৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫৪১/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫৪০১
সাদা চুল-দাড়িতে হলুদ বা লাল রং-এর খিযাব লাগানো মুস্তাহাব কিন্তু কালো রং-এর হলে হারাম পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
(মক্কা) বিজয়ের বছর অথবা (রাবী বলেছেন, বর্ণনায় সংশয়) (মক্কা) বিজয়ের দিনে (আবু বকর (রাঃ) এর আব্বা) আবু কুহাফা (রাঃ)-কে পেশ করা হলো অথবা (বর্ণনায় সংশয়, বর্ণনাকারী বলেছেন-) তিনি (নিজেই) এলেন। তাঁর মাথা (চুল) ও দাড়ি ‘সাগাম’ বা ‘সাগামাহ্’ এর ন্যায় (শুভ্র) ছিল। সে সময় রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে তাঁর গৃহের নারীদের নিকট নিয়ে যেতে নির্দেশ করলেন, অথবা (বর্ণনায় সন্দেহ, বর্ণনাকারী বলেছেন) তাঁকে নিয়ে যাওয়ার আদেশ দেয়া হলো এবং তিনি বললেন, এ (সাদা রং) টিকে কোন কিছু দিয়ে পাল্টিয়ে দাও।
৫৪০২
সাদা চুল-দাড়িতে হলুদ বা লাল রং-এর খিযাব লাগানো মুস্তাহাব কিন্তু কালো রং-এর হলে হারাম পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
মক্কা বিজয়ের দিবসে আবু কুহাফা (রাঃ) কে নিয়ে আসা হলো; তাঁর চুল-দাড়ি ছিল ‘সাঘামা’র ন্যায় শুভ্র। সে সময় রাসূলুল্লাহ (ﷺ) বললেন, একে একটা কিছু দিয়ে পাল্টে দাও; তবে কালো রং থেকে বিরত থাকবে।
৫৪০৩
খিযাব লাগিয়ে ইয়াহূদীদের বিপরীত করা পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ ইয়াহুদী ও নাসারারা খিযাব লাগায় না। অতএব তোমরা তাদের বিপরীত করবে।
৫৪০৪
প্রাণীর ছবি হারাম, বিছানা ইত্যাদিতে অপদস্ত করা ছাড়া প্রাণীর ছবিযুক্ত জিনিস ব্যবহার করা হারাম; যে বাড়িতে কুকুর ও ছবি থাকে সেখানে ফেরেশ্তারা প্রবেশ করেন না পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
জিবরীল (আঃ) কোনো এক নির্দিষ্ট সময়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আসার অঙ্গীকার করলেন। তবে ঠিক সময়ে তিনি আসলেন না। রাসূলুল্লাহ (ﷺ)-এর হাতে একটি লাঠি ছিল, তিনি তা হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, আল্লাহ তো তাঁর অঙ্গীকার ভঙ্গ করেন না; তাঁর রসূলগণও না।তারপর তিনি ভালোভাবে তাঁর খাটের তলায় একটি কুকুরছানা দেখতে পেলেন। সে সময় তিনি বললেন, হে আয়িশা! কুকুরছানাটি এখানে প্রবেশ করলো কখন? আয়িশা (রাঃ) বললেন, আল্লাহর শপথ! আমি এ ব্যাপারে অজ্ঞাত। সে সময় তিনি নির্দেশ দিলেন সেটিকে বের করে দেওয়া হলো।এমন সময় জিবরীল (আঃ) আসলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আপনি আমাকে অঙ্গীকার করেছিলেন, তাই আমি আপনার অপেক্ষায় বসে ছিলাম কিন্তু আপনি আসলেন না। তিনি বললেন, আপনার গৃহে (অবস্থানরত) কুকুরটি আমার জন্য বাধা স্বরূপ ছিল। কেননা যে গৃহে কোনো ছবি অথবা কুকুর থাকে, সে গৃহের ভিতরে আমরা (রহমতের ফেরেশতারা) যাই না।
৫৪০৫
প্রাণীর ছবি হারাম, বিছানা ইত্যাদিতে অপদস্ত করা ছাড়া প্রাণীর ছবিযুক্ত জিনিস ব্যবহার করা হারাম; যে বাড়িতে কুকুর ও ছবি থাকে সেখানে ফেরেশ্তারা প্রবেশ করেন না পরিচ্ছেদ নাই
আবূ হাযিম (রহঃ)
উপরোল্লিখিত সূত্রে বর্ণনা করেন যে, জিবরিল (আঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসার অঙ্গীকার করেছিলেন। ... অতঃপর তিনি হাদিস শেষ পর্যন্ত উল্লেখ করেছেন। কিন্তু তিনি রাবী আব্দুল আজিজ ইবনু আবু হাজিম (রহঃ) বর্ণিত হাদিসের মতো তার বর্ণনা এত লম্বা করেননি।
৫৪০৬
প্রাণীর ছবি হারাম, বিছানা ইত্যাদিতে অপদস্ত করা ছাড়া প্রাণীর ছবিযুক্ত জিনিস ব্যবহার করা হারাম; যে বাড়িতে কুকুর ও ছবি থাকে সেখানে ফেরেশ্তারা প্রবেশ করেন না পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ)
