৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫৪৮/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫৪৭১
পরচুল সংযোজনকারিণী, সংযোজন প্রার্থিনী, মানবদেহে চিত্র অঙ্কনাকরিণী, চিত্র অঙ্কন প্রার্থিনী, ভুরুর পশম উৎপাটনকারিণী ও উৎপাটন প্রার্থিনী, দাঁতের মাঝে দর্শনীয় ফাঁকে সুষমা তৈরিকারিণী ও আল্লাহর সৃষ্টিতে বিকৃতি সাধন কারিণীদের ক্রিয়াকলাপ অবৈধ পরিচ্ছেদ নাই
মু‘আবিয়াহ্ ইবনু আবূ সুফ্ইয়ান (রাঃ)
যখন তিনি মিম্বারে দাঁড়িয়ে (বক্তৃতা দেয়ার সময়) একটি (নকল) চুলের খোঁপা হাতে নিয়ে, যা একজন দেহরক্ষীর হাতে ছিল, বলেছিলেন, “হে মদিনাবাসী! তোমাদের আলিমগণ কোথায়? আমি শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ) এমন বস্তু হতে নিষেধ করেছেন এবং তিনি বলেছেনঃ বনী ইসরাইল ঐ সময় ধ্বংস হয়েছে, যখন তাদের স্ত্রীলোকেরা এসব ধারণ করেছে।”
৫৪৭২
পরচুল সংযোজনকারিণী, সংযোজন প্রার্থিনী, মানবদেহে চিত্র অঙ্কনাকরিণী, চিত্র অঙ্কন প্রার্থিনী, ভুরুর পশম উৎপাটনকারিণী ও উৎপাটন প্রার্থিনী, দাঁতের মাঝে দর্শনীয় ফাঁকে সুষমা তৈরিকারিণী ও আল্লাহর সৃষ্টিতে বিকৃতি সাধন কারিণীদের ক্রিয়াকলাপ অবৈধ পরিচ্ছেদ নাই
যুহরী (রহঃ)
মালিক (রহঃ) বর্ণিত হাদিসের হুবহু বর্ণনা করেছেন। তাছাড়া বর্ণনাকারী মা’মার (রহঃ) এর বর্ণিত হাদিসে রয়েছে, “বনি ইসরাইল সাজাপ্রাপ্ত হয়েছে।”
৫৪৭৩
পরচুল সংযোজনকারিণী, সংযোজন প্রার্থিনী, মানবদেহে চিত্র অঙ্কনাকরিণী, চিত্র অঙ্কন প্রার্থিনী, ভুরুর পশম উৎপাটনকারিণী ও উৎপাটন প্রার্থিনী, দাঁতের মাঝে দর্শনীয় ফাঁকে সুষমা তৈরিকারিণী ও আল্লাহর সৃষ্টিতে বিকৃতি সাধন কারিণীদের ক্রিয়াকলাপ অবৈধ পরিচ্ছেদ নাই
সা‘ঈদ ইবনু মুসাইয়্যাব (রহঃ)
মুআবিয়া (রাঃ) যখন মদিনায় আসলেন, তখন তিনি আমাদের সামনে খুতবা দেয়ার সময় চুলের একটি খোঁপা বের করে বললেন, “আমি জানতাম না যে, ইয়াহুদী ব্যতীত ভিন্ন কেউ এ কর্ম করে। রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এটি পৌঁছলে তিনি এটাকে ‘মিথ্যা’ (প্রতারণা) নামে আখ্যায়িত করলেন।”
৫৪৭৪
পরচুল সংযোজনকারিণী, সংযোজন প্রার্থিনী, মানবদেহে চিত্র অঙ্কনাকরিণী, চিত্র অঙ্কন প্রার্থিনী, ভুরুর পশম উৎপাটনকারিণী ও উৎপাটন প্রার্থিনী, দাঁতের মাঝে দর্শনীয় ফাঁকে সুষমা তৈরিকারিণী ও আল্লাহর সৃষ্টিতে বিকৃতি সাধন কারিণীদের ক্রিয়াকলাপ অবৈধ পরিচ্ছেদ নাই
সা‘ঈদ ইবনু মুসাইয়্যিব (রহঃ)
মু‘আবিয়া (রাঃ) (একদিন) বললেন, তোমরা একটি নিকৃষ্ট বেশভূষা তৈরী করেছ। অথচ নবী (ﷺ) মিথ্যা বলতে নিষেধ করেছেন। বর্ণনাকারী বলেন, সে সময় একজন লোক একটি লাঠি নিয়ে আসলো যার মাথায় একটি (কৃত্রিম চুলের) খোঁপা ছিল। মু‘আবিয়া (রাঃ) বললেন, দেখো! এটাই মিথ্যা ও অলীক। বর্ণনাকারী কাতাদাহ (রহঃ) বলেন, অর্থাৎ- মেয়েরা তাদের চুলের পরিমাণ যেসব গোছা দিয়ে বাড়িয়ে দেখায়।
