৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫২০/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫১৯১
আঙ্গুল ও বাসন চেটে খাওয়া এবং পড়ে যাওয়া খাবারে যে আবর্জনা লেগেছে তা মুছে খাওয়া মুস্তাহাব, আর চেটে খাওয়ার আগে হাত মুছে ফেলা মাকরূহ; (কারণ ঐ বাকী অংশের মধ্যে খাদ্যের বারাকাত থেকে যাওয়ার সম্ভাবনা আছে) পরিচ্ছেদ নাই
কা’ব ইবনু মালিক (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে তাঁর আঙুল তিনটি হতে খাবার চেটে খেতে দেখেছি। কিন্তু ইবনু হাতিম (রহঃ) ‘তিন’ শব্দটি উল্লেখ করেননি। আর ইবনু আবূ শাইবা তাঁর বর্ণনায় ‘আবদুর রহমান ইবনু কা‘ব (রহঃ) ‘তাঁর পিতা হতে’ সূত্রটির কথা বলেছেন।
৫১৯২
আঙ্গুল ও বাসন চেটে খাওয়া এবং পড়ে যাওয়া খাবারে যে আবর্জনা লেগেছে তা মুছে খাওয়া মুস্তাহাব, আর চেটে খাওয়ার আগে হাত মুছে ফেলা মাকরূহ; (কারণ ঐ বাকী অংশের মধ্যে খাদ্যের বারাকাত থেকে যাওয়ার সম্ভাবনা আছে) পরিচ্ছেদ নাই
কা’ব ইবনু মালিক (রহঃ)
রাসূলুল্লাহ (ﷺ) তিন আঙুলে খাবার খেতেন এবং হাত মুছার আগে তা চেটে খেতেন।
৫১৯৩
আঙ্গুল ও বাসন চেটে খাওয়া এবং পড়ে যাওয়া খাবারে যে আবর্জনা লেগেছে তা মুছে খাওয়া মুস্তাহাব, আর চেটে খাওয়ার আগে হাত মুছে ফেলা মাকরূহ; (কারণ ঐ বাকী অংশের মধ্যে খাদ্যের বারাকাত থেকে যাওয়ার সম্ভাবনা আছে) পরিচ্ছেদ নাই
কা’ব (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) তিন আঙুলে খাবার খেতেন এবং খাবার শেষ করে আঙুলগুলো চেটে খেতেন।
৫১৯৪
আঙ্গুল ও বাসন চেটে খাওয়া এবং পড়ে যাওয়া খাবারে যে আবর্জনা লেগেছে তা মুছে খাওয়া মুস্তাহাব, আর চেটে খাওয়ার আগে হাত মুছে ফেলা মাকরূহ; (কারণ ঐ বাকী অংশের মধ্যে খাদ্যের বারাকাত থেকে যাওয়ার সম্ভাবনা আছে) পরিচ্ছেদ নাই
কা’ব ইবনু মালিক (রাঃ)
নবী (ﷺ) থেকে হুবহু রিওয়ায়াত করেছেন।
৫১৯৫
আঙ্গুল ও বাসন চেটে খাওয়া এবং পড়ে যাওয়া খাবারে যে আবর্জনা লেগেছে তা মুছে খাওয়া মুস্তাহাব, আর চেটে খাওয়ার আগে হাত মুছে ফেলা মাকরূহ; (কারণ ঐ বাকী অংশের মধ্যে খাদ্যের বারাকাত থেকে যাওয়ার সম্ভাবনা আছে) পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
নবী (ﷺ) আঙুল ও বাসন চেটে খেতে নির্দেশ করেছেন। আর তিনি বলেছেন: (খাদ্যের) কোন অংশে বরকত আছে তা তোমরা জান না।
৫১৯৬
আঙ্গুল ও বাসন চেটে খাওয়া এবং পড়ে যাওয়া খাবারে যে আবর্জনা লেগেছে তা মুছে খাওয়া মুস্তাহাব, আর চেটে খাওয়ার আগে হাত মুছে ফেলা মাকরূহ; (কারণ ঐ বাকী অংশের মধ্যে খাদ্যের বারাকাত থেকে যাওয়ার সম্ভাবনা আছে) পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের কারো লোকমা পড়ে গেলে সে যেন তা তুলে নেয়। তারপর তাতে যে আবর্জনা স্পর্শ করেছে তা যেন দূরীভূত করে এবং খাদ্যটুকু খেয়ে ফেলে। শয়তানের জন্য সেটি যেন ফেলে না রাখে। আর তার আঙুল চেটে না খাওয়া পর্যন্ত সে যেন তার হাত রুমাল দিয়ে মুছে না ফেলে। কেননা সে জানে না খাদ্যের কোন অংশে বরকত রয়েছে।
