতি প্রার্থনা তিনবার’। এতে তোমাকে অনুমতি দেয়া হলে ভাল, নতুবা ফিরে যাবে।” উমর (রাঃ) বললেন, “এ ব্যাপারে অবশ্যই তুমি আমার নিকট প্রমাণাদি নিয়ে আসবে। নতুবা আমি এমন করব, তেমন করব, (সাজা দিব)।” তখন আবু মূসা (রাঃ) ফিরে গেলেন। উমর (রাঃ) বললেন, “প্রমাণ যোগাড় করতে পারলে, বিকালে তাকে তোমরা মিম্বারের নিকট দেখতে পাবে, আর যদি প্রমাণ না পায়, তাহলে তোমরা তাঁকে দেখতে পাবে না।” বিকালে তিনি এলে তাঁরা তাঁকে (মিম্বারের নিকট দেখতে) পেল। উমর (রাঃ) বললেন, “হে আবু মূসা! কি বলছ? প্রমাণ পেয়েছ?” তিনি বললেন, “হ্যাঁ- উবাই ইবনু কা‘ব!” তিনি বললেন, “ইনি ন্যায়পরায়ণ!”তারপর উবাই ইবনু কাব (রাঃ) কে লক্ষ্য করে বললেন- “হে আবু তুফাইল! ইনি কী বলেন?” তিনি বললেন, “রাসূলুল্লাহ (ﷺ) কে এমন বলতে আমি শুনেছি- হে ইবনুল খাত্তাব! আপনি কখনো রাসূলুল্লাহ (ﷺ) এর সাহাবীদের জন্য শাস্তি স্বরূপ হয়ে পরবেন না।” তিনি বললেন, “সুবহানাল্লাহ! (আমি তা কখনো চাই না)। আমি তো একটি বিষয় শোনার পর সে ব্যাপারে সুনিশ্চিত হতে আমার আগ্রহ প্রকাশ করেছি।
৫৫২৭
অনুমতি গ্রহন প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
তাল্‌হাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ)
আবদুল্লাহ ইবন উমর ইবন মুহাম্মাদ ইবন আবান (রহঃ) ... তালহা ইবন ইয়াহিয়া (রহঃ) হতে এ সানাদে হাদীস বর্ণনা করেছেন। কিন্তু তিনি বলেছেন, উমর (রাঃ) (উবাইকে উদ্দেশ্য করে) বললেন, হে আবুল মুনজির! আপনি কি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এ কথাটি শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ। (তিনি আরো বলেন) হে ইবনুল খাত্তাব! আপনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীদের প্রতি শাস্তিদাতা স্বরূপ হবেন না। তবে তিনি উমর (রাঃ)-এর সুবহানাল্লাহ ও পরবর্তী উক্তিটি বর্ণনা করেন নি।
৫৫২৮
অনুমতি প্রার্থীকে “কে এখানে” প্রশ্ন করা হলে “আমি” বলে উত্তর দেওয়া মাকরুহ পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
আমি নবী (ﷺ) এর নিকটে এসে তাঁকে ডাকলাম। নবী (ﷺ) প্রশ্ন করলেন, ‘এ কে’? আমি বললাম, ‘আমি’। বর্ণনাকারী [জাবির (রাঃ)] বলেন, তখন তিনি বের হয়ে এলেন আর বলছিলেন, ‘আমি! আমি!!’
৫৫২৯
অনুমতি প্রার্থীকে “কে এখানে” প্রশ্ন করা হলে “আমি” বলে উত্তর দেওয়া মাকরুহ পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
আমি নবী (ﷺ)-এর নিকট অনুমতি চাইলাম। তিনি বললেন, ‘এ কে’? আমি বললাম, ‘আমি’। সে সময় নবী (ﷺ) বললেন, ‘আমি! আমি!!’
৫৫৩০
অনুমতি প্রার্থীকে “কে এখানে” প্রশ্ন করা হলে “আমি” বলে উত্তর দেওয়া মাকরুহ পরিচ্ছেদ নাই
শু’বাহ্‌ (রহঃ)
ইসহাক ইবন ইবরাহীম, মুহাম্মাদ ইবনুল মুসান্না ও আবদুর রহমান ইবন বিশর (রহঃ) সবাই শু’বা (রহঃ) সূত্রে উল্লিখিত সানাদে হাদীস বর্ণনা করেছেন। কিন্তু তাদের বর্ণিত হাদীসে রয়েছে, তিনি যেন তা (‘আমি’ ‘আমি’ বলা) পছন্দ করলেন না।