৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫২৭/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫২৬১
মেহমানের প্রতি সম্মান প্রদর্শন ও তার জন্য ত্যাগ স্বীকার করার ফযীলাত পরিচ্ছেদ নাই
আবদুর রহমান ইবনু আবূ বকর (রাঃ)
একবার কিছু অতিথি আমাদের গৃহে আসলেন। বর্ণনাকারী বলেন, আমার আব্বা রাতে রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে কথোপকথন করতেন। তাই তিনি যাওয়ার সময় বললেন, “হে আবদুর রহমান! মেহমানদারীর সব কাজ সুন্দরভাবে শেষ করবে।” আবদুর রহমান বলেন, রাত হলে আমি অতিথিদের আহার নিয়ে আসলাম। কিন্তু তারা খেতে সম্মত হলেন না। তারা বললেন, “যতক্ষণ গৃহের মালিক এসে আমাদের সঙ্গে না খাবেন ততক্ষণ পর্যন্ত আমরা খাব না।” আমি তাঁদের বললাম, “তিনি অত্যন্ত ক্ষিপ্ত লোক। আপনারা যদি খাওয়া-দাওয়া না করেন তাহলে আমার শঙ্কা হচ্ছে তার পক্ষ হতে আমাকে হয়তো বকাঝকা শুনতে হবে।” তিনি বলেন, তাঁরা কেউ সম্মত হলোই না।আমার আব্বা এসে শুরুতেই তাঁদের সংবাদ নিলেন। তিনি বললেন, “তোমরা কি অতিথিপরায়ণের কাজ শেষ করেছো?” তারা বললো, “না। আল্লাহর শপথ! আমরা সমাপ্ত করিনি।” তিনি বললেন, “আমি কি আবদুর রহমানকে আদেশ দিয়ে যাইনি?” আবদুর রহমান বলেন, আমি তাঁর চোখের পলক হতে আড়ালে গিয়েছিলাম। তিনি বললেন, “হে আবদুর রহমান!” আমি আরও সরে গেলাম। তিনি আবার বললেন, “ওরে নির্বোধ! আমি শপথ করে তোমাকে বলছি যদি তুমি আমার শব্দ শুনে থাকো তাহলে উপস্থিত হও।”তিনি বলেন, তখন আমি উপস্থিত হয়ে বললাম, “আল্লাহর শপথ! আমার কোন দোষ নেই। আপনার অতিথিদের প্রশ্ন করে দেখুন। আমি তাঁদের আহার নিয়ে এসেছিলাম, কিন্তু আপনি না ফেরা পর্যন্ত তাঁরা খেতে রাজী হলেন না।” তখন তিনি (অতিথিদের) বললেন, “আপনাদের কি হয়েছে? আপনারা কেন আমাদের পরিবেশন কবূল করেননি।” আবদুর রহমান বলেন, তখন আবু বকর (রাঃ) বললেন, “আল্লাহর শপথ! আজ রাতে খাবো না।” অতিথিরাও শপথ করে বলল, “যতক্ষণ আপনি না খাবেন ততক্ষণ আমরাও খাব না।” তখন আবু বকর (রাঃ) বললেন, “আজকের রাত্রের মতো এতো মন্দ রাত আমি আর দেখিনি। আফসোস, তোমরা কেন আমাদের আপ্যায়ন কবূল করবে না?” তিনি বললেন, “প্রথমে যা হয়েছে তা শয়তানের তরফ হতে হয়েছে। তোমরা খাবার নিয়ে আসো।” রাবী বলেন, অতঃপর খাবার নিয়ে আসলে তিনি ‘বিসমিল্লাহ’ পড়ে খাওয়া শুরু করলেন। তাঁরাও খাওয়া শুরু করলো। আবদুর রহমান (রাঃ) বলেন, পরদিন সকালে তিনি নবী (ﷺ)-এর কাছে যেয়ে বললেনঃ “হে আল্লাহর রাসূল! তারা তো শপথ পূর্ণ করেছে। কিন্তু আমি শপথ ভেঙ্গে ফেলেছি।” রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ “বরং তুমি সবচেয়ে বেশী সৎকর্মশীল এবং উত্তম ব্যক্তি।” আবদুর রহমান বলেন, কাফ্‌ফারার কথা আমার নিকটে পৌঁছেনি।