মাইমূনা (রাঃ) আমাকে বলেছেন যে, একদিন রাসূলুল্লাহ (ﷺ) বিমর্ষ অবস্থায় সকালে উঠলেন। তখন মাইমূনা (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল! আজকে আপনার চেহারা মুবারক বিষণ্ন দেখছি।রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ জিবরাইল (আঃ) আজ রাতে আমার সাথে সাক্ষাৎ করার অঙ্গীকার করেছিলেন, কিন্তু তিনি আমার সঙ্গে সাক্ষাৎ করেননি। জেনে রাখ আল্লাহর কসম! তিনি (কখনো) আমার সঙ্গে ওয়াদা খেলাফ করেননি।পরে রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সে দিনটি এভাবেই কাটালেন। এরপর আমাদের পর্দা (ঘেরা খাট)-এর নিচে একটি কুকুর ছানার কথা তাঁর স্মরণ হলো। তিনি নির্দেশ করলে সেটি বের করে দেওয়া হলো। অতঃপর তিনি তাঁর হাতে সামান্য পানি নিয়ে তা ঐ (কুকুর ছানা বসার) স্থানে ছিটিয়ে দিলেন।অতঃপর সূর্যাস্ত হলে জিবরাইল (আঃ) তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন। সে সময় তিনি তাঁকে বললেন, আপনি তো গত রাতে আমার সাথে সাক্ষাৎ করার অঙ্গীকার করেছিলেন। তিনি বললেন, হ্যাঁ। তবে আমরা (ফেরেশতা) সে সকল গৃহে প্রবেশ করি না যে সকল গৃহে কোন কুকুর থাকে অথবা কোন (প্রাণীর) ছবি থাকে।অতঃপর নবী (ﷺ) সেদিন সকাল বেলায় কুকুর নিধনের নির্দেশ দিলেন। এমনকি তিনি ছোট বাগানের (পাহারাদার) কুকুরও মেরে ফেলার নির্দেশ দিয়েছিলেন এবং বড় বড় বাগানের কুকুরগুলোকে মুক্তি দিয়েছিলেন।
৫৪০৭
প্রাণীর ছবি হারাম, বিছানা ইত্যাদিতে অপদস্ত করা ছাড়া প্রাণীর ছবিযুক্ত জিনিস ব্যবহার করা হারাম; যে বাড়িতে কুকুর ও ছবি থাকে সেখানে ফেরেশ্তারা প্রবেশ করেন না পরিচ্ছেদ নাই
আবূ তালহা (রাঃ) এর সানাদে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
ফেরেশতাগণ সে গৃহে প্রবেশ করেন না, যে গৃহে কোন কুকুর অথবা কোন (প্রাণীর) ছবি থাকে।
৫৪০৮
প্রাণীর ছবি হারাম, বিছানা ইত্যাদিতে অপদস্ত করা ছাড়া প্রাণীর ছবিযুক্ত জিনিস ব্যবহার করা হারাম; যে বাড়িতে কুকুর ও ছবি থাকে সেখানে ফেরেশ্তারা প্রবেশ করেন না পরিচ্ছেদ নাই
আবূ তালহা (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, ফেরেশতারা এমন গৃহে প্রবেশ করেন না, যে গৃহে কুকুর অথবা (প্রাণীর) ছবি থাকে।
৫৪০৯
প্রাণীর ছবি হারাম, বিছানা ইত্যাদিতে অপদস্ত করা ছাড়া প্রাণীর ছবিযুক্ত জিনিস ব্যবহার করা হারাম; যে বাড়িতে কুকুর ও ছবি থাকে সেখানে ফেরেশ্তারা প্রবেশ করেন না পরিচ্ছেদ নাই
যুহরী (রহঃ)
উপরোল্লিখিত সূত্রে ইউনুস (রহঃ) বর্ণিত হাদিসের অবিকল বর্ণনা করেছেন। তবে সানাদের মাঝে মা‘মার (রহঃ)-এর স্থানে عن এর স্থানে أخبر লিখেছেন।
৫৪১০
প্রাণীর ছবি হারাম, বিছানা ইত্যাদিতে অপদস্ত করা ছাড়া প্রাণীর ছবিযুক্ত জিনিস ব্যবহার করা হারাম; যে বাড়িতে কুকুর ও ছবি থাকে সেখানে ফেরেশ্তারা প্রবেশ করেন না পরিচ্ছেদ নাই
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সহাবী আবূ তালহা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ফেরেশতারা সে গৃহে প্রবেশ করেন না, যে গৃহে কোন ছবি থাকে। বর্ণনাকারী বুসর (রহঃ) বলেন, এরপর যায়দ (রহঃ) পীড়িত হয়ে পড়লে আমরা তাঁকে দেখতে গেলাম। লক্ষ্য করলাম তাঁর দরজায় একটি পর্দা রয়েছে, যাতে ছবি রয়েছে। আমি সে সময় নবী (ﷺ) এর স্ত্রী মাইমুনা (রাঃ) এর পালিত সন্তান উবাইদুল্লাহ খাওলানি (রহঃ) কে বললাম- (পূর্বে একদিন) ছবির বিষয়ে কি যায়দ (রহঃ) আমাদের নিকট হাদীস উল্লেখ করেছেন (আর এখন তাঁর পর্দায় ছবি!)? উবাইদুল্লাহ বললেন, তুমি কি তাঁর এ কথাটি শোননি! তিনি এটাও বলেছেন যে, কোন কাপড়ে আঁকা ছবি এর আওতাভুক্ত নয়।