৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫৩৭/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫৩৬১
পোশাকের খুশিতে মগ্ন হয়ে দাম্ভিকতার সাথে চলা হারাম পরিচ্ছেদ নাই
হাম্মাম ইবনু মুনাব্বিহ (রহঃ)
এ হাদিসগুলো আবু হুরায়রা (রাঃ) আমাদেরকে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন। অতঃপর তিনি কতিপয় হাদিস বর্ণনা করলেন। (তাঁর মধ্যে একটি অন্যতম হলো), রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ জনৈক লোক তার দুই চাদর পরিধান করে দাম্ভিকতার সাথে রাস্তায় চলছিল। এরপর হাম্মাম (রহঃ) উল্লেখিত হাদিসের অবিকল বর্ণনা করেন।
৫৩৬২
পোশাকের খুশিতে মগ্ন হয়ে দাম্ভিকতার সাথে চলা হারাম পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তোমাদের পূর্ববর্তী উম্মতগণের কোন এক লোক ‘হুল্লা’ পরিধান করে অহংকারের সাথে পথ চলছিল। অতঃপর রাবী আবু রাফি (রহঃ) তাঁদের হাদিসের হুবহু বর্ণনা করেন।
৫৩৬৩
পুরুষের জন্য স্বর্ণের আংটি হারাম হওয়া এবং ইসলামের প্রথম যুগে যা হালাল ছিল তা রহিত হওয়া সম্পর্কে পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রা (রাঃ)
নবী (ﷺ) থেকে বর্ণিত যে, তিনি স্বর্ণের আংটি ব্যবহার করতে নিষেধ করেছেন।
৫৩৬৪
পুরুষের জন্য স্বর্ণের আংটি হারাম হওয়া এবং ইসলামের প্রথম যুগে যা হালাল ছিল তা রহিত হওয়া সম্পর্কে পরিচ্ছেদ নাই
শুবাহ (রহঃ)
(মুহাম্মাদ) ইবনুল মুসান্না ও ইবনু বাশার (রহঃ) মুহাম্মাদ ইবনু জাফর (রহঃ)-এর সনদে শু'বাহ (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। কিন্তু ইবনুল মুসান্না (রহঃ)-এর হাদিসে রয়েছে, আমি নাযর ইবনু আনাস (রহঃ) হতে শুনেছি।
৫৩৬৫
পুরুষের জন্য স্বর্ণের আংটি হারাম হওয়া এবং ইসলামের প্রথম যুগে যা হালাল ছিল তা রহিত হওয়া সম্পর্কে পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তির হাতে একটি স্বর্ণের আংটি লক্ষ্য করে সেটি খুলে ফেলে দিলেন এবং বললেন, “তোমাদের মধ্যে কেউ কেউ আগুনের টুকরা সংগ্রহ করে তার হাতে রাখে।”রাসূলুল্লাহ (ﷺ) প্রস্থান করলে লোকটিকে বলা হলো, “তোমার আংটিটি তুলে নাও, এর দ্বারা উপকার লাভ করো।” সে বলল, “না। আল্লাহর শপথ! আমি কখনো ওটা নেব না। রাসূলুল্লাহ (ﷺ) তো ওটা ফেলে দিয়েছেন।”
৫৩৬৬
পুরুষের জন্য স্বর্ণের আংটি হারাম হওয়া এবং ইসলামের প্রথম যুগে যা হালাল ছিল তা রহিত হওয়া সম্পর্কে পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) স্বর্ণের একটি আংটি তৈরি করলেন। তিনি যখন এটি পরতেন, এর মোহরটি রাখতেন হাতের তালুর দিকে। লোকেরাও এরূপ বানিয়ে নিল।এরপর একদিন তিনি মিম্বারে বসে সেটি খুলে ফেললেন এবং বললেনঃ আমি এ আংটিটি পরতাম আর এর মোহরটি ভেতরের দিকে রাখতাম। অতঃপর তিনি সেটি ছুঁড়ে ফেলে দিলেন। এরপর বললেন, আল্লাহর কসম! আমি এটি আর কখনো পরব না। তখন লোকেরাও তাদের স্ব স্ব আংটিগুলো ছুঁড়ে ফেলে দিল।
৫৩৬৭
পুরুষের জন্য স্বর্ণের আংটি হারাম হওয়া এবং ইসলামের প্রথম যুগে যা হালাল ছিল তা রহিত হওয়া সম্পর্কে পরিচ্ছেদ নাই
আবূ বাকর ইবনু আবূ শায়বাহ, যুহায়র ইবনু হারব, ইবনুল মূসান্না ও সাহ্‌ল ইবনু উসমান (রাঃ) ইবনু উমার (রাঃ)
নবী (ﷺ) থেকে স্বর্ণের আংটি প্রসঙ্গে এ হাদিসটি রিওয়ায়াত করেছেন। তবে বর্ণনাকারী উকবা ইবন খালিদ (রহঃ)-এর হাদিসে এ কথাটি বর্ধিত করেছেন- তিনি এটি তাঁর ডান হাতে পরতেন।
৫৩৬৮
পুরুষের জন্য স্বর্ণের আংটি হারাম হওয়া এবং ইসলামের প্রথম যুগে যা হালাল ছিল তা রহিত হওয়া সম্পর্কে পরিচ্ছেদ নাই
ইবনু উমার (রাঃ)
তিনি নবী (ﷺ) থেকে স্বর্ণের আংটির প্রসঙ্গে লায়স (রহঃ)-এর হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন।
৫৩৬৯
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কর্তৃক ‘মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ খোদিত রূপার আংটি পরিধান এবং তাঁর পরবর্তীতে খলীফাগণ কর্তৃক তা পরিধান পরিচ্ছেদ নাই
ইবনু উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) রুপার একটি আংটি তৈরি করেছিলেন। এটি তাঁর হাতেই থাকত। এরপর আবু বকর (রাঃ)-এর হাতে, এরপর উমর (রাঃ)-এর হাতে, এরপর উসমান (রাঃ)-এর হাতে ছিল। তাঁর হাত থেকেই সেটি 'আরিস' নামক কূপে পড়ে গেল। তাতে খোদিত ছিল ‘মুহাম্মাদ রাসূলুল্লাহ’। ইবনু নুমাইর (রহঃ) বলেন: অবশেষে সেটি কূপে পড়ে গেল-তাঁর হাত থেকে পড়েছে- একথা তিনি বলেননি।
৫৩৭০
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কর্তৃক ‘মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ খোদিত রূপার আংটি পরিধান এবং তাঁর পরবর্তীতে খলীফাগণ কর্তৃক তা পরিধান পরিচ্ছেদ নাই
ইবনু উমার (রাঃ)
নবী (ﷺ) স্বর্ণের একটি আংটি তৈরি করে কিছুদিন পর তা ফেলে দিলেন। এরপর একটি রুপার আংটি তৈরি করে তাতে ‘মুহাম্মাদ রাসূলুল্লাহ’ কথাটি খোদাই করলেন। তিনি বললেন, কেউ যেন আমার এ আংটির খোদাইয়ের অনুরূপ খোদাই না করে। তিনি যখন এটি পরতেন, এর মোহরটি হাতের তালুমুখী করে রাখতেন। সেটাই মু‘আইকিব (রাঃ) থেকে 'আরিস' নামক কূপে পড়ে গিয়েছিল।