৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫২৪/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫২৩১
খেজুর ইত্যাদি খাদ্য পরিবারের লোকজনের জন্য সঞ্চিত রাখা। পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ যে পরিবারে লোকদের নিকট খেজুর আছে, তারা অনাহার থাকে না।
৫২৩২
খেজুর ইত্যাদি খাদ্য পরিবারের লোকজনের জন্য সঞ্চিত রাখা। পরিচ্ছেদ নাই
আয়িশাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: হে আয়িশা! যে গৃহে খেজুর নেই সে গৃহের মানুষজন ক্ষুধার্ত। এ কথাটি তিনি দু’বার বা তিনবার বলেছিলেন।
৫২৩৩
মাদীনার খেজুরের মর্যাদা। পরিচ্ছেদ নাই
সা’দ ইব্‌নু আবূ ওয়াক্কাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে লোক মদিনার উভয় সীমান্তের মধ্যে উৎপাদিত খেজুরের সাতটি করে প্রতি সকালে আহার করে সন্ধ্যা অবধি কোন বিষ তাঁর অনিষ্ট করতে পারে না।
৫২৩৪
মাদীনার খেজুরের মর্যাদা। পরিচ্ছেদ নাই
সা’দ (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতিদিন সকালে সাতটি আজওয়া (মদিনার উৎপন্ন এক জাতীয় উৎকৃষ্ট মানের খেজুর) আহার করে, সেদিন তাঁকে কোন বিষ বা যাদু অনিষ্ট করতে পারে না।
৫২৩৫
মাদীনার খেজুরের মর্যাদা। পরিচ্ছেদ নাই
ইবনে আবূ ‘উমার মারওয়ান আল-ফাযারী (রহঃ)
ভিন্ন সূত্রে ইসহাক ইবনে ইব্রাহিম (রহঃ) আবু বদর শুজা ইবনে ওয়ালীদ (রহঃ) হতে, তাঁরা দু’জনেই হাশিম (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে নবী (ﷺ) থেকে অবিকল বর্ণনা করেছেন। তবে তারা উভয়ে ‘আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি’ উক্তিটি উল্লেখ করেননি।
৫২৩৬
মাদীনার খেজুরের মর্যাদা। পরিচ্ছেদ নাই
আয়িশাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মদিনার উঁচু ভূমির আজওয়া খেজুরে শিফা (রোগমুক্তি) রয়েছে। কিংবা তিনি বলেছেন, এগুলো প্রতি সকালে খাবারে বিষমুক্ত ঔষধের কাজ করে।
৫২৩৭
কামআহ্ [১] -এর ফযীলাত ও এর মাধ্যমে চোখের চিকিৎসা পরিচ্ছেদ নাই
সা‘ঈদ ইবনু যায়দ ইবনু ‘আম্‌র ইবনু নুফায়ল (রাঃ)
আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি যে, কামআ মান্না জাতীয়। আর এর নিংড়ানো রস চোখের জন্য উপশম।
৫২৩৮
কামআহ্ [১] -এর ফযীলাত ও এর মাধ্যমে চোখের চিকিৎসা পরিচ্ছেদ নাই
সা‘ঈদ ইবনু যায়দ (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, কামআহ্ মান্না জাতীয় এবং এর রস চোখের জন্য উপশম।
৫২৩৯
কামআহ্ [১] -এর ফযীলাত ও এর মাধ্যমে চোখের চিকিৎসা পরিচ্ছেদ নাই
সা‘ঈদ ইবনু যায়দ (রাঃ)
নবী (ﷺ) থেকে অবিকল বর্ণিত রয়েছে। শু'বাহ (রহঃ) বলেন, হাকাম (রহঃ) যখন আমার নিকট হাদিসটি রিওয়ায়াত করলেন, তখন আমি আবদুল মালিক (রহঃ)-এর হাদিসটিকে আর “গারীব” (অর্থাৎ- যে হাদিসের সনদে শুধুমাত্র কোন একজন বর্ণনাকারী থাকে) মনে করলাম না।
৫২৪০
কামআহ্ [১] -এর ফযীলাত ও এর মাধ্যমে চোখের চিকিৎসা পরিচ্ছেদ নাই
সা‘ঈদ ইবনু যায়দ ইবনু ‘আম্‌র ইবনু নুফায়ল (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কামআ মান্না জাতীয় (উদ্ভিদ), যা বনি ইসরাইলের উপর আল্লাহ নাজিল করেছিলেন এবং এটা হতে নিসৃত রস চোখের উপশম।