৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫৪৬/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫৪৫১
মানব ছাড়া ভিন্ন প্রাণীর ক্ষেত্রে দাগ দেয়া বৈধ মুখমণ্ডল বাদ দিয়ে, যাকাত ও জিয্য়ার জানোয়ারকে দাগ দিয়ে দেয়া উত্তম পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর হাতে ‘দাগযন্ত্র’ দেখলাম এমতাবস্থায় যে, তিনি সদাকার উটে দাগ লাগাচ্ছিলেন।
৫৪৫২
কাযা’ চুল কিছু কামানো কিছু ছেড়ে দেয়া মাকরূহ পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) ‘কাযা’ (চুল কিছু ছেঁটে কিছু রাখা) নিষেধ করেছেন। বর্ণনাকারী (উমর ইবনু নাফি) বলেন, আমি নাফি (রহঃ)-কে জিজ্ঞেস করলাম, কাযা কি? তিনি বললেনঃ শিশুর মাথার (চুল) কিছু কামানো এবং কিছু রেখে দেয়া।
৫৪৫৩
কাযা’ চুল কিছু কামানো কিছু ছেড়ে দেয়া মাকরূহ পরিচ্ছেদ নাই
উবাইদুল্লাহ (রহঃ)
উপরোক্ত সনদে হাদিস বর্ণনা করেছেন। কিন্তু উসামা (রহঃ) বর্ণিত হাদিসে তিনি ‘কাযা’ শব্দের ব্যাখ্যাটিকে ‘উবাইদুল্লাহ (রহঃ)-এর কথা বলে বর্ণনা করেছেন।
৫৪৫৪
কাযা’ চুল কিছু কামানো কিছু ছেড়ে দেয়া মাকরূহ পরিচ্ছেদ নাই
উবাইদুল্লাহ (রহঃ)
উপরোক্ত সানাদে হুবহু হাদীস বর্ণনা করেছেন। এরা উভয়ে ব্যাখ্যাটিকে (মূল) হাদীসের সাথে যুক্ত করেছেন।
৫৪৫৫
কাযা’ চুল কিছু কামানো কিছু ছেড়ে দেয়া মাকরূহ পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
উমর (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) হতে উপরোক্ত হাদিস বর্ণনা করেছেন।
৫৪৫৬
চলাফেরার রাস্তায় বসতে নিষেধাজ্ঞা ও পথের হক আদায় করন পরিচ্ছেদ নাই
আবূ সা‘ঈদ খুদরী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা রাস্তায় বসা থেকে বেঁচে থাকো। তাঁরা বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! (পথের উপরে) আমাদের মজলিস না করে উপায় নেই, তথায় বসে আমরা (দরকারী) আলোচনা করে থাকি।রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ নিতান্তই যদি তোমাদের তা করতেই হয়, তবে রাস্তার হক আদায় করবে। তাঁরা বললেন, রাস্তায় হক কি? তিনি বললেন, দৃষ্টি নিচু করা, কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা, সালামের উত্তর দেওয়া এবং ভালো কাজের আদেশ দেওয়া ও মন্দ কর্ম থেকে নিষেধ করা।
৫৪৫৭
চলাফেরার রাস্তায় বসতে নিষেধাজ্ঞা ও পথের হক আদায় করন পরিচ্ছেদ নাই
যায়দ ইবনু আসলাম (রহঃ)
উপরোল্লিখিত সনদে হুবহু হাদিস বর্ণনা করেছেন।
৫৪৫৮
পরচুল সংযোজনকারিণী, সংযোজন প্রার্থিনী, মানবদেহে চিত্র অঙ্কনাকরিণী, চিত্র অঙ্কন প্রার্থিনী, ভুরুর পশম উৎপাটনকারিণী ও উৎপাটন প্রার্থিনী, দাঁতের মাঝে দর্শনীয় ফাঁকে সুষমা তৈরিকারিণী ও আল্লাহর সৃষ্টিতে বিকৃতি সাধন কারিণীদের ক্রিয়াকলাপ অবৈধ পরিচ্ছেদ নাই
আসমা বিনতু আবূ বাকর (রাঃ)
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ فَاطِمَةَ بِنْتِ، الْمُنْذِرِ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ، قَالَتْ جَاءَتِ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي ابْنَةً عُرَيِّسًا أَصَابَتْهَا حَصْبَةٌ فَتَمَرَّقَ شَعْرُهَا أَفَأَصِلُهُ فَقَالَ ‏ "‏ لَعَنَ اللَّهُ الْوَاصِلَةَ وَالْمُسْتَوْصِلَةَ ‏"‏ ‏.‏এক মহিলা নবী (ﷺ) এর নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল! আমার এক সদ্য বিবাহিতা মেয়ে হাম রোগে ভুগছে। এতে তার চুল ঝরে গেছে। আমি কি তাকে পরচুল লাগিয়ে দিব? তখন তিনি বললেন, পরচুল সংযোজনকারিণী ও সংযোজন প্রার্থিনীদের (মহিলাদের) আল্লাহ তা’আলা অভিসম্পাত করেছেন।
৫৪৫৯
পরচুল সংযোজনকারিণী, সংযোজন প্রার্থিনী, মানবদেহে চিত্র অঙ্কনাকরিণী, চিত্র অঙ্কন প্রার্থিনী, ভুরুর পশম উৎপাটনকারিণী ও উৎপাটন প্রার্থিনী, দাঁতের মাঝে দর্শনীয় ফাঁকে সুষমা তৈরিকারিণী ও আল্লাহর সৃষ্টিতে বিকৃতি সাধন কারিণীদের ক্রিয়াকলাপ অবৈধ পরিচ্ছেদ নাই
হিশাম ইবনু ‘উরওয়াহ্ (রহঃ)
উপরোল্লিখিত সূত্রে আবু মু‘আবিয়া (রহঃ) বর্ণিত হাদিসের হুবহু বর্ণনা করেছেন। তাছাড়া রাবি ওয়াকী‘ (রহঃ) ও রাবি শু‘বা (রহঃ) বর্ণিত হাদিসে تَمَرَّقَ শব্দের স্থলে تَمَرَّطَ শব্দ আছে। (উভয় শব্দের অর্থ চুল ঝরে গেছে)।
৫৪৬০
পরচুল সংযোজনকারিণী, সংযোজন প্রার্থিনী, মানবদেহে চিত্র অঙ্কনাকরিণী, চিত্র অঙ্কন প্রার্থিনী, ভুরুর পশম উৎপাটনকারিণী ও উৎপাটন প্রার্থিনী, দাঁতের মাঝে দর্শনীয় ফাঁকে সুষমা তৈরিকারিণী ও আল্লাহর সৃষ্টিতে বিকৃতি সাধন কারিণীদের ক্রিয়াকলাপ অবৈধ পরিচ্ছেদ নাই
আসমা বিনতু আবূ বাকর (রাঃ)
একজন মহিলা নবী (ﷺ) এর নিকটে এসে বললেন, “আমি আমার মেয়েকে বিবাহ দিয়েছি, এখন (রোগগ্রস্ত হয়ে) তার মাথার চুল ঝরে গেছে, আর তার স্বামী তাকে (যথাশীঘ্রই কাছে পাওয়া) পছন্দ করে। হে আল্লাহর রাসূল! আমি কি পরচুল সংযোজন করে দিব?” তিনি তাকে নিষেধ করলেন।