৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫৩৬/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫৩৫১
অহমিকার বশে ( গিরার নীচে) বস্ত্র ঝুলিয়ে রাখা নিষিদ্ধ এবং যতটুকু ঝুলিয়ে রাখা বৈধ ও মুস্তাহাব তার আলোচনা পরিচ্ছেদ নাই
ইবনু ’উমার (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি। রাবী উপরোক্ত হাদিসের হুবহু বর্ণনা করেন। তবে তিনি ثَوْبَهُ এর পরিবর্তে ثِيَابَهُ বলেছেন।
৫৩৫২
অহমিকার বশে ( গিরার নীচে) বস্ত্র ঝুলিয়ে রাখা নিষিদ্ধ এবং যতটুকু ঝুলিয়ে রাখা বৈধ ও মুস্তাহাব তার আলোচনা পরিচ্ছেদ নাই
ইবনু ’উমার (রাঃ)
তিনি এক লোককে তার লুঙ্গি (টাখনুর নিচে) ঝুলন্ত অবস্থায় দেখে বললেন, তুমি কোন কওমের লোক? সে তার বংশ পরিচয় দিল। বোঝা গেল সে বানী লাইস সম্প্রদায়ের লোক। তাকে তিনি চিনতে পারলেন। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে আমার এ দুইটি কানে বলতে শুনেছি, যে লোক তার লুঙ্গি ঝুলিয়ে চলাফেরা করে আর এর মাধ্যমে শুধু অহংকার প্রকাশ করতে চায় তাহলে কেয়ামতের দিনে আল্লাহ তার প্রতি (রহমতের) দৃষ্টি দিবেন না।
৫৩৫৩
অহমিকার বশে ( গিরার নীচে) বস্ত্র ঝুলিয়ে রাখা নিষিদ্ধ এবং যতটুকু ঝুলিয়ে রাখা বৈধ ও মুস্তাহাব তার আলোচনা পরিচ্ছেদ নাই
ইবনু ’উমার (রাঃ)
নবী (ﷺ) হতে হুবহু রিওয়ায়াত করেন। তবে আবু ইউনুস মুসলিম আবি হাসান থেকে হাদিস বর্ণনা করেছেন। তাদের সকলের বর্ণনায় আছে- “যে ব্যক্তি তার ইযার (লুঙ্গি) ঝুলিয়ে পরে” ...। বাক্যটি আছে, তারা “কাপড়” শব্দটি বলেননি।
৫৩৫৪
অহমিকার বশে ( গিরার নীচে) বস্ত্র ঝুলিয়ে রাখা নিষিদ্ধ এবং যতটুকু ঝুলিয়ে রাখা বৈধ ও মুস্তাহাব তার আলোচনা পরিচ্ছেদ নাই
মুহাম্মাদ ইবনু ’আব্বাদ ইবনু জা’ফার (রহঃ)
আমি উমর (রাঃ)-এর কাছে এ কথা জানার জন্য নাফি ইবন আবদুল হারিস (রহঃ)-এর মুক্তকৃত দাস মুসলিম ইবন ইয়াসারকে নির্দেশ প্রদান করলাম যে, আপনি কি নবী (ﷺ) থেকে সে লোক সম্পর্কে কিছু শুনেছেন, যে লোক দম্ভভরে তার লুঙ্গি ঝুলিয়ে চলে? তখন আমি তাদের উভয়ের মাঝেই উপস্থিত ছিলাম। তিনি (ইবন উমর (রাঃ)) বললেন, আমি তাঁকে [নবী (ﷺ)-কে] বলতে শুনেছি যে, কেয়ামতের দিনে আল্লাহ তার দিকে (রহমতের) দৃষ্টিপাত করবেন না।
৫৩৫৫
অহমিকার বশে ( গিরার নীচে) বস্ত্র ঝুলিয়ে রাখা নিষিদ্ধ এবং যতটুকু ঝুলিয়ে রাখা বৈধ ও মুস্তাহাব তার আলোচনা পরিচ্ছেদ নাই