৫২৬২
সামান্য খাদ্য সমানভাবে বণ্টনের ফাযীলাত এবং দু’জনের খাবার তিন জনের জন্য যথেষ্ট হওযা প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দুইজনের খাদ্য তিনজনের জন্য এবং তিনজনের খাদ্য চারজনের জন্য যথেষ্ট।
৫২৬৩
সামান্য খাদ্য সমানভাবে বণ্টনের ফাযীলাত এবং দু’জনের খাবার তিন জনের জন্য যথেষ্ট হওযা প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, একজনের খাদ্য দুইজনের জন্য যথেষ্ট এবং দুইজনের খাদ্য চারজনের জন্য যথেষ্ট, এমনিভাবে চারজনের খাবার আটজনের জন্য যথেষ্ট। ইসহাক (রহঃ)-এর বর্ণনায় রয়েছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তিনি “আমি শুনেছি” কথাটি বর্ণনা করেননি।
৫২৬৪
সামান্য খাদ্য সমানভাবে বণ্টনের ফাযীলাত এবং দু’জনের খাবার তিন জনের জন্য যথেষ্ট হওযা প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
নবী (ﷺ) থেকে ইবনু জুরায়জ (রহঃ) হাদীসের হুবহু বর্ণিত আছে।
৫২৬৫
সামান্য খাদ্য সমানভাবে বণ্টনের ফাযীলাত এবং দু’জনের খাবার তিন জনের জন্য যথেষ্ট হওযা প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: একজনের খাদ্য দুইজনের জন্য পর্যাপ্ত এবং দুইজনের খাদ্য চারজনের জন্য যথেষ্ট।
৫২৬৬
সামান্য খাদ্য সমানভাবে বণ্টনের ফাযীলাত এবং দু’জনের খাবার তিন জনের জন্য যথেষ্ট হওযা প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
নবী (ﷺ) হতে বর্ণিত। এক লোকের খাবার দুইজনের জন্য যথেষ্ট। দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট। আর চারজনের খাবার আটজনের জন্য যথেষ্ট।
৫২৬৭
ঈমানদার লোক এক আঁতে খায় আর কাফির লোক সাত আঁতে খায় পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
নবী (ﷺ) হতে বর্ণিত। কাফির লোক সাত আঁতে খায় আর মুমিন খায় এক আঁতে।
৫২৬৮
ঈমানদার লোক এক আঁতে খায় আর কাফির লোক সাত আঁতে খায় পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
নবী (ﷺ) হতে হুবহু বর্ণনা করেছেন।
৫২৬৯
ঈমানদার লোক এক আঁতে খায় আর কাফির লোক সাত আঁতে খায় পরিচ্ছেদ নাই
নাফি’ (রহঃ)
ইবনু উমর (রাঃ) এক মিসকীনকে প্রত্যক্ষ করলেন, সে শুধু সম্মুখে হাত মারছে এবং এভাবে সে প্রচুর খাবার শেষ করে ফেলেছে। তিনি (নাফি) বলেন, তখন ইবনু উমর (রাঃ) বললেন, তুমি এ ধরনের লোককে আর কখনো আমার নিকটে নিয়ে আসবে না। কেননা আমি রসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, কাফের লোক সাত আঁতে ভক্ষণ করে।
৫২৭০
ঈমানদার লোক এক আঁতে খায় আর কাফির লোক সাত আঁতে খায় পরিচ্ছেদ নাই
জাবির ও ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মু’মিন লোক এক আঁতে ভক্ষণ করে আর কাফির লোক সাত আঁতে ভক্ষণ করে।