৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫১৯/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫১৮১
পান করার সময় পাত্রে নি:শ্বাস ফেলা মাকরূহ এবং পাত্রের বাইরে তিনবার শ্বাস নেয়া মুস্তাহাব পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) (যখন পান করতেন) তিনবার পাত্রে (পাত্রের বাইরে) শ্বাস নিতেন।
৫১৮২
পান করার সময় পাত্রে নি:শ্বাস ফেলা মাকরূহ এবং পাত্রের বাইরে তিনবার শ্বাস নেয়া মুস্তাহাব পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
পান করার সময় রাসূলুল্লাহ (ﷺ) তিনবার নিশ্বাস নিতেন এবং বলতেন, এতে করে ভালোভাবে প্রশান্তি লাভ হয়, তৃষ্ণার্তের কষ্ট লাঘব হয় এবং খুব আরামে গলধঃকরণ হয়।আনাস (রাঃ) বলেন, আমিও পান করার সময় তিনবার নিশ্বাস নিয়ে থাকি।
৫১৮৩
পান করার সময় পাত্রে নি:শ্বাস ফেলা মাকরূহ এবং পাত্রের বাইরে তিনবার শ্বাস নেয়া মুস্তাহাব পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
নবী (ﷺ) হতে হুবহু বর্ণনা করেন। বর্ণনাকারী فِي الشَّرَابِ শব্দের স্থানে فِي الإِنَاءِ বলেছেন।
৫১৮৪
পানি, দুধ ইত্যাদি পরিবেশনে ব্যক্তি তার ডান দিক থেকে শুরু করবে পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে পানি মেশানো কিছু দুধ আনা হলো। তাঁর ডান দিকে একজন বেদুঈন ছিল, বামদিকে ছিলেন আবু বকর (রাঃ)। তিনি পান করলেন। অতঃপর বেদুঈনকে দিয়ে বললেনঃ ডান থেকে, ডানে হওয়া করণীয়।
৫১৮৫
পানি, দুধ ইত্যাদি পরিবেশনে ব্যক্তি তার ডান দিক থেকে শুরু করবে পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
নবী (ﷺ) যখন মদীনায় আসেন তখন আমার বয়স ছিল দশ বছর। তিনি যখন মৃত্যুবরণ করেন তখন আমার বয়স বিশ বছর। আমার মা-খালাগণ আমাকে তাঁর সেবা করার জন্য প্রেরণা দিতেন। একবার তিনি আমাদের গৃহে আসলেন, আমরা তাঁর জন্য পালিত বকরীর দুধ দোহন করলাম, গৃহের একটি কুয়া থেকে অল্প পানি মেশানো হলো। রাসূলুল্লাহ (ﷺ) পান করলেন। তাঁর বাম দিকে আবু বকর (রাঃ) ছিলেন। উমর (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ) আবু বকর (রাঃ)-কে দিন। কিন্তু তিনি তাঁর ডান পাশের বেদুঈনকে দিলেন এবং বললেনঃ ডান দিক হতে, ডানের হক বেশি।
৫১৮৬
পানি, দুধ ইত্যাদি পরিবেশনে ব্যক্তি তার ডান দিক থেকে শুরু করবে পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
