৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫১৮/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫১৭১
দাঁড়িয়ে পান করা মাকরূহ পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
নবী (ﷺ) হতে হুবহু রিওয়ায়াত করেছেন। তবে রাবী হিশাম (রহঃ) কাতাদা (রহঃ)-এর উক্তিটি বর্ণনা করেননি।
৫১৭২
দাঁড়িয়ে পান করা মাকরূহ পরিচ্ছেদ নাই
আবূ সা‘ঈদ খুদরী (রাঃ)
নবী (ﷺ) দাঁড়িয়ে পান করা হতে কঠিনভাবে সাবধান করেছেন।
৫১৭৩
দাঁড়িয়ে পান করা মাকরূহ পরিচ্ছেদ নাই
আবূ সা‘ঈদ খুদ্‌রী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে পান করতে বারণ করেছেন।
৫১৭৪
দাঁড়িয়ে পান করা মাকরূহ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের কেউ যেন কখনো দাঁড়িয়ে পান না করে। কেউ ভুলে পান করলে সে যেন পরে বমি করে ফেলে।
৫১৭৫
যমযমের পানি দাঁড়িয়ে পান করা প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে যমযম হতে পানি পান করিয়েছি। তিনি দাঁড়িয়ে তা পান করলেন।
৫১৭৬
যমযমের পানি দাঁড়িয়ে পান করা প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
নবী (ﷺ) যমযম কুয়া থেকে ছোট বালতি দিয়ে পানি উঠিয়ে দাঁড়িয়ে পান করেছেন।
৫১৭৭
যমযমের পানি দাঁড়িয়ে পান করা প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে যমযম হতে পানি পান করেছেন।
৫১৭৮
যমযমের পানি দাঁড়িয়ে পান করা প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে যমযম হতে পানি পান করিয়েছি। তিনি দাঁড়ানো অবস্থায় পান করেছেন এবং তিনি পানি চেয়ে লোক পাঠালেন, তখন তিনি বাইতুল্লাহর নিকটে ছিলেন।
৫১৭৯
যমযমের পানি দাঁড়িয়ে পান করা প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
শু’বাহ (রহঃ)
উল্লেখিত সূত্রে হাদীসটি রিওয়ায়াত করেছেন। তবে তাদের দুইজনের হাদীসে রয়েছে- ‘আমি তাঁর নিকট বালতি নিয়ে আসলাম’।
৫১৮০
পান করার সময় পাত্রে নি:শ্বাস ফেলা মাকরূহ এবং পাত্রের বাইরে তিনবার শ্বাস নেয়া মুস্তাহাব পরিচ্ছেদ নাই
আবূ কাতাদাহ্ (রাঃ)
নবী (ﷺ) পানপাত্রের মধ্যে শ্বাস ফেলতে বারণ করেছেন।