৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫৩৮/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫৩৭১
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কর্তৃক ‘মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ খোদিত রূপার আংটি পরিধান এবং তাঁর পরবর্তীতে খলীফাগণ কর্তৃক তা পরিধান পরিচ্ছেদ নাই
আনাস ইবনূ মালিক (রাঃ)
নবী (ﷺ) রুপার একটি আংটি তৈরি করলেন এবং তাতে ‘মুহাম্মাদ রাসূলুল্লাহ’ কথাটি খোদাই করলেন। তিনি লোকদের বললেন, “আমি একটি রুপার আংটি তৈরি করেছি এবং তাতে ‘মুহাম্মাদ রাসূলুল্লাহ’ কথাটি খোদাই করেছি। সুতরাং কেউ যেন অনুরূপ খোদাই না করে।”
৫৩৭২
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কর্তৃক ‘মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ খোদিত রূপার আংটি পরিধান এবং তাঁর পরবর্তীতে খলীফাগণ কর্তৃক তা পরিধান পরিচ্ছেদ নাই
আহমদ ইবনু হান্বল, আবূ বাকর ইবনু আবূ শায়বাহ ও যুহায়র ইবনু হারব (রহঃ) আনাস (রাঃ)
নবী (ﷺ) থেকে হাদিসটি বর্ণিত আছে। তবে বর্ণনাকারী হাদিসে ‘মুহাম্মাদ রাসূলুল্লাহ’ কথাটি উল্লেখ করেননি।
৫৩৭৩
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কর্তৃক অনারবদের নিকট লিখিত পত্রে মোহরাঙ্কিত করার জন্য আংটি ব্যবহার পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
যখন রাসূলুল্লাহ (ﷺ) রোমের (বাদশাহর নিকট) চিঠি পাঠাতে চাইলেন, তখন সাহাবীগণ বললেন, তারা তো মোহরাঙ্কিত পত্র ছাড়া অন্য কোন পত্র পাঠ করে না।তিনি (আনাস) বলেন: পরে রাসূলুল্লাহ (ﷺ) রূপার একটি আংটি বানালেন। আমি যেন এখনো রাসূলুল্লাহ (ﷺ)-এর হাতে এর স্বচ্ছতা দেখতে পারছি। এতে ‘মুহাম্মাদ রাসূলুল্লাহ’ কথাটি খোদিত ছিল।
৫৩৭৪
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কর্তৃক অনারবদের নিকট লিখিত পত্রে মোহরাঙ্কিত করার জন্য আংটি ব্যবহার পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
আল্লাহর নবী (ﷺ) যখন অনারবদের (বাদশাহদের নিকট) পত্র দেওয়ার ইচ্ছা করলেন, তাঁকে বলা হলো, অনারবরা তো কেবল মোহরাঙ্কিত চিঠি গ্রহণ করে। সে সময় তিনি একটি রুপার আংটি বানিয়ে নিলেন।আনাস (রাঃ) বলেন: আমি এখনো যেন তাঁর হাতে সেটির স্বচ্ছতা লক্ষ্য করছি।
৫৩৭৫
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কর্তৃক অনারবদের নিকট লিখিত পত্রে মোহরাঙ্কিত করার জন্য আংটি ব্যবহার পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
নবী (ﷺ) কিসরা, কায়সার ও নাজ্জাশীর নিকট চিঠি লেখার আকাঙ্ক্ষা করলে তাঁকে বলা হলো তারা তো সিলমোহর ছাড়া পত্র গ্রহণ করে না। এরপর রাসূলুল্লাহ (ﷺ) রুপার একটি আংটি তৈরি করলেন এবং এতে ‘মুহাম্মাদ রাসূলুল্লাহ’ কথাটি খোদাই করলেন।
৫৩৭৬
আংটিসমূহ নিক্ষেপ করা পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর হাতে একদা রুপার একটি আংটি লক্ষ্য করলেন। লোকেরাও রুপার আংটি তৈরি করে ব্যবহার করতে লাগল। অতঃপর নবী (ﷺ) তাঁর আংটিটি নিক্ষেপ করলে লোকেরাও তাদের আংটিগুলি নিক্ষেপ করে দিল।
৫৩৭৭
আংটিসমূহ নিক্ষেপ করা পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর হাতে একদা রূপার একটি আংটি লক্ষ্য করলেন, এরপর লোকেরাও রূপার আংটি তৈরি করে পরিধান করতে লাগল। অতঃপর নবী (ﷺ) তাঁর আংটিটি নিক্ষেপ করলে লোকেরাও তাদের আংটিগুলো নিক্ষেপ করে ফেলে দিল।
৫৩৭৮
আংটিসমূহ নিক্ষেপ করা পরিচ্ছেদ নাই
ইবনু জুরায়জ (রহঃ)
উপরোল্লিখিত সূত্রে হুবহু বর্ণনা করেছেন।
৫৩৭৯
রূপার তৈরি ও হাবশী মোহরযুক্ত আংটি পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর আংটিটি ছিল রূপার প্রস্তুতকৃত। এর মোহরটি ছিল হাবশি।
৫৩৮০
রূপার তৈরি ও হাবশী মোহরযুক্ত আংটি পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) তাঁর ডান হাতে রূপার একটি আংটি পরিধান করতেন। তাতে হাবশি মোহর ছিল। তিনি এর মোহরটি হাতের তালুর দিকে রাখতেন।