৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫১৭/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫১৬১
পানাহারের নিয়ম ও বিধান পরিচ্ছেদ নাই
কুতাইবাহ্ ইবনু সা‘ঈদ (রহঃ) মালিক ইবনু আনাস (রহঃ)
সুফিয়ান (রহঃ)-এর সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন।
৫১৬২
পানাহারের নিয়ম ও বিধান পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যেন বাম হাতে পানাহার না করে। কারণ শয়তান বাম হাতে পানাহার করে। রাবী বলেন, নাফি' (রহঃ) এতে অতিরিক্ত করতেন, বাম হাতে যেন কোনো (কিছু) আদান-প্রদানও না করে। আবূ তাহির (রহঃ)-এর বর্ণনায় أَحَدٌ مِنْكُمْ এর জায়গায় أَحَدُكُمْ শব্দ রয়েছে।
৫১৬৩
পানাহারের নিয়ম ও বিধান পরিচ্ছেদ নাই
সালামাহ্‌ ইবনু আক্‌ওয়া (রাঃ)
এক লোক রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট বাম হাতে খাদ্য গ্রহণ করছিল। তিনি বললেনঃ তুমি তোমার ডান হাতে খাও। সে বলল, আমি পারবো না। তিনি বললেনঃ তুমি যেন না-ই পার। শুধুমাত্র অহমিকাই তাকে বারণ করছে। সালামা (রাঃ) বলেন, সে আর কখনো তার ডান হাত মুখের নিকট উঠাতে পারেনি।
৫১৬৪
পানাহারের নিয়ম ও বিধান পরিচ্ছেদ নাই
উমার ইবনু আবূ সালামাহ্‌ (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর তত্ত্বাবধানে ছিলাম। খাবার বাসনে আমার হাত চারপাশে ঘুরত। তিনি আমাকে বললেনঃ “হে বালক! বিসমিল্লাহ (আল্লাহর নাম) বলো, ডান হাতে খাও এবং নিজের পাশ হতে খাও।”
৫১৬৫
পানাহারের নিয়ম ও বিধান পরিচ্ছেদ নাই
উমার ইবনু আবূ সালামাহ্‌ (রাঃ)
একদিন আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে খাবার খাচ্ছিলাম। আমি বাসনের বিভিন্ন দিক থেকে গোশত নিতে লাগলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তুমি নিজের পাশ থেকে ভক্ষণ কর।
৫১৬৬
পানাহারের নিয়ম ও বিধান পরিচ্ছেদ নাই
আবূ সা‘ঈদ (রাঃ)
নবী (ﷺ) বর্তনের মুখে মুখ লাগিয়ে পান করতে নিষেধ করেছেন।
৫১৬৭
পানাহারের নিয়ম ও বিধান পরিচ্ছেদ নাই
আবূ সা‘ঈদ খুদরী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) মশক বাঁকিয়ে এর মুখে মুখ লাগিয়ে পান করতে বারণ করেছেন।
৫১৬৮
পানাহারের নিয়ম ও বিধান পরিচ্ছেদ নাই
যুহরী (রহঃ)
উপরোল্লিখিত সূত্রে হুবহু বর্ণনা করেছেন। তবে রাবী মা’মার বলেছেন, اخْتِنَاثُهَا অর্থ মশক-এর মাথা হেলিয়ে তাতে মুখ লাগিয়ে পান করা।
৫১৬৯
দাঁড়িয়ে পান করা মাকরূহ পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
নবী (ﷺ) দাঁড়িয়ে পান করা হতে নিষেধ করেছেন।
৫১৭০
দাঁড়িয়ে পান করা মাকরূহ পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
নবী (ﷺ) কোন লোককে দাঁড়ানো অবস্থায় পান করতে নিষেধ করেছেন। কাতাদা বলেন, আমরা বললাম, তবে খাবারের ব্যাপারে (আদেশ কি)? তিনি বললেন, সেটা তো আরও নিকৃষ্ট, আরও জঘন্য।