৫৪৭৫
বস্ত্র পরিহিতা বিবস্ত্রা এবং আসক্তা আকর্ষণকারিণী পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ জাহান্নামবাসী দুই প্রকার মানুষ, আমি যাদের (এ পর্যন্ত) দেখিনি। একদল মানুষ, যাদের সঙ্গে গরুর লেজের মতো চাবুক থাকবে, তা দ্বারা তারা লোকজনকে মারবে এবং একদল স্ত্রীলোক, যারা কাপড় পরিহিত উলঙ্গ, যারা অন্যদের আকর্ষণকারিণী ও আকৃষ্টা, তাদের মাথার চুলের অবস্থা উটের হেলে পড়া কুঁজের মতো। ওরা জান্নাতে যেতে পারবে না, এমনকি তার সুগন্ধিও পাবেনা অথচ এত এত দূর হতে তার সুঘ্রাণ পাওয়া যায়।
৫৪৭৬
পোশাক-পরিচ্ছদে মেকী সজ্জা ও যা দেয়া হয়নি এমন বিষয়ে আত্মতৃপ্তি নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
একটি মহিলা (এসে) বললেন, হে আল্লাহর রাসূল! আমার স্বামী আমাকে যা দেননি, আমি বলি যে, সে আমাকে তা (জিনিস) দিয়েছে। (এমন করা কেমন)? অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ যা দেয়া হয়নি তা নিয়ে আত্মতৃপ্তি প্রকাশকারী দুই খানা মিথ্যা কাপড় পরিধানকারীর মতই।
৫৪৭৭
পোশাক-পরিচ্ছদে মেকী সজ্জা ও যা দেয়া হয়নি এমন বিষয়ে আত্মতৃপ্তি নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
আসমা (রাঃ)
একজন মহিলা নবী (ﷺ) এর নিকট এসে বললেন, “আমার একজন সতীন আছে। আমার স্বামী যে মালপত্র আমাকে দেননি, তা দিয়ে আত্মতৃপ্তি প্রকাশ করলে আমার উপর কোন গুনাহ হবে কি?”রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ যা দেয়া হয়নি, তাতে আত্মতৃপ্তি প্রকাশকারী দুইখানা মিথ্যা বস্ত্র পরিধানকারীর মতো।
৫৪৭৮
পোশাক-পরিচ্ছদে মেকী সজ্জা ও যা দেয়া হয়নি এমন বিষয়ে আত্মতৃপ্তি নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
হিশাম (রহঃ)
উপরোল্লিখিত হাদিস বর্ণনা করেছেন।
৫৪৭৯
‘আবুল কাসিম’ উপনাম নিষিদ্ধ এবং পছন্দনীয় নামসমুহের বিবরণ পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
'বাকি' নামক স্থানে এক লোক অন্য এক লোককে ডাক দিল- “হে আবুল কাসিম!” তখন রাসূলুল্লাহ (ﷺ) তার দিকে দৃষ্টি দিলেন। সে বলল, “হে আল্লাহর রাসূল! আমি আপনাকে উদ্দেশ্য করিনি; আমি তো অমুককে ডেকেছি।” সে সময় রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ “তোমরা আমার নামে নাম রাখো; কিন্তু আমার উপনামে তোমরা নামকরণ করো না।”
৫৪৮০
‘আবুল কাসিম’ উপনাম নিষিদ্ধ এবং পছন্দনীয় নামসমুহের বিবরণ পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তা‘আলার নিকটে তোমাদের নামগুলোর মধ্যে সর্বাধিক পছন্দনীয় নাম আব্দুল্লাহ ও আব্দুর রহমান।