৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫১২/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫১১১
নেশা সৃষ্টিকারী সকল বস্তুই মদ, আর সর্বপ্রকার মদই হারাম পরিচ্ছেদ নাই
আবূ বুরদাহ্‌ (রাঃ) তার পিতা
রাসূলুল্লাহ (ﷺ) আমাকে ও মুয়ায (রাঃ)-কে 'ইয়ামানে' প্রেরণ করে বললেনঃ তোমরা লোকদেরকে (দ্বীনের) আহ্বান করবে, সুখবর দিবে, কাউকে তাড়িয়ে দেবে না। সহজ করবে-কঠিন করবে না।আমি বললাম, হে আল্লাহর রাসূল! 'ইয়ামানে' আমরা দুইটি ধরনের মদ তৈরি করি, আপনি সে ব্যাপারে আমাদেরকে জানান।(১) আল-বিত‘ই, যা মধু পাকিয়ে ঘন করে প্রস্তুত করা হয়;(২) আল-মিজর, যা ভুট্টা ও যব পাকিয়ে ঘন করে তৈরি হয়।বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-কে কিছু শব্দ অথচ ব্যাপক অর্থবোধক কথা পূর্ণতার সঙ্গে প্রকাশ করার সামর্থ্য দেওয়া হয়েছিল। তিনি বললেনঃ প্রত্যেক নেশাযুক্ত জিনিস যা সালাত হতে গাফিল করে তা (পান করতে) বারণ করছি।
৫১১২
নেশা সৃষ্টিকারী সকল বস্তুই মদ, আর সর্বপ্রকার মদই হারাম পরিচ্ছেদ নাই
জাবির (রহঃ)
‘জাইশান’ থেকে একজন লোক আসল। জাইশান ইয়ামানের একটি অঞ্চল। অতঃপর সে নবী (ﷺ)-কে তাদের অঞ্চলে তারা শস্য দিয়ে প্রস্তুত ‘মিজর’ নামক যে মদ পান করে সে সম্পর্কে প্রশ্ন করলো। নবী (ﷺ) বললেন: এটা কি নেশা তৈরি করে? সে বলল, হ্যাঁ। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: নেশা উদ্রেক করে এমন সবই নিষিদ্ধ। আল্লাহ তা'আলা ওয়াদা করেছেন, যে লোক নেশাযুক্ত জিনিস পান করবে তাকে তিনি “ত্বীনাতুল খাবাল” পান করিয়ে ছাড়বেন। মানুষরা বলল, হে আল্লাহর রাসূল! ‘ত্বীনাতুল খাবাল’ কী? তিনি বললেন, জাহান্নামবাসীদের ঘাম অথবা জাহান্নামবাসীদের মল-মূত্র।
৫১১৩
নেশা সৃষ্টিকারী সকল বস্তুই মদ, আর সর্বপ্রকার মদই হারাম পরিচ্ছেদ নাই
ইবনু উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যা কিছু নেশা তৈরি করে তা-ই মদ। আর যা নেশা উদ্রেক করে তাই নিষিদ্ধ। যে লোক দুনিয়াতে মদ পান করবে, আবার সব সময় এ কাজ করে তাওবা না করেই মৃত্যুমুখে পতিত হবে, সে আখিরাতে তা পান করতে পারবে না।
৫১১৪
নেশা সৃষ্টিকারী সকল বস্তুই মদ, আর সর্বপ্রকার মদই হারাম পরিচ্ছেদ নাই
ইবনু উমার (রাঃ)
নিশ্চয়ই রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যা কিছু নেশাগ্রস্ত করে তা-ই মদ। আর যা নেশা উদ্রেক করে তা-ই নিষিদ্ধ।
৫১১৫
নেশা সৃষ্টিকারী সকল বস্তুই মদ, আর সর্বপ্রকার মদই হারাম পরিচ্ছেদ নাই
মূসা ইবনু উক্‌বাহ (রহঃ)
উপরোল্লিখিত সূত্রে হুবহু বর্ণিত হয়েছে।
৫১১৬
নেশা সৃষ্টিকারী সকল বস্তুই মদ, আর সর্বপ্রকার মদই হারাম পরিচ্ছেদ নাই
ইবনু উমার (রাঃ)
সম্ভবত তিনি নবী (ﷺ) থেকেই বর্ণনা করেছেন। যে জিনিসে নেশা উদ্রেক করে তাই মদ। আর মদ মাত্রই হারাম।
৫১১৭
মদ পানকারী লোক যদি তাওবাহ না করে তবে শাস্তিস্বরূপ আখিরাতে তাকে মদ হতে বিরত রাখা হবে পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে লোক পৃথিবীতে মদ পান করবে, পরকালে তাকে তা থেকে বঞ্চিত করা হবে।
৫১১৮
মদ পানকারী লোক যদি তাওবাহ না করে তবে শাস্তিস্বরূপ আখিরাতে তাকে মদ হতে বিরত রাখা হবে পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
যে লোক দুনিয়াতে মদ পান করবে এবং তাওবা করবে না, পরকালে তাকে তা থেকে বঞ্চিত করা হবে। তাকে তা পান করতে দেয়া হবে না। মালিক (রহঃ)-কে বলা হলো- হাদীসটি কি রাসূলুল্লাহ (ﷺ) থেকে? তিনি জবাবে বললেন, হ্যাঁ।
৫১১৯
মদ পানকারী লোক যদি তাওবাহ না করে তবে শাস্তিস্বরূপ আখিরাতে তাকে মদ হতে বিরত রাখা হবে পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে লোক পৃথিবীতে মদ পান করবে, পরকালে সে তা পান করতে পারবে না। তবে যদি তাওবা করে।
৫১২০
মদ পানকারী লোক যদি তাওবাহ না করে তবে শাস্তিস্বরূপ আখিরাতে তাকে মদ হতে বিরত রাখা হবে পরিচ্ছেদ নাই
ইবনু উমর (রাঃ)
ইবন উমর (রাঃ) এর সানাদে নবী (ﷺ) হতে উবাইদুল্লাহ (রহঃ) এর হাদীসের হুবহু বর্ণিত রয়েছে।