৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫৩৯/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫৩৮১
রূপার তৈরি ও হাবশী মোহরযুক্ত আংটি পরিচ্ছেদ নাই
ইউনুস ইবনু ইয়াযীদ (রহঃ)
উপরোল্লিখিত সূত্রে তালহা ইবনু ইয়াহিয়া (রহঃ) এর হাদিসের অবিকল রিওয়ায়াত করেছেন।
৫৩৮২
হাতের কনিষ্ঠা আঙ্গুলে আংটি পরা পরিচ্ছেদ নাই
আনাস (রাযি)
নবী (ﷺ) এর আংটি ছিল এ আঙ্গুলে- এ কথা বলে তিনি বাম হাতের কনিষ্ঠা আঙ্গুলের দিকে ইঙ্গিত করেন।
৫৩৮৩
মধ্যমা ও তার সাথের (শাহাদাত) আঙ্গুলে আংটি পরার নিষেধাজ্ঞা পরিচ্ছেদ নাই
আলী (রাঃ)
নবী (ﷺ) আমাকে বারণ করেছেন, আমি যেন এ আঙুলে অথবা এ আঙুলে আমার আংটি পরিধান না করি। ‘আসিম (রহঃ)-এর জানা নেই দুইটির কোনটি হবে এবং তিনি আমাকে কাস্‌সী জামা পরিধান করতে এবং “মায়াসির”-এর উপর বসতে বারণ করেছেন।কাস্‌সী হলো ডোরাদার কাপড়- যা মিশর ও সিরিয়া হতে আমদানি করা হতো, তাতে এমন এমন নকশা থাকতো। আর মায়াসির হলো- সে (নরম রেশমজাত) কাপড় যা মহিলারা তাদের স্বামীদের জন্য হাওদায় বিছিয়ে দেয়, বিছানার লাল শালের মত।
৫৩৮৪
মধ্যমা ও তার সাথের (শাহাদাত) আঙ্গুলে আংটি পরার নিষেধাজ্ঞা পরিচ্ছেদ নাই
আবূ মূসা (রাঃ) এর এক ছেলে সন্তান হতে
আমি আলী (রাঃ)-কে বলতে শুনেছি। অতঃপর রাবী নবী (ﷺ) হতে অবিকলভাবে হাদীসটি রিওয়ায়াত করেছেন।
৫৩৮৫
মধ্যমা ও তার সাথের (শাহাদাত) আঙ্গুলে আংটি পরার নিষেধাজ্ঞা পরিচ্ছেদ নাই
আলী ইবনু আবূ তালিব (রাঃ)
নবী (ﷺ) আমাকে বারণ করেছেন অথবা নিষেধ করেছেন। অতঃপর রাবী হুবহু বর্ণনা করেন।
৫৩৮৬
মধ্যমা ও তার সাথের (শাহাদাত) আঙ্গুলে আংটি পরার নিষেধাজ্ঞা পরিচ্ছেদ নাই
আবূ বুরদাহ্ (রাঃ)
আলী (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বারণ করেছেন, আমি আমার এ আঙ্গুল অথবা এ আঙ্গুলে যেন আংটি পরিধান না করি। এ বলে তিনি তাঁর মধ্যমা ও তাঁর (ডান) আঙ্গুলের দিকে ইশারা করলেন।
৫৩৮৭
জুতা বা অনুরূপ কিছু পরিধান করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
আমি নবী (ﷺ)-কে এক জিহাদে বলতে শুনেছি- তোমরা অধিক সংখ্যক জুতা গ্রহণ করো। কারণ মানুষ যে পর্যন্ত জুতা পরিহিত থাকে, সে পর্যন্ত সে সওয়ার থাকে।
৫৩৮৮
জুতা পরার সময় ডান পা আগে আর খোলার সময় বাম পা আগে খোলা মুস্তাহাব এবং এক জুতা পরে চলাফেরা করা মাকরূহ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তোমাদের কেউ জুতা পরবে, তখন প্রথমে ডান পায়ে পরবে। আর যে সময় খুলবে, সে সময় আগে বাম পায়ের জুতা খুলবে। আর হয় দুইখানাই পায়ে দিবে, অথবা দুইখানাই খুলে ফেলবে।
৫৩৮৯
জুতা পরার সময় ডান পা আগে আর খোলার সময় বাম পা আগে খোলা মুস্তাহাব এবং এক জুতা পরে চলাফেরা করা মাকরূহ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের মধ্যে কেউ এক পায়ে জুতা পরিধান করে যেন চলাফেরা না করে। অথবা দুইখানাই পায়ে দিবে; অথবা দুইখানাই খুলে ফেলবে।
৫৩৯০
জুতা পরার সময় ডান পা আগে আর খোলার সময় বাম পা আগে খোলা মুস্তাহাব এবং এক জুতা পরে চলাফেরা করা মাকরূহ পরিচ্ছেদ নাই
আবূ রাযীন (রহঃ)
আবু হুরায়রা (রাঃ) আমাদের নিকট আসলেন এবং নিজ হাত কপালে চাপড়ে বললেন, “তোমরা কি বলাবলি করো যে, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর উপর মিথ্যা আরোপ করি? যাতে তোমরা তোমাদের হিদায়াতপ্রাপ্ত দাবি করতে পারো আর আমি পথভ্রষ্ট প্রতীয়মান হই? শোনো, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, ‘যে সময় তোমাদের কারো একটি জুতার ফিতা ছিঁড়ে যায়, তখন সেটি ঠিক না করা পর্যন্ত সে যেন অন্য জুতাটি পায়ে দিয়ে চলাচল না করে’।”