৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫৪৫/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫৪৪১
ভ্রমণে কুকুর ও ঘণ্টা রাখা মাকরূহ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ‘ঘণ্টা হলো শয়তানের বাঁশি’।
৫৪৪২
উটের গলায় ধনুকের ছিলা বা চামড়ার তারের মালা ঝুলানো মাকরূহ পরিচ্ছেদ নাই
আব্বাদ ইবনু তামীম (রহঃ)
আবু বাশীর আনসারী (রাঃ) তাঁকে বলেছেন যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর কোন এক সফরে তাঁর সঙ্গী ছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) একজন ঘোষক প্রেরণ করলেন; আবদুল্লাহ ইবন আবু বকর (রহঃ) বলেন, আমার ধারণা হয়, তিনি (আব্বাদ) বলেছেন, সে সময় দলের ব্যক্তিরা তাদের রাত কাটানোর জন্য শয্যায় (ঘুমিয়ে পড়ে) ছিল, ‘নিশ্চয়ই কোন উটের গলায় চামড়ার তারের মালা অথবা কোন মালা না থাকে; যদি অবশিষ্ট থাকে তবে কেটে ফেলা হবে।’ মালিক (রহঃ) বলেন, আমার বিশ্বাস, তা কুলক্ষণ হতে বাঁচার জন্য (লাগানো) হত।
৫৪৪৩
পশুর মুখে আঘাত করা এবং দাগ লাগানো নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) (প্রাণীর) মুখে আঘাত করতে এবং মুখে সেক লাগাতে বারণ করেছেন।
৫৪৪৪
পশুর মুখে আঘাত করা এবং দাগ লাগানো নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বারণ করেছেন, ... (উপরোক্ত হাদিসের হুবহু বর্ণনা করেছেন)।
৫৪৪৫
পশুর মুখে আঘাত করা এবং দাগ লাগানো নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) এর সামনে দিয়ে একটি গাধা যাচ্ছিল, যার মুখে দাগ দেয়া হয়েছিল। তিনি বললেন, “যে ব্যক্তি একে দাগ লাগিয়েছে, আল্লাহ তাকে অভিসম্পাত করুন।”
৫৪৪৬
পশুর মুখে আঘাত করা এবং দাগ লাগানো নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) মুখে দাগবিশিষ্ট একটি গাধা দেখে তাতে বিরক্তিবোধ প্রকাশ করেছিলেন। তিনি (ইবন আব্বাস) বলেন, আল্লাহর শপথ! আমি তার মুখের কিনারায় দাগ লাগাব। এরপর তিনি তাঁর একটি গাধার উপর আদেশ জারি করলেন। অতঃপর তার দুই পাছায় দাগ দিয়ে দেয়া হলো। ফলে তিনিই হলেন পাছায় দাগ লাগানোর প্রথম ব্যক্তি (ও প্রবর্তক)।
৫৪৪৭
মানব ছাড়া ভিন্ন প্রাণীর ক্ষেত্রে দাগ দেয়া বৈধ মুখমণ্ডল বাদ দিয়ে, যাকাত ও জিয্য়ার জানোয়ারকে দাগ দিয়ে দেয়া উত্তম পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
(আমার মা) উম্মু সুলাইম (রাঃ) যখন বাচ্চা প্রসব করলেন তখন আমাকে বললেন, ‘হে আনাস! এ বাচ্চাটির প্রতি খেয়াল রেখ, সকাল বেলা তুমি যতক্ষণ তাকে নবী (ﷺ)-এর কাছে নিয়ে না যাবে এবং তিনি কিছু চিবিয়ে তার মুখে না দিবেন (ততক্ষণ পর্যন্ত একে কিছু খাওয়ানো হবে না)।’বর্ণনাকারী আনাস (রাঃ) বলেন, আমি সকালে গেলাম এবং লক্ষ্য করলাম, তিনি [রাসূলুল্লাহ (ﷺ)] একটি বাগানে আছেন এবং তাঁর শরীরে একটি ‘জাওনিয়্যাহ’ কালো পশমী চাদর রয়েছে এবং তিনি যুদ্ধ হতে প্রাপ্ত (গনীমতের) উটগুলোতে চিহ্ন দিচ্ছিলেন।
৫৪৪৮
মানব ছাড়া ভিন্ন প্রাণীর ক্ষেত্রে দাগ দেয়া বৈধ মুখমণ্ডল বাদ দিয়ে, যাকাত ও জিয্য়ার জানোয়ারকে দাগ দিয়ে দেয়া উত্তম পরিচ্ছেদ নাই
হিশাম ইবনু যায়দ (রহঃ)
আমি আনাস (রাঃ)-কে বলতে শুনেছি যে, যখন তাঁর মা সন্তান প্রসব করলেন, তখন তাঁরা নবজাতককে নিয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর দরবারে গেলেন, তিনি খেজুর চিবিয়ে লালাযুক্ত খেজুর তার মুখে দেন। বর্ণনাকারী আনাস (রাঃ) বলেন, গিয়ে দেখলাম, নবী (ﷺ) একটি খোঁয়াড়ে বকরীর গায়ে দাগ লাগাচ্ছেন, (এ সানাদের অন্য বর্ণনাকারী) শু‘বাহ্ (রহঃ) বলেন, আমার দৃঢ়প্রত্যয় এই যে, তিনি (হিশাম) বলেছেন, ‘সেগুলোর কানে’ দাগ লাগাচ্ছিলেন।
৫৪৪৯
মানব ছাড়া ভিন্ন প্রাণীর ক্ষেত্রে দাগ দেয়া বৈধ মুখমণ্ডল বাদ দিয়ে, যাকাত ও জিয্য়ার জানোয়ারকে দাগ দিয়ে দেয়া উত্তম পরিচ্ছেদ নাই
শু‘বাহ্ (রহঃ)
আমি আনাস (রাঃ)-কে বলতে শুনেছি, আমরা একটি (ছাগলের) খোঁয়াড়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকটে গেলাম এমতাবস্থায় যে, তিনি ছাগলের শরীরে চিহ্ন দিচ্ছিলেন। বর্ণনাকারী (শুআবাহ) বলেন, আমি মনে করছি, তিনি (হিশাম) বলেছেন- ‘সেগুলোর কানে’- (চিহ্ন দিচ্ছিলেন)।
৫৪৫০
মানব ছাড়া ভিন্ন প্রাণীর ক্ষেত্রে দাগ দেয়া বৈধ মুখমণ্ডল বাদ দিয়ে, যাকাত ও জিয্য়ার জানোয়ারকে দাগ দিয়ে দেয়া উত্তম পরিচ্ছেদ নাই
শু‘বাহ্ (রহঃ)
উপরোল্লিখিত সনদে অবিকল হাদিস বর্ণনা করেছেন।