৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫৪৪/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫৪৩১
প্রাণীর ছবি হারাম, বিছানা ইত্যাদিতে অপদস্ত করা ছাড়া প্রাণীর ছবিযুক্ত জিনিস ব্যবহার করা হারাম; যে বাড়িতে কুকুর ও ছবি থাকে সেখানে ফেরেশ্তারা প্রবেশ করেন না পরিচ্ছেদ নাই
আ’মাশ (রহঃ)
উপরোক্ত সূত্রে হাদীস বর্ণিত হয়েছে। তবে ইয়াহইয়া ও আবু কুরাইব (রহঃ) আবু মু‘আবিয়া (রহঃ)-এর সানাদে বর্ণনা করেছেন: "অবশ্যই কেয়ামতের দিবসে জাহান্নামবাসীদের মধ্যে কঠিনরূপে শাস্তি ভোগকারীদের অন্যতম হবে ছবি অঙ্কনকারীরা।" আর সুফিয়ান (রহঃ)-এর হাদীস বর্ণনাকারী ওয়াকী (রহঃ)-এর বর্ণিত হাদীসের অনুরূপ।
৫৪৩২
প্রাণীর ছবি হারাম, বিছানা ইত্যাদিতে অপদস্ত করা ছাড়া প্রাণীর ছবিযুক্ত জিনিস ব্যবহার করা হারাম; যে বাড়িতে কুকুর ও ছবি থাকে সেখানে ফেরেশ্তারা প্রবেশ করেন না পরিচ্ছেদ নাই
মুসলিম ইবনু সুবায়হ্ (রহঃ)
আমি মাসরূক (রহঃ)-এর সঙ্গে একটি গৃহে ছিলাম। সেখানে মারিয়াম (আঃ)-এর (সদৃশ) মূর্তি ছিল। মাসরূক (রহঃ) বললেন, এটি (পারস্য বাদশাহ) কিসরার প্রতিমা। আমি বললাম, না; এটি মারিয়াম (আঃ)-এর প্রতিমা (সদৃশ)। সে সময় মাসরূক (রহঃ) বললেন, শোনো! আমি আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কেয়ামতের দিবসে ভয়ঙ্কররূপে শাস্তি ভোগকারী হবে ছবি প্রস্তুতকারীরা।
৫৪৩৩
প্রাণীর ছবি হারাম, বিছানা ইত্যাদিতে অপদস্ত করা ছাড়া প্রাণীর ছবিযুক্ত জিনিস ব্যবহার করা হারাম; যে বাড়িতে কুকুর ও ছবি থাকে সেখানে ফেরেশ্তারা প্রবেশ করেন না পরিচ্ছেদ নাই
সা’ঈদ ইবনু আবুল হাসান (রহঃ)
জনৈক লোক ইবন আব্বাস (রাঃ)-এর নিকট এসে বলল, আমি এসব ছবি অঙ্কন করে থাকি; তাই এ ব্যাপারে আপনি আমাকে ফাতাওয়া দিন। তিনি বললেন, তুমি আমার কাছে এসো। সে তাঁর নিকটে এলে তিনি বললেন, (আরও) নিকটে এসো। সে (আরও) নিকটে এলো। পরিশেষে তিনি তার মাথায় হাত রেখে বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট যা শুনেছি, তা তোমাকে বলছি। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ প্রত্যেক ছবি প্রস্তুতকারী জাহান্নামের অধিবাসী হবে। তার তৈরিকৃত প্রতিটি ছবিতে জীবন দেয়া হবে, সে সময় জাহান্নামে তাকে ঐগুলো আযাব দিতে থাকবে। তিনি আরও বললেন, তোমাকে একান্তই যদি (তা) করতে হয়, তাহলে গাছ (পালা) এবং যার জীবন নেই, সে সব বস্তুর (ছবি) প্রস্তুত করো। [ইমাম মুসলিম (রহঃ) এ হাদীস পড়ে শুনালে] নাসর ইবন আলী (রহঃ) তার অনুমতি দিলেন।
৫৪৩৪
প্রাণীর ছবি হারাম, বিছানা ইত্যাদিতে অপদস্ত করা ছাড়া প্রাণীর ছবিযুক্ত জিনিস ব্যবহার করা হারাম; যে বাড়িতে কুকুর ও ছবি থাকে সেখানে ফেরেশ্তারা প্রবেশ করেন না পরিচ্ছেদ নাই
নাযর ইবনু আনাস ইবনু মালিক (রাঃ)