ইবনু’ উমার (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট দিয়ে যাচ্ছিলাম। আমার লুঙ্গিটি একটু ঝুলানো অবস্থায় ছিল। তিনি বললেন, হে আবদুল্লাহ! তোমার ইযারটি (লুঙ্গি বা পায়জামা) উপরে উঠাও। সে সময় আমি তা উপরে উঠালে তিনি আবার বললেনঃ আরও উপরে। আমি আরও উপরে তুললাম। তখন থেকেই সব সময় আমি এর ব্যাপারে সজাগ থাকি। উপবিষ্ট লোকদের একজন বলল, কত উপরে (তুলেছিলেন)? তিনি বললেন, (নিস্‌ফ সাক) অর্ধ গোছা পর্যন্ত।
৫৩৫৬
অহমিকার বশে ( গিরার নীচে) বস্ত্র ঝুলিয়ে রাখা নিষিদ্ধ এবং যতটুকু ঝুলিয়ে রাখা বৈধ ও মুস্তাহাব তার আলোচনা পরিচ্ছেদ নাই
মুহাম্মাদ ইবনু যিয়াদ (রহঃ)
আমি আবু হুরায়রা (রাঃ)-কে বলতে শুনেছি- (তিনি বাহরাইনের গভর্নর ছিলেন), একবার তিনি লক্ষ্য করলেন, এক লোক লুঙ্গি ঝুলিয়ে চলছে আর পা মাটিতে মেরে বলছেঃ গভর্নর এসেছেন, গভর্নর এসেছেন। ... রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ সে ব্যক্তির প্রতি রহমতের দৃষ্টিতে দেখবেন না, যে তার লুঙ্গি ঝুলিয়ে চলে অহংকার বশে।
৫৩৫৭
অহমিকার বশে ( গিরার নীচে) বস্ত্র ঝুলিয়ে রাখা নিষিদ্ধ এবং যতটুকু ঝুলিয়ে রাখা বৈধ ও মুস্তাহাব তার আলোচনা পরিচ্ছেদ নাই
মুহাম্মাদ ইবনু বাশশার ও ইবনুল মূসান্না (রহঃ) শু’বাহ (রহঃ)
মুহাম্মাদ ইবন বাশশার ও ইবনুল মুসান্না (রহঃ) শু'বাহ (রহঃ) থেকে উল্লিখিত সূত্রে হাদিসটি রিওয়ায়াত করেন। তবে ইবন জাফর (রহঃ) এর হাদিসে আছে মারওয়ান (রহঃ) আবু হুরায়রা (রাঃ)-কে তাঁর স্থলাভিষিক্ত করেন। আর ইবনুল মুসান্না (রহঃ) এর হাদিসে আছে, “আবু হুরায়রা (রাঃ) মদিনার গভর্নর ছিলেন।”
৫৩৫৮
পোশাকের খুশিতে মগ্ন হয়ে দাম্ভিকতার সাথে চলা হারাম পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রা (রাঃ)
নবী (ﷺ) থেকে বর্ণিত। এক ব্যক্তি (রাস্তায়) চলাফেরা করছিল। তার মাথার চুল ও দুইটি চাদর তাকে পুলকিত করে তুলছিল। এমন সময় তাকে জমিনে দাবিয়ে দেয়া হল। সে কেয়ামত অবধি মাটির নিচে দাবতে থাকবে।
৫৩৫৯
পোশাকের খুশিতে মগ্ন হয়ে দাম্ভিকতার সাথে চলা হারাম পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রা (রাঃ)
নবী (ﷺ) হতে হুবহু বর্ণনা করেছেন।
৫৩৬০
পোশাকের খুশিতে মগ্ন হয়ে দাম্ভিকতার সাথে চলা হারাম পরিচ্ছেদ নাই
আবূ হুরায়রা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: জনৈক লোক তার দুইটি চাদর পরিধান করে অহংকারের সাথে চলাফেরা করছিল। আপন ব্যক্তিত্বকে সে ভালো মনে করছিল। অকস্মাৎ আল্লাহ তাকে জমিনে ধসিয়ে দিলেন। কেয়ামত অবধি সে মাটির জমিনে ধসতে থাকবে।