৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫১০/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫০৯১
মুযাফ্‌ফাত, দুব্বা, হানতাম ও নাকীর [৫] ইত্যাদিতে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা (এবং এ হুকুম রহিত হওয়া আর নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ) হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
ইবনু উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) কলসি, দুব্বা, মুযাফ্‌ফাত হতে বারণ করেছেন। তোমরা নাবীয প্রস্তুত করো চামড়া দ্বারা নির্মিত পাত্রে।
৫০৯২
মুযাফ্‌ফাত, দুব্বা, হানতাম ও নাকীর [৫] ইত্যাদিতে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা (এবং এ হুকুম রহিত হওয়া আর নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ) হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
ইবনু উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) হানতাম হতে বারণ করেছেন। সে সময় আমি বললাম, হানতাম কি? তিনি বললেন, কলসী।
৫০৯৩
মুযাফ্‌ফাত, দুব্বা, হানতাম ও নাকীর [৫] ইত্যাদিতে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা (এবং এ হুকুম রহিত হওয়া আর নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ) হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
যাযান (রহঃ)
আমি ইবনু উমর (রাঃ)-কে বললাম, রসূলুল্লাহ (ﷺ) যে সমস্ত পানীয় হতে বারণ করেছেন সে সম্পর্কে আপনি আপনার ভাষায় আমার কাছে উল্লেখ করুন এবং আমাদের ভাষায় তা বুঝিয়ে দিন। কারণ আপনাদের ভাষা আমাদের ভাষা থেকে ব্যতিক্রম।রসূলুল্লাহ (ﷺ) বারণ করেছেন হানতাম হতে- হানতাম হলো কলসি এবং দুব্বা থেকে, তা হলো- কদু (এর খোল)। আর মুযাফ্‌ফাত হতে, তা হলো- আলকাতরা মিশ্রিত পাত্র এবং নাকীর থেকে, তা হলো- খেজুর গাছের নিম্নাংশ, যার ভেতরের অংশ ফেলে দিয়ে পাত্রের মতো করা হয়। আর তিনি চামড়া দ্বারা তৈরি পাত্রে নাবীয প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন।
৫০৯৪
মুযাফ্‌ফাত, দুব্বা, হানতাম ও নাকীর [৫] ইত্যাদিতে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা (এবং এ হুকুম রহিত হওয়া আর নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ) হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
আবূ দাউদ (রহঃ)
শু'বাহ (রহঃ) উল্লেখিত সূত্রে আমাদের কাছে হাদিসটি রিওয়ায়াত করেছেন।
৫০৯৫
মুযাফ্‌ফাত, দুব্বা, হানতাম ও নাকীর [৫] ইত্যাদিতে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা (এবং এ হুকুম রহিত হওয়া আর নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ) হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
সা’ঈদ ইবনু মুসাইয়্যিব (রহঃ)
আমি ইবনু উমর (রাঃ)-কে এ মিম্বারের নিকট বলতে শুনেছি বলে তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর মিম্বারের প্রতি ইশারা করেন। আবদুল কাইসের প্রতিনিধি দল রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আসলো এবং তাঁকে মদ সম্পর্কে প্রশ্ন করলো। রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে দুব্বা, নাকীর ও হানতাম হতে বারণ করলেন। আমি বললাম, হে আবু মুহাম্মাদ! মুযাফফাতের কথা? আমরা মনে করলাম, তিনি সম্ভবত ভুলে গেছেন। তিনি বললেন, সেদিন আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) এ কথা বলেছেন আমি তা শুনিনি। তবে তিনি সেটাকে পছন্দ করতেন না।
৫০৯৬
মুযাফ্‌ফাত, দুব্বা, হানতাম ও নাকীর [৫] ইত্যাদিতে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা (এবং এ হুকুম রহিত হওয়া আর নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ) হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
জাবির ও ইবনু উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) নাকীর, মুযাফ্‌ফাত ও দুব্বা (তে নাবীয তৈরি করা) হতে বারণ করেছেন।
৫০৯৭
মুযাফ্‌ফাত, দুব্বা, হানতাম ও নাকীর [৫] ইত্যাদিতে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা (এবং এ হুকুম রহিত হওয়া আর নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ) হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
ইবনু উমার (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে কলসী, দুব্বা এবং মুযাফফাত (ইত্যাদিতে নাবীয তৈরি) হতে বারণ করতে শুনেছি।
৫০৯৮
মুযাফ্‌ফাত, দুব্বা, হানতাম ও নাকীর [৫] ইত্যাদিতে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা (এবং এ হুকুম রহিত হওয়া আর নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ) হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
আবূ যুবায়র (রহঃ)
আমি জাবির (রাঃ)-কেও বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বারণ করেছেন কলসী, মুযাফ্‌ফাত ও নাকীরের (বানানো নাবীয পান করতে)।
৫০৯৯
মুযাফ্‌ফাত, দুব্বা, হানতাম ও নাকীর [৫] ইত্যাদিতে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা (এবং এ হুকুম রহিত হওয়া আর নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ) হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
আবূ যুবায়র (রহঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য যখন নাবীয (খেজুর ভিজানো পানীয়) প্রস্তুত করার জন্য কোন বাসন পাওয়া যেত না, তখন পাথর নির্মিত বাসনে তাঁর জন্য নাবীয প্রস্তুত করা হতো।
৫১০০
মুযাফ্‌ফাত, দুব্বা, হানতাম ও নাকীর [৫] ইত্যাদিতে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা (এবং এ হুকুম রহিত হওয়া আর নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ) হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ)
নবী (ﷺ)-এর জন্য পাথর দ্বারা তৈরি পাত্রে নাবীয বানানো হতো।