৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫২৫/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫২৪১
কামআহ্ [১] -এর ফযীলাত ও এর মাধ্যমে চোখের চিকিৎসা পরিচ্ছেদ নাই
সা‘ঈদ ইবনু যায়দ (রাঃ)
নবী (ﷺ) হতে বর্ণিত। কামআ মান্না জাতীয় (উদ্ভিদ) যা মহান আল্লাহ মূসা (আঃ)-এর উপর নাযিল করেছিলেন এবং এর রস চোখের জন্য নিরাময়।
৫২৪২
কামআহ্ [১] -এর ফযীলাত ও এর মাধ্যমে চোখের চিকিৎসা পরিচ্ছেদ নাই
সা‘ঈদ ইবনু যায়দ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কামআহ এক প্রকারের মান্না জাতীয় (উদ্ভিদ) যা মহান আল্লাহ অবতীর্ণ করেছিলেন বনি ইসরাইলের উপর। আর এর রস চোখের জন্য ঔষধ হিসেবে ব্যবহৃত হয়।
৫২৪৩
কামআহ্ [১] -এর ফযীলাত ও এর মাধ্যমে চোখের চিকিৎসা পরিচ্ছেদ নাই
সা‘ঈদ ইবনু যায়দ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কামআহ মান্না জাতীয় এক প্রকার উদ্ভিদ। এর রস চোখের জন্য এক প্রকার ঔষধ।
৫২৪৪
কালো কাবাস (পিলু ফল)-এর ফাযীলাত পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
আমরা নবী (ﷺ)-এর সঙ্গে মাররুয জাহরান নামক জায়গায় কাবাস (পিলু ফল) সংগ্রহ করেছিলাম। নবী (ﷺ) বললেন: তোমরা তা থেকে শুধু কালোগুলো সংগ্রহ কর। বর্ণনাকারী বলেন, আমরা সে সময় বললাম, হে আল্লাহর রাসূল! আপনি সম্ভবত বকরী চরিয়েছেন। তিনি বললেন, হ্যাঁ। সকল নবীই বকরী চরিয়েছেন (বর্ণনাকারী বলেন) কিংবা তিনি শুধু এ ধরনের কোন কথা বলেছেন।
৫২৪৫
সিরকার ফযীলাত এবং তা সালুন হিসেবে ব্যবহার করা প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ সিরকা তো খুব মজাদার সালন।
৫২৪৬
সিরকার ফযীলাত এবং তা সালুন হিসেবে ব্যবহার করা প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
সুলাইমান ইবনু বিলাল (রহঃ)
উল্লেখিত সূত্রে হাদিসটি বর্ণিত রয়েছে। তবে তিনি نِعْمَ الأُدُمُ বলেছেন نِعْمَ الأُدُمُ أَوِ الإِدَامُ বলে শব্দের মাঝে কোন সংশয় প্রকাশ করেননি।
৫২৪৭
সিরকার ফযীলাত এবং তা সালুন হিসেবে ব্যবহার করা প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
নবী (ﷺ) তাঁর গৃহের লোকদের নিকট সালুন চাইলে তাঁরা বললো, সিরকা ব্যতীত আমাদের নিকট ভিন্ন কিছু নেই। সে সময় তিনি তাই নিয়ে আসতে বললেন এবং খাওয়ার সময় বললেন, সিরকা কত ভাল তরকারি, সিরকা কত চমৎকার তরকারি!
৫২৪৮
সিরকার ফযীলাত এবং তা সালুন হিসেবে ব্যবহার করা প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
নাফি
তিনি জাবির ইবন আব্দুল্লাহ (রাঃ)-কে বলতে শুনেছেন যে, একবার রাসূলুল্লাহ (ﷺ) আমার হাত ধরে স্বীয় ঘরে গেলেন। (খাদেম) এক খণ্ড রুটি তাঁর সম্মুখে পেশ করলে তিনি বললেনঃ কোন তরকারি কি নেই? তারা বলল, না। তবে অল্প কিছু সিরকা রয়েছে। তিনি বললেন, সিরকা তো ভাল তরকারি।জাবির (রাঃ) বলেন, আল্লাহর নবী (ﷺ) থেকে এ কথা শুনার পর আমি সিরকা পছন্দ করতে থাকি। তালহা (রহঃ) বলেন, আমিও জাবির (রাঃ)-এর কাছে এ কথা শুনার পর হতে সিরকা পছন্দ করতে লাগলাম।
৫২৪৯
সিরকার ফযীলাত এবং তা সালুন হিসেবে ব্যবহার করা প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) (একদা) তাঁর হাত ধরে স্বীয় ঘরে গেলেন। অতঃপর রাবী সিরকা কত উত্তম তরকারি- পর্যন্ত ইবন উলাইয়্যাহ (রহঃ)-এর হাদিসের অবিকল বর্ণনা করেছেন। তবে তিনি এর পরবর্তী অংশ উল্লেখ করেননি।
৫২৫০
সিরকার ফযীলাত এবং তা সালুন হিসেবে ব্যবহার করা প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
আমি আমার গৃহে বসা ছিলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি আমাকে ইঙ্গিত করলে আমি তাঁর নিকট উঠে গেলাম। তিনি আমার হাত ধরলেন। অতঃপর আমরা চললাম। পরিশেষে তিনি তাঁর কোন এক সহধর্মিণীর ঘরে এসে ঢুকলেন। অতঃপর তিনি আমাকে প্রবেশাধিকার দিলে আমি পর্দার ভিতরে ঢুকলাম। তিনি বললেন: কিছু খাবার আছে কি? তাঁরা বললেন, হ্যাঁ। পরে তিনটি টুকরো রুটি আনা হলো এবং তা দস্তরখানে রাখা হলো।রাসূলুল্লাহ (ﷺ) একটি টুকরো নিয়ে তাঁর সম্মুখে রাখলেন। অপর একটি নিয়ে আমার সম্মুখে রাখলেন। অতঃপর তৃতীয় টুকরোটি দুইখণ্ড করলেন এবং এটির অর্ধেক তাঁর সামনে অবশিষ্ট অর্ধেক আমার সামনে রাখলেন। এরপর বললেন: কোন সালুন আছে কি? তাঁরা বললেন: সামান্য পরিমাণ সিরকা আছে। তিনি বললেন, তাই নিয়ে আসো। সেটা তো খুব ভালো তরকারি।