৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫৩৫/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫৩৪১
সাধারণ পোশাক পরা; পোশাক,বিছানা ইত্যাদির ক্ষেত্রে মোটা ও সাধারণ কাপড়ের উপরই সীমিত থাকা এবং পশ্‌মী ও নক্‌শী করা কাপড় পরিধান করার অনুমোদন প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আবূ বাকর ইবনু আবূ শাইবাহ্ ও ইসহাক্ ইবনু ইব্রাহীম (রহঃ) হিশাম (রহঃ)
হাদিসটি রিওয়ায়াত করেন। তবে তাঁরা দুজন ‘ফিরাশ’ এর স্থলে ‘দিজা’ বলেছেন। আর আবু মু'আবিয়া (রহঃ) এর হাদিসে আছে ‘যার উপর তিনি ঘুমাতেন’।
৫৩৪২
বিছানার চাদর ব্যবহার করা বৈধ পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
আমি বিবাহ করলে আমাকে রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তুমি কি বিছানার শাল প্রস্তুত করেছ? আমি বললাম, আমার বিছানার শাল পাব কোথায়? তিনি বললেনঃ শীঘ্রই এর ব্যবস্থা হবে।
৫৩৪৩
বিছানার চাদর ব্যবহার করা বৈধ পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আব্দুল্লাহ (রাঃ)
আমি যখন বিবাহ করলাম, তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেনঃ তুমি কি বিছানার চাদর প্রস্তুত করেছ? আমি বললাম, আমরা বিছানার চাদর পাব কোথায়? তিনি বললেন, অচিরেই এর ব্যবস্থা হবে। জাবির (রাঃ) বলেন, আমার সহধর্মিণীর নিকট একটি বিছানার শাল ছিল। আমি বললাম, তুমি এটিকে আমার কাছ থেকে সরিয়ে ফেল। সে বলল, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ অচিরেই এর ব্যবস্থা হবে।
৫৩৪৪
বিছানার চাদর ব্যবহার করা বৈধ পরিচ্ছেদ নাই
সুফ্ইয়ান (রহঃ)
উপরোল্লিখিত সূত্রে বর্ণিত আছে। তবে তিনিفَأَدَعُهَا অতিরিক্ত করেছেন।
৫৩৪৫
প্রয়োজনের বেশি বিছানা, পোশাক ইত্যাদি (ব্যবহার করা) মাকরূহ পরিচ্ছেদ নাই
জাবির ইবনু’আবদুল্লাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বলেছেন, একটি শয্যা পুরুষের, দ্বিতীয় শয্যা তার স্ত্রীর, তৃতীয়টি অতিথির জন্য আর চতুর্থটি (যদি প্রয়োজনাতিরিক্ত হয়) শয়তানের জন্য।
৫৩৪৬
অহমিকার বশে ( গিরার নীচে) বস্ত্র ঝুলিয়ে রাখা নিষিদ্ধ এবং যতটুকু ঝুলিয়ে রাখা বৈধ ও মুস্তাহাব তার আলোচনা পরিচ্ছেদ নাই
ইবনু ’উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে লোক দম্ভ করে তার বস্ত্র (পায়ের গিরার নিচে) ঝুলিয়ে রাখে, আল্লাহ তার প্রতি (রহমতের দৃষ্টিতে) লক্ষ্য করবেন না।
৫৩৪৭
অহমিকার বশে ( গিরার নীচে) বস্ত্র ঝুলিয়ে রাখা নিষিদ্ধ এবং যতটুকু ঝুলিয়ে রাখা বৈধ ও মুস্তাহাব তার আলোচনা পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
নবী (ﷺ) থেকে মালিক (রহঃ)-এর হাদিসের অবিকল বর্ণনা করেছেন। কিন্তু তাঁরা ‘কেয়ামত দিবসে’ উক্তিটি অতিরিক্ত উল্লেখ করেছেন।
৫৩৪৮
অহমিকার বশে ( গিরার নীচে) বস্ত্র ঝুলিয়ে রাখা নিষিদ্ধ এবং যতটুকু ঝুলিয়ে রাখা বৈধ ও মুস্তাহাব তার আলোচনা পরিচ্ছেদ নাই
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি অহমিকাবশত তাঁর কাপড়গুলো (টাখনুর নিচে) ঝুলিয়ে দেবে, কেয়ামতের দিনে আল্লাহ তার প্রতি (রহমতের নজরে) দৃষ্টি দিবেন না।
৫৩৪৯
অহমিকার বশে ( গিরার নীচে) বস্ত্র ঝুলিয়ে রাখা নিষিদ্ধ এবং যতটুকু ঝুলিয়ে রাখা বৈধ ও মুস্তাহাব তার আলোচনা পরিচ্ছেদ নাই
ইবনু ’উমার (রহঃ)
নবী (ﷺ) থেকে উল্লেখিত রাবীদের হাদিসের অবিকল বর্ণনা করেছেন।
৫৩৫০
অহমিকার বশে ( গিরার নীচে) বস্ত্র ঝুলিয়ে রাখা নিষিদ্ধ এবং যতটুকু ঝুলিয়ে রাখা বৈধ ও মুস্তাহাব তার আলোচনা পরিচ্ছেদ নাই
ইবনু ’উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে লোক দম্ভভরে তার বস্ত্র (টাখনুর নিচে) ঝুলিয়ে রাখবে, কেয়ামতের দিনে আল্লাহ তার দিকে (রহমতের) দৃষ্টি দিবেন না।