আমি ইবন আব্বাস (রাঃ)-এর নিকট উপস্থিত ছিলাম। তিনি (অনেক বিষয়) ফাতাওয়া দিতে লাগলেন, কিন্তু (কোন ফাতাওয়ায়) এ কথা বলেননি যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ পরিশেষে জনৈক লোক তাঁকে প্রশ্ন করলে সে বলল, আমি এসব (প্রাণীর) ছবি তৈরি করে থাকি।তখন ইবন আব্বাস (রাঃ) তাকে বললেন, কাছে এসো। ব্যক্তিটি নিকটে আসলো। তখন ইবন আব্বাস (রাঃ) বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, দুনিয়াতে যে লোক (প্রাণীর) ছবি অঙ্কন করে, কেয়ামতের দিন তাতে প্রাণ ফুঁকে দিতে তাকে বাধ্য করা হবে। অথচ সে (তা) ফুঁকে দিতে পারবে না।
৫৪৩৫
প্রাণীর ছবি হারাম, বিছানা ইত্যাদিতে অপদস্ত করা ছাড়া প্রাণীর ছবিযুক্ত জিনিস ব্যবহার করা হারাম; যে বাড়িতে কুকুর ও ছবি থাকে সেখানে ফেরেশ্তারা প্রবেশ করেন না পরিচ্ছেদ নাই
নাসর ইবনু আনাস (রাঃ)
জনৈক লোক ইবন আব্বাস (রাঃ)-এর নিকটে আসলো। ... অতঃপর তিনি রাসূলুল্লাহ (ﷺ) হতে হুবহু বর্ণনা করেছেন।
৫৪৩৬
প্রাণীর ছবি হারাম, বিছানা ইত্যাদিতে অপদস্ত করা ছাড়া প্রাণীর ছবিযুক্ত জিনিস ব্যবহার করা হারাম; যে বাড়িতে কুকুর ও ছবি থাকে সেখানে ফেরেশ্তারা প্রবেশ করেন না পরিচ্ছেদ নাই
আবূ যুর‘আহ্ (রহঃ)
আমি আবু হুরায়রা (রাঃ)-এর সঙ্গে (খলিফা) মারওয়ানের গৃহে ঢুকলাম। সেখানে তিনি বহু ছবি দেখে বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, মহান আল্লাহ বলেছেনঃ “সে লোকের চেয়ে অধিকতর অত্যাচারী আর কে আছে, যে আমার সৃষ্টি সমতুল্য মাখলুক সৃষ্টি করতে চায়; (যদি তাই হয়) তাহলে তারা একটি (অনুভূতিশীল) বিন্দু সৃষ্টি করুক? কিংবা তারা (খাদ্য, প্রাণ ও স্বাদযুক্ত) একটি শস্যদানা সৃষ্টি করে দেখাক? কিংবা তারা একটি মাত্র যব (এর দানা) সৃষ্টি করুক?”
৫৪৩৭
প্রাণীর ছবি হারাম, বিছানা ইত্যাদিতে অপদস্ত করা ছাড়া প্রাণীর ছবিযুক্ত জিনিস ব্যবহার করা হারাম; যে বাড়িতে কুকুর ও ছবি থাকে সেখানে ফেরেশ্তারা প্রবেশ করেন না পরিচ্ছেদ নাই
আবূ যুর‘আহ্ (রহঃ)
আমি এবং আবু হুরায়রা (রাঃ) সাঈদ অথবা মারওয়ানের জন্য মদিনায় নির্মাণাধীন একটি ঘরে ঢুকলাম। বর্ণনাকারী বলেন, সে সময় তিনি [আবু হুরায়রা (রাঃ)] প্রত্যক্ষ করলেন যে, একজন অঙ্কনকারী ঘরের দেয়ালগুলোতে (বিভিন্ন) চিত্র আঁকছে। তখন তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) উপরোক্ত হাদিসের হুবহু বলেছেন। কিন্তু তিনি “তারা একটি (মাত্র) যবদানা সৃষ্টি করুক” অংশটি বর্ণনা করেননি।
৫৪৩৮
প্রাণীর ছবি হারাম, বিছানা ইত্যাদিতে অপদস্ত করা ছাড়া প্রাণীর ছবিযুক্ত জিনিস ব্যবহার করা হারাম; যে বাড়িতে কুকুর ও ছবি থাকে সেখানে ফেরেশ্তারা প্রবেশ করেন না পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সে ঘরে ফেরেশতা প্রবেশ করেন না, যে ঘরে ছবি রয়েছে।
৫৪৩৯
ভ্রমণে কুকুর ও ঘণ্টা রাখা মাকরূহ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ (রহমতের) ফেরেশতারা সে সফরকারী দলের সঙ্গে অবস্থান করেন না, যাতে কোন কুকুর বা ঘণ্টা থাকে।
৫৪৪০
ভ্রমণে কুকুর ও ঘণ্টা রাখা মাকরূহ পরিচ্ছেদ নাই
সুহায়ল (রহঃ)
উপরোল্লিখিত সূত্রে হাদিস বর্ণিত হয়েছে।