একবার রাসূলুল্লাহ (ﷺ) আমাদের গৃহে আগমন করে কিছু পান করতে ইচ্ছা করলেন। আমরা তাঁর জন্য একটি ছাগলের দুধ দোহন করলাম। তারপর আমি আমার এ কূপ হতে কিছু পানি দুধের সাথে মেশালাম। তিনি (আনাস) বলেন, অতঃপর আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে দিলাম। রাসূলুল্লাহ (ﷺ) পান করলেন। আবু বকর (রাঃ) তাঁর বাম পাশে ছিলেন। উমর (রাঃ) তাঁর সম্মুখে আর তাঁর ডানদিকে ছিল এক বেদুঈন। রাসূলুল্লাহ (ﷺ) যখন পান করা শেষ করলেন, তখন উমর (রাঃ) আবু বকরকে দেখিয়ে তাঁকে বললেন, হে আল্লাহর রাসূল! এ তো আবু বকর (রাঃ) (তাঁকে দিন)। কিন্তু রাসূলুল্লাহ (ﷺ) আবু বকর ও উমর (রাঃ)-কে (আগে) না দিয়ে সে বেদুঈনকে দিলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আগে ডান পাশের মানুষদের। ডান পাশের মানুষদের, ডান পাশের লোকদেরই বেশী হক রয়েছে। আনাস (রাঃ) বলেন, অতএব এটা সুন্নত, এটা সুন্নত, এটা সুন্নত।
৫১৮৭
পানি, দুধ ইত্যাদি পরিবেশনে ব্যক্তি তার ডান দিক থেকে শুরু করবে পরিচ্ছেদ নাই
সাহল ইবনু সা’দ সা’ইদী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে কিছু পানীয় আনা হলে তিনি সামান্য পান করলেন। তাঁর ডান পাশে ছিল একটি ছেলে আর বাম পাশে কিছু বৃদ্ধ মানুষ। তিনি ছেলেটিকে বললেন, তুমি কি তাঁদেরকে দেয়ার জন্য আমাকে অনুমতি দিবে? ছেলেটি বলল, না। আল্লাহর শপথ! আপনার নিকট হতে যা পাওনা আমার ভাগে (তাতে) আমি অন্য কাউকে প্রাধান্য দিব না। সাহল ইবন সাদ (রাঃ) বলেন, তারপর রাসূলুল্লাহ (ﷺ) দুধের বাটি তার হাতেই তুলে দিলেন।
৫১৮৮
পানি, দুধ ইত্যাদি পরিবেশনে ব্যক্তি তার ডান দিক থেকে শুরু করবে পরিচ্ছেদ নাই
সাহল ইবনু সা’দ (রাঃ)
নবী (ﷺ) হতে হুবহু বর্ণনা করেছেন। তারা দু’জনেই ‏(فَتَلَّهُ)‏ (ফাতাল্লাহু) শব্দটি বর্ণনা করেননি। তবে ইয়াকুব (রহঃ)-এর বর্ণনায় ‏(فَتَلَّهُ)‏ (ফাতাল্লাহু)-এর স্থানে ‏(فَأَعْطَاهُ إِيَّاهُ)‏ (ফাআ‘তাহু ইয়াহু) উক্তিটি বর্ণিত হয়েছে।
৫১৮৯
আঙ্গুল ও বাসন চেটে খাওয়া এবং পড়ে যাওয়া খাবারে যে আবর্জনা লেগেছে তা মুছে খাওয়া মুস্তাহাব, আর চেটে খাওয়ার আগে হাত মুছে ফেলা মাকরূহ; (কারণ ঐ বাকী অংশের মধ্যে খাদ্যের বারাকাত থেকে যাওয়ার সম্ভাবনা আছে) পরিচ্ছেদ নাই
ইবনু আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের কেউ যখন আহার করে, সে যেন তার হাত মুছে না ফেলে যতক্ষণ না সে তা চেটে খায় অথবা অপরকে দিয়ে চাটায়।
৫১৯০
আঙ্গুল ও বাসন চেটে খাওয়া এবং পড়ে যাওয়া খাবারে যে আবর্জনা লেগেছে তা মুছে খাওয়া মুস্তাহাব, আর চেটে খাওয়ার আগে হাত মুছে ফেলা মাকরূহ; (কারণ ঐ বাকী অংশের মধ্যে খাদ্যের বারাকাত থেকে যাওয়ার সম্ভাবনা আছে) পরিচ্ছেদ নাই
ইবনু আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যখন তোমাদের কেউ আহার করে, সে যেন স্বীয় হস্ত মুছে না ফেলে যতক্ষণ না সে তা নিজে চেটে খায় কিংবা অপরকে দিয়ে চাটায়।