৫১৯৭
আঙ্গুল ও বাসন চেটে খাওয়া এবং পড়ে যাওয়া খাবারে যে আবর্জনা লেগেছে তা মুছে খাওয়া মুস্তাহাব, আর চেটে খাওয়ার আগে হাত মুছে ফেলা মাকরূহ; (কারণ ঐ বাকী অংশের মধ্যে খাদ্যের বারাকাত থেকে যাওয়ার সম্ভাবনা আছে) পরিচ্ছেদ নাই
সুফইয়ান (রহঃ)
ইসহাক ইবনু ইবরাহীম, মুহাম্মাদ ইবনু রাফি’ (রহঃ) ..... সুফিয়ান (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে হুবহু বর্ণনা করেছেন। তাদের দু’জনের হাদীসে আছে, সে ব্যক্তি যেন তার হাত রুমাল দিয়ে মুছে না ফেলে, যতক্ষণ না সে তার নিজের হাত চেটে খায় কিংবা অপরকে দিয়ে চাটায়। ...... পরবর্তীতে বাকী অংশ উল্লেখ করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫১৩০, ইসলামিক সেন্টার ৫১৪১)
৫১৯৮
আঙ্গুল ও বাসন চেটে খাওয়া এবং পড়ে যাওয়া খাবারে যে আবর্জনা লেগেছে তা মুছে খাওয়া মুস্তাহাব, আর চেটে খাওয়ার আগে হাত মুছে ফেলা মাকরূহ; (কারণ ঐ বাকী অংশের মধ্যে খাদ্যের বারাকাত থেকে যাওয়ার সম্ভাবনা আছে) পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি যে, শয়তান তোমাদের সকল কাজ-কর্মে উপস্থিত হয়। এমনকি তোমাদের কারো খাবারের সময়ও সে উপস্থিত হয়। সুতরাং তোমাদের যদি কারো লোকমা মাটিতে পড়ে যায়, সে যেন তাতে লেগে যাওয়া আবর্জনা সরিয়ে তা খেয়ে ফেলে। শয়তানের জন্য যেন ফেলে না রাখে। খাবার শেষে সে যেন তার আঙুলগুলো চেটে খায়। কেননা সে জানে না, তার খাদ্যের কোন অংশে বরকত (কল্যাণ) রয়েছে।
৫১৯৯
আঙ্গুল ও বাসন চেটে খাওয়া এবং পড়ে যাওয়া খাবারে যে আবর্জনা লেগেছে তা মুছে খাওয়া মুস্তাহাব, আর চেটে খাওয়ার আগে হাত মুছে ফেলা মাকরূহ; (কারণ ঐ বাকী অংশের মধ্যে খাদ্যের বারাকাত থেকে যাওয়ার সম্ভাবনা আছে) পরিচ্ছেদ নাই
আবূ কুরায়ব ও ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) দু’জনই আবূ মু’আবিয়াহ (রহঃ) হতে, তিনি আ’মাশ (রহঃ)
“যখন তোমাদের কারো লোকমা পড়ে যায়, ... হাদিসের শেষ পর্যন্ত। তবে আবূ মুআবিয়া (রহঃ) হাদিসের প্রথমাংশ ‘শয়তান তোমাদের প্রতিটি কাজে-কর্মে উপস্থিত হয়’—কথাটি উত্থাপন করেননি।
৫২০০
আঙ্গুল ও বাসন চেটে খাওয়া এবং পড়ে যাওয়া খাবারে যে আবর্জনা লেগেছে তা মুছে খাওয়া মুস্তাহাব, আর চেটে খাওয়ার আগে হাত মুছে ফেলা মাকরূহ; (কারণ ঐ বাকী অংশের মধ্যে খাদ্যের বারাকাত থেকে যাওয়ার সম্ভাবনা আছে) পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
তিনি নবী (ﷺ) থেকে চেটে খাওয়ার ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন। আবূ সুফিয়ান (রহঃ) জাবির (রাঃ)-এর সনদে নবী (ﷺ) থেকে রিওয়ায়াত করেছেন। তিনিও তাদের উভয়ের হাদিসের ন্যায় লোকমার কথা বর্ণনা করেছেন।