৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫৪৩/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫৪২১
প্রাণীর ছবি হারাম, বিছানা ইত্যাদিতে অপদস্ত করা ছাড়া প্রাণীর ছবিযুক্ত জিনিস ব্যবহার করা হারাম; যে বাড়িতে কুকুর ও ছবি থাকে সেখানে ফেরেশ্তারা প্রবেশ করেন না পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) আমার নিকট আসলেন, সে সময় আমি আমার একটি তাক পর্দা দিয়ে ঢেকে রেখেছিলাম, যার মধ্যে ছবি ছিল। তিনি সেটি দেখতে পেয়ে ছিঁড়ে ফেললেন এবং তাঁর চেহারা বিমর্ষ হয়ে গেল। তিনি বললেন, হে আয়িশা! কেয়ামতের দিন আল্লাহ তা'আলার নিকট ঐ সমস্ত ব্যক্তি ভয়ঙ্কর শাস্তি আস্বাদন করবে, যারা আল্লাহর সৃষ্টির অনুরূপ সৃষ্টি করে। আয়িশা (রাঃ) বলেন, আমরা সে সময় সেটি কেটে ফেললাম এবং সেটা দ্বারা একটা বা দুইটা বালিশ তৈরি করলাম।
৫৪২২
প্রাণীর ছবি হারাম, বিছানা ইত্যাদিতে অপদস্ত করা ছাড়া প্রাণীর ছবিযুক্ত জিনিস ব্যবহার করা হারাম; যে বাড়িতে কুকুর ও ছবি থাকে সেখানে ফেরেশ্তারা প্রবেশ করেন না পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
তাঁর এক টুকরো কাপড় ছিল, যার মধ্যে নানা রকম ছবি ছিল এবং তা একটি তাকের উপর ঝুলানো ছিল। নবী (ﷺ) সেদিকে সালাত আদায় করতেন। সে সময় তিনি বললেন, “এটি আমার সম্মুখ হতে সরিয়ে নাও।” আয়িশা (রাঃ) বলেন, সে সময় আমি সেটি সরিয়ে ফেললাম এবং (পরে) সেটি দ্বারা কয়েকটি বালিশ তৈরি করে নিলাম।
৫৪২৩
প্রাণীর ছবি হারাম, বিছানা ইত্যাদিতে অপদস্ত করা ছাড়া প্রাণীর ছবিযুক্ত জিনিস ব্যবহার করা হারাম; যে বাড়িতে কুকুর ও ছবি থাকে সেখানে ফেরেশ্তারা প্রবেশ করেন না পরিচ্ছেদ নাই
ইসহাক্ ইবনু ইব্রাহীম
উল্লেখিত হাদিস বর্ণনা করেছেন।
৫৪২৪
প্রাণীর ছবি হারাম, বিছানা ইত্যাদিতে অপদস্ত করা ছাড়া প্রাণীর ছবিযুক্ত জিনিস ব্যবহার করা হারাম; যে বাড়িতে কুকুর ও ছবি থাকে সেখানে ফেরেশ্তারা প্রবেশ করেন না পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) আমার গৃহে প্রবেশ করলেন। আমি সে সময় একটা মসৃণ চাদর দ্বারা পর্দা তৈরি করেছিলাম, যাতে অনেক ছবি ছিল। তিনি সেটি সরিয়ে ফেললেন। পরে আমি তা দিয়ে দুইটি বালিশ তৈরি করলাম।
৫৪২৫
প্রাণীর ছবি হারাম, বিছানা ইত্যাদিতে অপদস্ত করা ছাড়া প্রাণীর ছবিযুক্ত জিনিস ব্যবহার করা হারাম; যে বাড়িতে কুকুর ও ছবি থাকে সেখানে ফেরেশ্তারা প্রবেশ করেন না পরিচ্ছেদ নাই
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর স্ত্রী আয়িশাহ্ (রাঃ)
তিনি একটি পর্দা লটকালেন, তাতে বহু ছবি ছিল। রাসূলুল্লাহ (ﷺ) প্রবেশ করে তা ছিঁড়ে ফেলে দিলেন। তিনি [আয়িশা (রাঃ)] বলেন, আমি সেটি টুকরো টুকরো করে দুইটি বালিশ তৈরি করলাম।সে সময় বনু জুহরার মাওলা, রাবিয়া ইবনু আতা নামে পরিচিত সভায় উপবিষ্ট জনৈক লোক বললেন, আপনি কি আবু মুহাম্মাদকে এ কথা বর্ণনা করতে শুনেননি যে, আয়িশা (রাঃ) বলেছেন, তারপর রাসূলুল্লাহ (ﷺ) সে (বালিশ) দুইটিতে হেলান দিতেন। ইবনু কাসিম (রহঃ) বললেন, না। তবে আমি কাসিম ইবনু মুহাম্মাদ (রহঃ) এর নিকটেই এ কথা শুনেছি।
