৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫৩৪/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫৩৩১
পুরুষের জন্য হলুদ রংয়ের বস্ত্র পরিধান করার নিষেধাজ্ঞা পরিচ্ছেদ নাই
আলী (রাঃ)
নবী (ﷺ) আমাকে রুকু অবস্থায় কুরআন পাঠ করতে, সোনা ও হলুদ রংয়ের বস্ত্র পরিধান করতে বারণ করেছেন।
৫৩৩২
পুরুষের জন্য হলুদ রংয়ের বস্ত্র পরিধান করার নিষেধাজ্ঞা পরিচ্ছেদ নাই
আলী ইবনু আবূ তালিব (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) আমাকে সোনার আংটি পরিধান করতে, কাসসি বস্ত্র পরিধান করতে, রুকু ও সিজদায় কুরআন পাঠ করতে এবং হলুদ রংয়ের বস্ত্র পরতে বারণ করেছেন।
৫৩৩৩
কাতান পোশাক পরিধানের ফযীলাত পরিচ্ছেদ নাই
কাতাদাহ্‌ (রহঃ)
আমরা আনাস ইবন মালিক (রাঃ)-কে বললাম, রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট সবচেয়ে প্রিয় ও আকর্ষণীয় পোশাক কী ছিল? তিনি বললেন: হিবারা নামক ইয়ামানী চাদর।
৫৩৩৪
কাতান পোশাক পরিধানের ফযীলাত পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে সবচেয়ে আকর্ষণীয় বস্ত্র ছিল হিবারা নামক ইয়ামানী চাদর।
৫৩৩৫
সাধারণ পোশাক পরা; পোশাক,বিছানা ইত্যাদির ক্ষেত্রে মোটা ও সাধারণ কাপড়ের উপরই সীমিত থাকা এবং পশ্‌মী ও নক্‌শী করা কাপড় পরিধান করার অনুমোদন প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আবূ বুরদাহ্‌ (রাঃ)
আমি আয়েশা (রাঃ) এর কাছে গেলে তিনি আমাদের সম্মুখে ইয়ামানের প্রস্তুত করা মোটা কাপড়ের একটি লুঙ্গি ও মুলাব্বাদাহ নামে একটি চাদর বের করলেন। অতঃপর তিনি (আয়েশা) আল্লাহর কসম করে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এই দুইটি বস্ত্র পরিহিত অবস্থায় মৃত্যুবরণ করেন।
৫৩৩৬
সাধারণ পোশাক পরা; পোশাক,বিছানা ইত্যাদির ক্ষেত্রে মোটা ও সাধারণ কাপড়ের উপরই সীমিত থাকা এবং পশ্‌মী ও নক্‌শী করা কাপড় পরিধান করার অনুমোদন প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আবূ বুরদাহ্‌ (রাঃ)
আয়িশা (রাঃ) আমাদের সম্মুখে একটি লুঙ্গি ও একটি তালি বিশিষ্ট চাদর বের করে বললেন, “এর মধ্যেই রাসূলুল্লাহ (ﷺ) মৃত্যুবরণ করেন।” ইবনু হাতিম (রহঃ) তাঁর হাদিসে মোটা লুঙ্গির কথা বলেছেন।
৫৩৩৭
সাধারণ পোশাক পরা; পোশাক,বিছানা ইত্যাদির ক্ষেত্রে মোটা ও সাধারণ কাপড়ের উপরই সীমিত থাকা এবং পশ্‌মী ও নক্‌শী করা কাপড় পরিধান করার অনুমোদন প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আইয়ূব (রহঃ)
উল্লেখিত সনদে অনুরূপ বর্ণিত আছে। তিনিও মোটা ইযার (লুঙ্গি)-এর কথা বলেছেন।
৫৩৩৮
সাধারণ পোশাক পরা; পোশাক,বিছানা ইত্যাদির ক্ষেত্রে মোটা ও সাধারণ কাপড়ের উপরই সীমিত থাকা এবং পশ্‌মী ও নক্‌শী করা কাপড় পরিধান করার অনুমোদন প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
একদা নবী (ﷺ) (ঘর থেকে) একটি চাদর শরীরে জড়িয়ে বের হয়েছিলেন—যার মধ্যে কালো পশম দ্বারা উটের হাওদার আবৃত নকশা অঙ্কিত ছিল।
৫৩৩৯
সাধারণ পোশাক পরা; পোশাক,বিছানা ইত্যাদির ক্ষেত্রে মোটা ও সাধারণ কাপড়ের উপরই সীমিত থাকা এবং পশ্‌মী ও নক্‌শী করা কাপড় পরিধান করার অনুমোদন প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
যে বালিশের উপর রাসূলুল্লাহ (ﷺ) হেলান দিতেন সেটি ছিল চামড়ার। এর অভ্যন্তরে খেজুর গাছের ছাল ছিল।
৫৩৪০
সাধারণ পোশাক পরা; পোশাক,বিছানা ইত্যাদির ক্ষেত্রে মোটা ও সাধারণ কাপড়ের উপরই সীমিত থাকা এবং পশ্‌মী ও নক্‌শী করা কাপড় পরিধান করার অনুমোদন প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
‘আয়িশাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) যাতে ঘুমাতেন, সেটি চামড়ার তৈরি ছিল এবং তার অভ্যন্তরে ভরা ছিল খেজুর গাছের ছাল।