৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫২৮/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫২৭১
ঈমানদার লোক এক আঁতে খায় আর কাফির লোক সাত আঁতে খায় পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
নবী (ﷺ) হতে হুবহু রিওয়ায়াত আছে। এখানে রাবী উমর (রাঃ)-এর কথা বর্ণনা করেননি।
৫২৭২
ঈমানদার লোক এক আঁতে খায় আর কাফির লোক সাত আঁতে খায় পরিচ্ছেদ নাই
আবূ মূসা (রাঃ)
নবী (ﷺ) হতে বর্ণিত। মু’মিন এক আঁতে খায় এবং কাফির সাত আঁতে খায়।
৫২৭৩
ঈমানদার লোক এক আঁতে খায় আর কাফির লোক সাত আঁতে খায় পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
নবী (ﷺ) থেকে তাঁদের সবার হাদীসের হুবহু বর্ণিত হয়েছে।
৫২৭৪
ঈমানদার লোক এক আঁতে খায় আর কাফির লোক সাত আঁতে খায় পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
জনৈক কাফির লোক রাসূলুল্লাহ (ﷺ)-এর অতিথি হলো। রাসূলুল্লাহ (ﷺ) একটি বকরি দোহন করার নির্দেশ দিলেন। লোকটি দুধটুকু পান করলো। এরপর অন্য একটি বকরি দোহন করা হলে সে তাও পান করলো। পুনরায় আরেকটি দোহন করা হলে সেটার দুধও সে পান করলো। এভাবে সে সাতটি বকরির দুধ পান করে ফেলল। পরবর্তী দিন সকালে সে ইসলাম গ্রহণ করলো। রাসূলুল্লাহ (ﷺ) পুনরায় তার জন্য একটি বকরি দোহন করার নির্দেশ দিলে তখন সে আর পুরোটা পান করতে পারল না। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: মু’মিন এক আঁতে পান করে, আর কাফির সাত আঁতে পান করে।
৫২৭৫
খাবারের দোষ - ত্রুটি প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) কোন সময় কোন খাদ্যকে মন্দ বলেননি। কোন খাদ্য প্রিয় হলে খেয়েছেন আর পছন্দ না হলে ছেড়ে দিয়েছেন।
৫২৭৬
খাবারের দোষ - ত্রুটি প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আ’মাশ (রহঃ)
উল্লেখিত সনদে অবিকল রেওয়ায়াত করেছেন।
৫২৭৭
খাবারের দোষ - ত্রুটি প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আ’মাশ
হুবহু রিওয়ায়াত করেছেন।
৫২৭৮
খাবারের দোষ - ত্রুটি প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে কখনো কোন খাদ্যের দোষ-ত্রুটি বর্ণনা করতে দেখিনি। তাঁর (ﷺ) ইচ্ছা জাগলে খেতেন আর অনিচ্ছা হলে চুপ থাকতেন। আবূ কুরায়ব ও মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) আবূ হুরায়রা (রাঃ)-এর সনদে নবী (ﷺ) হতে হুবহু রিওয়ায়াত রয়েছে।
৫২৭৯
নারী পুরুষ সবার জন্য স্বর্ণ ও রৌপ্যের বাসনে পান করা ও অনুরূপ কাজে ব্যবহার করা হারাম হওয়া প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর স্ত্রী উম্মু সালামাহ্ (রা:)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে লোক রৌপ্যের বাসনে পান করে সে যেন তার পেটের ভিতরে জাহান্নামের আগুন প্রবেশ করায়।
৫২৮০
নারী পুরুষ সবার জন্য স্বর্ণ ও রৌপ্যের বাসনে পান করা ও অনুরূপ কাজে ব্যবহার করা হারাম হওয়া প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
কুতাইবাহ্, মুহাম্মাদ ইবনু রুম্‌হ
নাফি (রহঃ) হতে বর্ণিত হাদিসের হুবহু বর্ণনা করেছেন। তবে উবাইদুল্লাহ (রহঃ)-এর সানাদে আলী ইবনু মুসহির (রহঃ) বর্ণিত হাদিসে বাড়তি আছে, যে ব্যক্তি রৌপ্য ও স্বর্ণের পাত্রে খাবে অথবা পান করবে। ইবনু মুসহির (রহঃ)-এর হাদিস ব্যতীত অন্য কারো হাদিসে স্বর্ণের পাত্রে আহার করার কথা বর্ণিত নেই।