৫৪২৬
প্রাণীর ছবি হারাম, বিছানা ইত্যাদিতে অপদস্ত করা ছাড়া প্রাণীর ছবিযুক্ত জিনিস ব্যবহার করা হারাম; যে বাড়িতে কুকুর ও ছবি থাকে সেখানে ফেরেশ্তারা প্রবেশ করেন না পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
তিনি একটি বসার গদি ক্রয় করলেন, তাতে বহু ছবি ছিল। তা দেখে রাসূলুল্লাহ (ﷺ) দরজায় (ঘরে না ঢুকে) দাঁড়িয়ে রইলেন। আমি তাঁর মুখমণ্ডলে অপছন্দের বিষণ্নতা দেখলাম- অথবা বর্ণনাকারী বলেছেন, তাঁর অবয়বে বিমর্ষতার সাদৃশ্য প্রত্যক্ষ হলো। তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আমি আল্লাহ ও তাঁর রাসূলের নিকট তাওবাহ করছি। কিন্ত আমি কী অন্যায় করেছি?রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এ গদির বিষয় কি? তিনি বললেন, আপনার জন্য আমি এটি ক্রয় করেছি, আপনি তাতে বসবেন এবং তাতে হেলান দিবেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: এসব ছবি তৈরিকারীদের (শাস্তি) দেয়া হবে এবং তাদের বলা হবে
৫৪২৭
প্রাণীর ছবি হারাম, বিছানা ইত্যাদিতে অপদস্ত করা ছাড়া প্রাণীর ছবিযুক্ত জিনিস ব্যবহার করা হারাম; যে বাড়িতে কুকুর ও ছবি থাকে সেখানে ফেরেশ্তারা প্রবেশ করেন না পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
কিন্তু তাদের একজনের হাদীস অন্যজনের হাদীসের তুলনায় পরিপূর্ণ। আবদুল আজিজ (রহঃ) তাঁর হাদীসে বর্ধিত বর্ণনা করেন যে, আয়িশা (রাঃ) বলেছেন, তা দিয়ে তাঁকে আমি দুইটি হেলানো বালিশ তৈরি করে দিলাম। তিনি ঘরে সে দুইটিতে হেলান দিতেন।
৫৪২৮
প্রাণীর ছবি হারাম, বিছানা ইত্যাদিতে অপদস্ত করা ছাড়া প্রাণীর ছবিযুক্ত জিনিস ব্যবহার করা হারাম; যে বাড়িতে কুকুর ও ছবি থাকে সেখানে ফেরেশ্তারা প্রবেশ করেন না পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যারা ছবি প্রস্তুত করে, কেয়ামতের দিন তাদের শাস্তি দেওয়া হবে আর বলা হবে, তোমরা যা তৈরি করেছো তাকে জীবিত করো।
৫৪২৯
প্রাণীর ছবি হারাম, বিছানা ইত্যাদিতে অপদস্ত করা ছাড়া প্রাণীর ছবিযুক্ত জিনিস ব্যবহার করা হারাম; যে বাড়িতে কুকুর ও ছবি থাকে সেখানে ফেরেশ্তারা প্রবেশ করেন না পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
ইবনু উমর (রাঃ)-এর সানাদে নবী (ﷺ) হতে উবাইদুল্লাহ সানাদে ইবনু উমর (রাঃ) হতে বর্ণিত হাদীসের হুবহু রিওয়ায়াত করেছেন।
৫৪৩০
প্রাণীর ছবি হারাম, বিছানা ইত্যাদিতে অপদস্ত করা ছাড়া প্রাণীর ছবিযুক্ত জিনিস ব্যবহার করা হারাম; যে বাড়িতে কুকুর ও ছবি থাকে সেখানে ফেরেশ্তারা প্রবেশ করেন না পরিচ্ছেদ নাই
‘আবদুল্লাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ অবশ্যই কেয়ামতের দিনে মানুষের মধ্যে সবচেয়ে কঠিন শাস্তি ভোগকারী হবে ছবি তৈরিকারীরা। তবে আশাজ্জ (রহঃ) إِنَّ (অবশ্যই) শব্দটি বর্ণনা করেননি।