৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫৩৩/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫৩২১
নারী ও পুরুষের জন্য স্বর্ণ- রৌপ্যের বাসন এবং পুরুষের জন্য স্বর্ণের আংটি ও রেশম জাতীয় বস্ত্র ব্যবহার্য হারাম এবং মহিলাদের জন্য এগুলো ব্যবহার করা মুবাহ্; সোনা রূপা ও রেশমের কাপড় অনধিক চার আঙ্গুল পর্যন্ত কারুকার্য খচিত বস্তু পুরুষের জন্য মুবাহ্ পরিচ্ছেদ নাই
ইয়াযীদ ইবনু আবূ হাবীব (রহঃ)
উপরোল্লিখিত সূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে।
৫৩২২
চর্মব্যাধি পুরুষদের জন্য রেশমী বস্ত্র পরার অনুমতি পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রা:)
রাসূলুল্লাহ (ﷺ) আবদুর রহমান ইবন আওফ ও যুবাইর ইবন আওয়াম (রাঃ)-কে তাদের চর্ম বা এলার্জি জাতীয় রোগ অথবা অন্য কোন রোগের দরুন সফরে রেশমি পোশাক পরিধানের অনুমতি দিয়েছেন।
৫৩২৩
চর্মব্যাধি পুরুষদের জন্য রেশমী বস্ত্র পরার অনুমতি পরিচ্ছেদ নাই
সা’ঈদ (রহঃ)
উপরোক্ত সূত্রেও হাদিসটি বর্ণিত রয়েছে। তবে তিনি [মুহাম্মাদ ইবন বিশর (রহঃ)] সফরে কথাটি উল্লেখ করেননি।
৫৩২৪
চর্মব্যাধি পুরুষদের জন্য রেশমী বস্ত্র পরার অনুমতি পরিচ্ছেদ নাই
আনাস (রা:)
রাসূলুল্লাহ (ﷺ) যুবাইর ইবন আওয়াম ও আবদুর রহমান ইবন আওফ (রাঃ)-কে তাদের চর্ম রোগের দরুন রেশমি বস্ত্র ব্যবহারের সুযোগ দিয়েছেন। কিংবা তিনি বলেন, তাদের অনুমতি দেয়া হয়েছিল।
৫৩২৫
চর্মব্যাধি পুরুষদের জন্য রেশমী বস্ত্র পরার অনুমতি পরিচ্ছেদ নাই
মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) মুহাম্মাদ ইবনু জা’ফার (রহঃ)
উপরোক্ত সূত্রে হুবহু বর্ণনা করেছেন।
৫৩২৬
চর্মব্যাধি পুরুষদের জন্য রেশমী বস্ত্র পরার অনুমতি পরিচ্ছেদ নাই
আনাস (রা:)
আবদুর রহমান ইবন আওফ ও যুবাইর ইবন আওয়াম (রাঃ) নবী (ﷺ) এর কাছে (শরীরে) উকুনের অভিযোগ করলে তিনি তাদেরকে এক যুদ্ধে রেশমি কামিস (জামা) (জামা) পরার অনুমতি দিয়েছেন।
৫৩২৭
পুরুষের জন্য হলুদ রংয়ের বস্ত্র পরিধান করার নিষেধাজ্ঞা পরিচ্ছেদ নাই
‘আবদুল্লাহ ইবনু ‘আম্‌র ইবনুল ‘আস (রা:)
রাসূলুল্লাহ (ﷺ) আমার পরিধানে হলুদ রংয়ের দুইটি বস্ত্র দেখে বললেন, এগুলো কাফিরদের বস্ত্র। অতএব তুমি এসব পরবে না।
৫৩২৮
পুরুষের জন্য হলুদ রংয়ের বস্ত্র পরিধান করার নিষেধাজ্ঞা পরিচ্ছেদ নাই
যুহায়র ইবনু হারব ও আবূ বাকর ইবনু আবূ শাইবাহ্ (রহঃ) ইয়াহ্ইয়া ইবনু আবূ কাসীর (রহঃ)
উপরোল্লিখিত সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। কিন্তু তারা উভয়ে খালিদ ইবন মা’দান (রহঃ) এর থেকে বর্ণনা করেছেন।
৫৩২৯
পুরুষের জন্য হলুদ রংয়ের বস্ত্র পরিধান করার নিষেধাজ্ঞা পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘আম্‌র (রাঃ)
নবী (ﷺ) আমার গায়ে হলুদ রংয়ের দুইটি বস্ত্র প্রত্যক্ষ করে বললেন, “তোমার মা কি তোমাকে এ কাজে নির্দেশ দিয়েছেন?” আমি বললাম, “এ দুইটি ধুয়ে ফেলি?” তিনি বললেন, “বরং দুইটি-ই পুড়ে ফেল।”
৫৩৩০
পুরুষের জন্য হলুদ রংয়ের বস্ত্র পরিধান করার নিষেধাজ্ঞা পরিচ্ছেদ নাই
আলী ইবনু আবূ তালিব (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) কাসসি (এক প্রকার রেশমি বস্ত্র) ও মু'আসফার হলুদ রঙের বস্ত্র পরিধান করতে, স্বর্ণের আংটি পরিধান করতে এবং রুকুতে কুরআন পাঠ করতে বারণ করেছেন।